লাভ করার প্রচেষ্টা সম্পূর্ণ ভুল। আর এমনি করে আজকে মানুষ যা কিছু আবিষ্কার করেছে, তার ওপর ভরসা করাও এক ব্যর্থ প্রচেষ্টা এবং কল্পনার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বিজ্ঞান নিছক অহংকার ছাড়া আর কিছুই নয়। বিশেষ করে, গায়েব বা দৃষ্টিসীমা বহির্ভূত বস্তু বা বিষয় জানার জন্যে বিজ্ঞান ভিত্তিক যে চেষ্টা করা হয় তা সম্পূর্ণ বাতুলতা বৈ আর কিছুই নয়। কারণ নিছক কল্পনা ছাড়া গায়েবের বিষয় জানার আর কোনো উপায় তাদের কাছে নেই । আর গায়েবের সব কিছুকে এসব বিজ্ঞানীরা যখন অস্বীকার করে তখন তা হয় একমাত্র অহংকারেরই নামান্তর । গায়েব তো তাদের সবাইকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, অর্থাৎ তারা কতটুকু দেখে? অধিকাংশ অদেখা বস্তু বা বিষয়ই তাদের জীবনকে আচ্ছন্ন করে রেখেছে, যেগুলোকে তারা উপেক্ষা করতে পারে না, বাকরেনা। আদম (আ.) তার স্ত্রী, ইবলীস ও তার সাংগ পাংগ সবাই নেমে এলো দুনিয়ায় । যেন এখানেই তারা পরস্পরের সাথে লড়াই করে টিকে থাকার চেষ্টা করে । তখন থেকেই এই দুই ভিন্ন প্রকৃতি ও সৃষ্টির মধ্যে নিরন্তর যুদ্ধ শুরু হয়ে গেলো । এ দুই সৃষ্টির একটি শুধু অন্যায় করবে বলেই বদ্ধপরিকর হলো এবং অন্য জনের মধ্যে ন্যায় অন্যায় উভয় আচরণ করার ক্ষমতা বর্তমান রয়েছে। এই ভাবে আল্লাহ তায়ালা চাইলেন তাদের পরীক্ষা পূর্ণ হোক এবং আল্লাহ তায়ালা তাদের তাকদীরে যা লিখে রেখেছেন তা বাস্তবায়িত হোক। আদম সন্তানদের জন্যে নির্ধারিত করে দেয়া হলো যে, তারা পৃথিবীর বুকেই বসবাস করবে এবং পৃথিবীর সব কিছুকে তারা পরিচালনা করবে, আর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীর মধ্যে অবস্থিত বস্তৃগুলোকে তারা ভোগ দখল করবে । তাদের জন্যে আল্লাহ তায়ালা আরও নির্ধারণ করে দিলেন, যে তারা এখানেই বেঁচে থাকবে এবং এখানেই মৃত্যু বরণ করবে, তারপর এখান থেকে তাদেরকে বের করে নেয়া হবে এবং তাদেরকে পুনরায় তুলে নিয়ে আল্লাহর দরবারে হাযির করা হবে। যাতে করে তারা তাদের মনিবের কাছে ফিরে যায় এবং এ মহা সফর শেষে- তিনি তাদেরকে জান্নাতে অথবা জাহান্নামে প্রবেশ করাতে পারেন। পৃথিবীতে নামার পর তাদের এই প্রথম মেয়াদটি শেষ হলো এবং পরের মেয়াদণ্ডলো পরপর আসতে থাকলো । এসময়ে মানুষ যে সব বিষয়ে পানাহ চেয়েছিলো সে সকল মন্দ কাজ ও ব্যবহার থেকে বাচার জন্যে সে সাহায্য চাইতে থাকলো এবং তার দুশমন যে সব ফেতনার মধ্যে তাকে লিপ্ত করতে বদ্ধপরিকর হয়েছিলো সেগুলোতে মানুষ তার শক্রকে হারাতেও থাকলো। এরপর আমাদের বুঝতে হবে যে, এসব বর্ণনা শুধু কাহিনী বলার উদ্দেশ্যেই পেশ করা |' হয়নি। মানুষের সঠিক অবস্থানটি কী, তার মর্যাদা জানানো এবং যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছে তা স্পষ্ট করে তুলতেই এতো বিস্তর আলোচনা । আর যে কাজে জীবন কাটানো, যে লক্ষ্য আল্লাহ তায়ালা তার জন্যে নির্ধারণ করে দিয়েছেন, সেখানে অবশ্যই তাকে পৌছতে হবে কেননা দৃষ্টিভংগির অন্তর্ভুক্ত । ইনশাআল্লাহ শীঘ্রই আমরা এই গ্রন্থের মূল দৃষ্টিভংগিটি তুলে ধরবো এবং এ জীবন বিধানের জন্যে কোন কোন বিষয় বেশী গুরুত্পূর্ণ এবং এর বৈশিষ্টগুলোই বা কি, তা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। বিশাজা সম & তে) //4.091190781-0017
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।