আমরা একটু চিন্তা করলেই দেখতে পাই যে আমরা অত্যন্ত সীমাবদ্ধ এক আকষণীয় মরুভূমিতে বাস করছি। এখানে আমরা বিশ্বের সেই রহস্য রাজির দ্বার উদঘাটনের জন্যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি যা মহাশূন্যে আবর্তনশীল ধরার বুকে অনাদিকাল ধরে আমাদেরকে ঘিরে রেখেছে । আমরা চেষ্টা চালাচ্ছি এসব কিছুর অস্তিত্বে উদ্দেশ্য জানার জন্যে । এ চিন্তার ক্ষেত্রে বিচরণ করতে গিয়ে আমরা শুধু বারবার হৌচটই খাচ্ছি এবং নিশিদিন অস্থির হয়ে আমাদের সসীম এই অস্তিত্ব নিয়ে অসীমতার সন্ধানে ঘুরে ঘুরে হয়রান হচ্ছি। আর মহা বিশ্বের এই সীমাহীন ব্যাপকতা আমাদে অভ্যন্তরে ভয়ংকর এক অনুভূতি পয়দা না করেই বা পারে কেমন করে- যখন | সদূর মহাশূন্যের দূরত্ পরিমাপ করা কোনো দিনই কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি, আর যুগ যুগ ধরে এ ব্যাপারে চিন্তা গবেষণা চালিয়েও এর কোনো হদীস পাওয়া যায়নি। মানব জাতির ইতিহাস এ বিষয়ে আমাদেরকে তেমন কোনো তথ্য সরবরাহ করতে পারেনি ২ অতীতের দিকে তাকালে মনে হয় চোখের এক পলকেই মাত্র এ জীবন শেষ হয়ে গেলো । এটা এমন ভয়ংকর এবং ভীতিপ্রদ অনুভূতি যা আমাদের মধ্যে এক দারুণ ভয় জাগায়, আর এই মহা শূন্যের মধ্যে আমাদের যে অবস্থান এবং তার সময়কাল যে কতো ক্ষণস্থায়ী তা একটু খেয়াল করলেই বুঝা যায়। যেন আমাদের জীবনের সময়কাল সাত সাগরের মহা বারিধির মধ্যে এটা একটা তুচ্ছ বিন্দু! কিন্তু, এ বিশ্বের বয়সের দিকে তাকালে এক সীমাহনি স্তব্ধতা আমাদের আচ্ছন্ন করে ফেলে । এসব ভয়াবহ দৃশ্যাবলীর দিকে গভীর দৃষ্টি দিয়ে তাকালে মনে হয় এ জীবন সম্পূর্ণ অসার, আমাদের জীবনের মতো অন্যদের জীবনও আসর । আর আমাদের পারস্পরিক সম্পর্ক, আশা আকাংখা, আমাদের কর্মতৎপরতা, আমাদের জ্ঞান বিজ্ঞান এবং আমাদের রচিত জীবন বিধান এসবই আমাদের কাছে অজানা-অচেনা । এর কোনটা প্রকৃতপক্ষে আমাদের জন্যে উপকারী আমরা তার কিছুই জানি না এবং কিভাবে প্রয়োগ করলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে তাও আমরা বুঝি না। আমাদের পক্ষে সম্ভবত একথাটা বলাই উচিৎ হবে যে, মহাশুন্য ও আমাদের জীবনের মধ্যে সম্পর্ক হচ্ছে এক বিস্ময়কর ব্যবধানের সম্পর্ক। কারণ এক দিক দিয়ে মহাশূন্যের মধ্যে যা কিছু আছে তার অধিকাংশই হচ্ছে এত ঠান্ডা যা আমাদের সবাইকে জমাট করে দিতে পারে। পাশাপাশি যখন আমরা মহাশৃন্যের বন্তুগুলোর অপর দিকে দেখি, তখন মনে হয় সেগুলো এতো বেশী উত্তপ্ত যে, সেখানে কোনো প্রাণীর বেঁচে থাকাটা অসম্ভব বলে মনে হয়। এই মহাশূন্যের মধ্যে বিভিন্ন প্রকারের আলোক রশ্মি রয়েছে, কিন্তু মহাকাশের. মধ্যে কোনোটি অন্য কোনোটির সাথে সংঘর্ষশীল নয় এবং এসব রশ্মির বেশীর ভাগই প্রাণীজগতের বেঁচে থাকার জন্যে অপরিহার্য ী এই মহা বিশ্বের নানা প্রকার পরিবেশে আমাদেরকে বাস করতে হয় । আর যখন একথা সত্য যে, পৃথিবীতে আমাদের আগমন কোনো আকম্মিক ঘটনা নয়, নয় এই আগমন কোনো ভুলের ফলশ্রুতি, বরং এটা আল্লাহর পূর্ব পরিকল্পিত এক অমোঘ সিদ্ধান্ত । সুতরাং বেহেশত থেকে নেমে আসায় আমাদের আফসোস করার কিছু নাই। ইতিপূর্বে বলেছি যে, প্রাণীর জীবন যাপন, বিশেষ করে মানুষের জীবন যাপনের 'জন্যে পৃথিবীর সব কিছুকে পূর্বেই যথাযথভাবে প্রস্তুত ও সঙ্জিত করা হয়েছিলো । একইভাবে একথাও সত্য যে, মহান আল্লাহর শক্তিমান ইচ্ছাতেই আমরা সবাই পয়দা হয়েছি। এক্ষেত্রে এটাও সত্য যে, মহান স্রষ্টার কাছে উপকরণ বা মাধ্যম কোনো আসল ব্যাপার নয়, বরং শুধু তীর ইচ্ছাতেই মানুষকে পৃথিবীর বুকে আসতে হয়েছে। এটাই সত্য, কিন্তু কেন আসতে হয়েছে তা কোনো ///.091019021-0017
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।