Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

এ ডাক শুনলেন? হা, তাদের প্রথম যেভাবে আল্লাহ তায়ালা সম্বোধন করেছিলেন, যেভাবে তিনি ফেরেশতাদেরকে সম্বোধন করেছিলেন এবং যেভাবে সম্বোধন করেছিলেন ইবলীসকে, সম্ভবত সেই একই ভাবে তাদেরকে সম্বোধন করলেন। কিন্তু এসকল সম্বোধনের ধরন প্রকৃতি সবই আমাদের অজানা । যখন এগুলো সংঘটিত হয়, একমাত্র তখনই তা আমরা বুঝি এবং আল্লাহ তায়ালা যা চান, তাই করেন। মহান আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসে, তখনও সৃষ্ট মানুষ এ ডাকের কথা ভুলে যায় এবং ক্রুটি করে। তার প্রকৃতির মধ্যেই লুকিয়ে রয়েছে ভুলে যাওয়া ও অপরাধ করার স্বভাব, যার মাধ্যমে শয়তান তার মধ্যে প্রবেশ করে। সে সব সময়ে মানুষের পেছনে লেগে থাকে না, বা সর্বদা মানুষের মধ্যে থাকে তাও নয়; কিন্তু সে মানুষের ক্রুটি বিচ্যুতি বুঝতে পারে এবং তার কোনো পদস্থলন হলেই সে তা জানতে পারে । আর মানুষের স্বভাব হচ্ছে, সে ক্রটি বিচ্যুতি করলে লজ্জিত হয়ে আল্লাহর সাহায্য চায় এবং ক্ষমা প্রার্থনা করে, যার কারণে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দেন, পুরক্কৃচ্ম করেন এবং তার তাওবা কবুল করেন। শয়তানের মতো মানুষ ইচ্ছাকৃতভাবে মন্দ কাজের পুনরাবৃত্তি করতে থাকে না এবং অপরাধ করার জন্যে সে তার রবের কাছ থেকে সময়ও চেয়ে নেয় না। তাই তাদের অনুতাপের কথাগুলোকে উদ্ধৃত করা হচ্ছে, “তারা বললো, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের ওপর যুলুম করেছি, এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং রহম না করেন আমাদের প্রতি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবো ।' এটাই হচ্ছে মানুষের বিনয় যা তাকে তার রবের নিকটবর্তী করে দেয় এবং তার কাছে পৌছানোর দুয়ারগুলো খুলে যায় । মানুষ ভুল করবে, অন্যায় করবে- এটা তার জানা, কিন্তু অন্যায় বা ভুল করার পর যখনই সে তা স্বীকার করে ও লজ্জিত হয় এবং ক্ষমা চায় তখনই আন্মাহ তায়ালা তাকে মাফ করে দেন। তার দুর্বলতার অনুভূতি, তার রবের কাছে সাহায্য প্রার্থনা, তার রহমত পাওয়া এবুং নিশ্চিত এ বিশ্বীস নিয়ে তাকে ডাকতে থাকা যে তার রহমত ও সাহায্য ছাড়া অন্য কারো কোনো শক্তি বা ক্ষমতা নাই, আর মিনতির সাথে বলতে থাকা যে তিনি ক্ষমা না করলে অবশ্য অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবে- এ বিনয় নম্রতাই তাকে ক্ষমা পাওয়ার দিকে এগিয়ে দেয়। | প্রথম পরীক্ষার বিবরণ এখানে শেষ হচ্ছে এবং এরপর মানুষের বিরাট বিরাট বৈশিষ্ট্যগুলো ফুটে উঠছে। তাদের মধ্যে যে সব বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ তায়ালা সেগুলো জানিয়ে দিচ্ছেন এবং তাদের রুচি ও সৃষ্টি জগত যোগ্যতার কথাও প্রকাশ করছেন জানাচ্ছেন। খেলাফতের দায়িত্বে টিকে থাকার জন্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতির কথা এবং আরও জানাচ্ছেন যে, চির দুশমন শয়তানের সাথে যুদ্ধে তাদের জয়ের সমূহ সম্ভাবনা রয়েছে। এরশাদ হচ্ছে, “তিনি বললেন, তোমরা নেমে যাও পরস্পরের দুশমন হিসাবে, আর পৃথিবীতেই নির্ধারিত হয়ে গেলো তোমাদের বসবাসের যায়গা এবং নির্দিষ্ট একটি সময় পর্যন্ত সেখানে জীবন ধারণের যাবতীয় সামগ্রী পেতে থাকবে । বললেন, সেখানেই তোমরা জীবন যাপন করবে এবং মরবেও সেখানে, আর সেখান থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনা হবে।' আর বাস্তবিকই তাদেরকে নামিয়ে দেয়া হলো ধুলির ধরার বুকে । কিন্তু কোথায় তারা ছিলেন? জান্নাতই বা কোথায়? জাহান্নীমই বা কোথায়- এসবই “গায়েব'-এর কথা, এ ব্যাপারে তেমন কোনো তথ্য আমাদের কাছে নাই, ততোটুকুই আমরা জানি যতোটুকু আল্লাহর তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে । আর ওহী আসার সিলসিলা শেষ হয়ে যাওয়ার পর গায়েবের জ্ঞান ///.10910190281-0017

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।