Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

মানব জন্মে ইতিহাস থেকে আমন্াদেকল শিক্ষা ও বিজ্ঞান মানুষের জন্মের ইতিহাস থেকে আমরা প্রথম যে মহা সত্যটি জানতে পারি তা হচ্ছে, মানব জাতির সৃষ্টি ও জীবন যাপনের সাথে বিশ্ব প্রকৃতির সব কিছুর এক গভীর যোগসূত্র রয়েছে, প্রতিটি সৃষ্টিই মানুষের সহায়ক হিসাবে কাজ করে চলেছে। আল্লাহরই ইচ্ছাতে প্রকৃতির সাথে মানুষের এই সামঞ্জস্য বর্তমান রয়েছে । আর মহান রব্বুল আলামীনই এক নির্দিষ্ট উদ্দেশ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং সেই উদ্দেশ্যে কাজ করার জন্যে প্রাকৃতিক সকল বস্তু নিরন্তর মানুষকে সহায়তা করে যাচ্ছে। মানুষকে যথেচ্ছাচার করার জন্যে এবং দিশেহারা হয়ে ঘুরে বেড়ানোর জন্যে তিনি ছেড়ে দেননি। আর যারা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাকে চেনেনা বা চিনতে চায় না এবং তাকে যথাযথ মর্যাদা দেয় না, তারা তাকে ও তার কর্মকৌশলকে পরিমাপ করে মানবীয় সংকীর্ণ দৃষ্টিভংগি ও মানবীয় মাপকাঠি দ্বারা। তারপর যখন বিশ্ব প্রকৃতির দিকে সে তাকায়, তখন মানুষকে পৃথিবীর অন্যান্য সৃষ্টির মাত"্ট সে এক বিশেষ সৃষ্টি হিসাবে দেখতে পায় এবং এই ধরণীটাকে একটি ক্ষত্র কণা হিসাবে দেখতে পায় । দেখতে পায় মহাসাগরের বুকে এটা যেন ভেসে বেড়াচ্ছে একটি ক্ষুদ্র ধূলিকণার মতো । ওরা বলে, এই মানুষ সৃষ্টির কারণটা কি তা যুক্তি বুদ্ধিতে আসে না, এটাও বুঝে আসে না যে সৃষ্টির বুকে মানুষকে এক বিশেষ মর্যাদার অধিকারী করে কেন সৃষ্টি করা হলো। আবার কেউ কেউ এটাও ধারণা করেছে যে, মানুষ সৃষ্টির পেছনে কোনো পরিকল্পনা নাই, নাই কোনো বিশেষ লক্ষ্য, বরং সৃষ্টিকর্তার আপন খোশ খেয়ালের কারণেই গোটা সৃষ্টি অস্তিতে | এসেছে। 'এই মানব জাতি, আর আশ-পাশের সব কিছু তার হুকুমবর্দার হিসাবে তার খেদমতে নিয়োজিত রয়েছে। এসব কথার পেছনে কোনো যুক্তি নেই।' এসব কথা তারাই বলে, যারা আল্লাহর মর্যাদা না জানার কারণে গর্ধবের মতো যাচ্ছে না তাই বলতে থাকে । মানবীয় সংকীর্ণ দৃষ্টিকোণ দিয়েই আল্লাহর মর্যাদা সম্পর্কে তারা এসব আজে বাজে কথা বলতে থাকে । আর একথা সত্য যে, মানুষ যদি এই বিশাল পৃথিবীর মালিক হতো, তাহলে এ পৃথিবী মানুষের জন্যে কিছুতেই নিরাপদ থাকতো না এবং আজকে যেভাবে মানুষ এর বুকে চলাফেরা করছে সে ভাবে সুখে-শান্তিতে এখানে বসবাস করতে পারতো না। কারণ এই বিশাল সাম্রাজ্যের সৃষ্টি জগতকে যেভাবে ব্যবহার করা প্রয়োজন, মানুষ ভারসাম্য বজায় রেখে সেভাবে সব কিছুকে ব্যবহার করতে পারতো না, যেমন আজ সব কিছুর সাথে ভারসাম্য রেখে মানুষ চলছে। একথা চরম সত্য যে, আল্লাহর দৃষ্টির আড়ালে কোনো জিনিস নাই, তার চোখকে ফাঁকি দিয়ে আকাশমন্ডলী ও পৃথিবীর কোথাও কেউ লুকিয়ে থাকতে পারে না। তিনিই এ মহান সাম্রাজ্যের একমাত্র অধিপতি । তার পরিচালনাতেই সকল কিছু চলছে। একইভাবে এটাও সত্য যে, একমাত্র তীরই ইচ্ছায় সব কিছুর অস্তিত্ব টিকে রয়েছে। আল্লাহর হেদায়াতকে উপেক্ষা করে এবং জ্ঞান বিজ্ঞানের মনগড়া মতে চলে মানুষ যতোই উন্নতি করুক না কেন পরিশেষে মানুষের ওপর নানা দিক দিয়ে এবং নানা ধরনের বিপদ এসে পড়বেই। কারণ আল্লাহকে ভূলে থাকলে মানুষের ওপর এসব বিপদ আপদ আসা অবশ্যন্তাবী । সে মনে করে আল্লাহ তায়ালা তো তাই করেন যা তার মন চায়। অপরদিকে বিজ্ঞানের নামে তারা বেপরোয়াভাবে যা করে এবং আল্লাহ তায়ালা সম্পর্কে তারা যে ভুল চিন্তা করে তা তাদের অহংকারের বহিপ্রকাশ এবং সত্যকে অস্বীকার করা ছাড়া আর কিছুই নয়। স্যার জেমস জিনস তার পুস্তক "116 09900116 171৮215- এ মানুষের চিন্তা প্রবাহের বহু ভ্রান্ত দিকের উদাহরণ দিতে গিয়ে বলেন, //4.09119021-0017

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।