মানব সৃষ্টি ভদ্দেশ্য মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে দ্বিতীয় যে সত্যটি আমরা আন্লাহপ্রদত্ত জ্ঞানের সাহায্যে লাভ করেছি, তা হচ্ছে, গোটা সৃষ্টির মধ্যে অবস্থিত জীব জগতে মানুষই একমাত্র সৃষ্টি, যাকে আল্লাহ তায়ালা সুমহান এক মর্যাদা দান করেছেন, অনুপম এ মর্যাদা তিনি আর কাউকে দেননি, তাকে তিনি বানিয়েছেন সৃষ্টির সেরারূপে। খেলাফতের যে মহান দায়িত্ব তাকে দিয়েছেন, তা আর কাউকে দেননি । একমাত্র আল্লাহর দাসত্ব করার কারণে তার সামনে খুলে যায় দিগন্তব্যপি ছড়িয়ে থাকা রহস্যরাজির বদ্ধ দুয়ার, বিশ্বের বুকে পরিভ্রমণরত সকল বস্তু তার কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এর মধ্যে মানুষের অনুভূতিযোগ্য ও বস্তুগত যে সব জ্ঞান রয়েছে, তার দ্বারা এ রহস্যরাজি বুঝতে না পেরে আল্লাহ তায়ালা ও তার রহস্য ভান্ডার সম্পর্কে অনেক সময় সে বিরূপ মন্তব্য করে বসে । আসলে সীমাবদ্ধ দৃষ্টি ও জ্ঞানের অধিকারী মানুষের পক্ষে অসীম অরষ্টার জ্ঞানের পরিমাপ করার চিন্তা করা নিছক বাতুলতা মাত্র। যেটুকু তিনি নিজে জানান তার বাইরে জানার ক্ষমতা কারো নেই। অবশ্য এর অর্থ মোটেই এটা নয় যে, বস্তুগত জিনিস ও তার ওপর জ্ঞান গবেষণার গুরুত্ব নেই এবং এসব গবেষণা আমাদের জীবনে কোনো কাজে লাগে না। বস্তুর রূপান্তরের ওপর অনুমান করে ফ্রয়েড যে মতবাদ পেশ করেছেন তা হচ্ছে মানুষ নিজে নিজেই এসেছে এবং এক সময়ে সে মারা যাবে ও পচেগলে মাটির সাথে মিশে যাবে । এছাড়া তার অন্য কোনো পরিণতি নাই। সেও সেইভাবে মাটির সাথে মিশে যাবে যেমন করে অন্যান্য জীব-জস্তু মাটির সাথে মিশে যায় এবং তাদের হিসাব নিকাশের কোনো প্রশ্ন আসে না। তবে, তার মতে মানুষের বিশেষ মর্যাদা এই দিক দিয়ে নিরূপিত হয়েছে যে, সে কোনো মানুষকে ইলাহ বা সর্বময় ক্ষমতার মালিক, নিরংকুশ শক্তি ক্ষমতার অধিকারী ও চূড়ান্ত ক্ষমতাধর মনে করে না। আর মানবতাবাদের এই অত্যাধুনিক দৃষ্টিভংগির ধারক বাহকরা স্বীকার করেছেন যে, একমাত্র ইসলামই পরিপূর্ণ ভারসাম্যের সাথে মানুষকে এই মর্যাদার আসনে বসিয়েছে, ঘোষণা করেছে একমাত্র আল্লাহর বান্দাহ হওয়ার কারণে সকল মানুষ ভাই ভাই এবং পরস্পর সমমর্যাদার অধিকারী 16১) আল কোরআনে উল্লেখিত মানব সৃষ্টির ইতিকথা সবার কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ও যুক্তিসংগত বলে স্বীকৃত হয়েছে। সেখানে বলা হয়েছে যে, মানুষকে সৃষ্টি করার পর বিশেষ মর্যাদাবান ফেরেশতাদের মহা সমাবেশে তার সৃষ্টির কথা ঘোষণা করা হলো । এতে বুঝা গেলো যে, সে নিজে নিজেই সৃষ্টি হয়নি। আল্লাহ তায়ালা তার জন্মের কথা ফেরেশতাকুল ও "অন্যান্য সকল সৃষ্টির সামনে ঘোষণা করলেন। সূরা বাকারাতে বলা হয়েছে মানব সৃষ্টির সূচনালগ্নেই ঘোষণা দেয়া হয়েছিলো যে, তাকে পৃথিবীর খেলাফতের দায়িত্ দিয়ে পয়দা করা হয়েছে। আর জান্নাতে থাকতেই এই মহান খেলাফতের দায়িত্বে সে কতোটুকু সফলতা দেখাবে তার পরীক্ষাও নেয়া হলো। আসলে এটা ছিলো তার যোগ্যতা প্রমাণের এক অগ্নিপরীক্ষা। এমনি করে আল কোরআনের আরও বহু স্থানে বলা হয়েছে যে, এই খেলাফতের দায়িত্ব পালনের কারণে শুধু পৃথিবীই নয়, বরং অন্যান্য সকল সৃষ্টি তাকে সদা সর্বদা সহায়তা দিয়ে যাচ্ছে এবং আকাশমন্ডলী ও পৃথিবীর সবকিছুকে তার নিয়ন্ত্রণে এনে দেয়া হয়েছে। এইভাবে মানুষের সৃষ্টিকর্তা তার দায়িত্বের গুরুত্ব প্রকাশ করেছেন। জানানো হয়েছে আল্লাহর খেলাফতের মহান মর্ষাদাপূর্ণ প্রাসাদের ভিত্তি গড়ে উঠবে এই পৃথিবীতেই । এ মর্যাদা কতো বড় তা সহজেই অনুমেয় । প্রকৃতপক্ষে মানুষের জন্যে এ দায়িত্ই সব থেকে গুরুত্ববহ ও মর্যাদাপূর্ণ । €১) দেখুন, খাসাইসুত্তাসবীরুল ইসলামী ওয়া মুকাওয়ামাতিহী পুস্তকের ১ম অধ্যায় । ///.091190781-0017
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।