Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আর অভিশপ্ত ওই শয়তান যখন জানতে পারলো যে, আল্লাহ তায়ালা তাদেরকে ওই গাছটির ধারে কাছে ঘেষতে নিষেধ করেছেন এবং ওই গাছের ফলের প্রতি এঁ দুই ব্যক্তির অন্তরের মধ্যে নিষিদ্ধতার কারণে আকর্ষণ রয়েছে এবং ফলটির শক্তির প্রতিও তাদের আস্থা আছে, তখন তাদের সেই হৃদয়াবেগকে নাড়া দেয়ার জন্যে সে বদ্ধপরিকর হলো এবং তাদের কৃপ্রবৃত্তিকে সে উষ্কিয়ে তুললো যাতে করে তার কথায় তারা কান দেয়। এজন্যে সে তাদের কাছে আল্লাহর কসম দিয়ে বললো যে, অবশ্যই সে তাদের কল্যানকামী বন্ধু এবং সে পুরোপুরিই সত্যবাদী ৷ এরশাদ হয়েছে, 'সে তাদের কাছে কসম খেয়ে বললো, অবশ্যই আমি তোমাদের কল্যাণকামী |” শয়তানের প্রতারণায় ও বশীভূতকরণ মন্ত্রে এবং তাদের প্রবৃত্তির চাহিদাকে উক্কিয়ে দেয়ার ফলে আদম ও তার স্ত্রী ভুলে গেলেন, ভুলে গেলেন যে সে তাদের দুশমন এবং যে চির দুশমন সে কখনও তাদের কল্যাণ চাইতে পারে না। তারা একথাও ভুলে গেলেন যে আল্লাহ তায়ালা তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তার তাৎপর্য তাদের বোধগম্য হোক বা না হোক তাদেরকে অবশ্যই সে নির্দেশ পালন করতে হবে । তারা আরও ভুলে গেলেন যে, আল্লাহর ইচ্ছা-ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ তায়ালা যদি তাদের জন্যে চিরস্থায়ী ভাবে বেঁচে থাকার সিদ্ধান্ত না নিয়ে থাকেন এবং তাদেরকে এমন ক্ষমতা দান না করেন তাহলে কিছুতেই তারা তা পেতে পারেন না। এসব কথা ভুলে গিয়ে তারা শয়তানের ধোকায় পড়ে গেলেন। ও “অতপর শয়তান তাদেরকে ধোকা দিয়ে নিয়ে নিষিদ্ধ ওই গাছের দিকে এগিয়ে দিলো। তারপর যখনই ওই গাছের ফল থেকে তীরা সামান্য কিছু খেলেন তখনই তাদের “সতর' খুলে গেলো (েড়ে গেলো তাদের পোশাক) এবং তারা জান্নাতের গাছের লতা পাতা দিয়ে সতর ঢাকার চেষ্টা করতে লাগলেন । তখন তাদের প্রতিপালক আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তাদেরকে ডাক দিয়ে বললেন, “তোমাদেরকে কি আমি ওই গাছের কাছে যেতে মানা করিনি এবং তোমাদেরকে কি আমি বলে দেইনি যে, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন।' এইভাবে ধোকাবাজি ছারা শয়তান বিজয়ী হলো এবং এর মন্দ পরিণতির সম্মুখীন হতে হলো তাদেরকে । শয়তান, এইভাবে ধোকাবাজি করে তাদের দ্বারা আল্লাহর হুকুম অমান্য করালো । যার কারণে আল্লাহ তায়ালা তাদেরকে দুনিয়ায় নামিয়ে দিলেন। এরশাদ হচ্ছে, “অতপর ধোকা দিয়ে তাদেরকে সে ভুল পথে এগিয়ে দিলো ।" অবশ্য এই সময়েই তারা বুঝতে পারলেন যে, তাদের কিছু লজ্জাস্থান আছে যা ঢাকা প্রয়োজন । এই জন্যেই পরিধেয় বস্ত্র উড়ে চলে যাওয়ার পর যখন তারা উলংগ হয়ে গেলেন, তখন তাড়াতাড়ি তারা লজ্জাস্থান ঢাকার জন্যে অস্থির হয়ে পড়লেন এবং গাছের লতাপাতা জড় করে কাটা দিয়ে জোড়া লাগিয়ে লজ্জাস্থানগুলো ঢাকতে থাকলেন। এতে বুঝা গেলো মানুষের প্রকৃতির মধ্যেই শরমের একটি অনুভূতি বর্তমান রয়েছে এবং স্বভাবগতভাবেই তারা শরীরের গোপন ংগগুলো ঢাকতে চায়। জাহেলিয়াতের যামানায় মানুষের এই প্রকৃতিগত স্বভাব বিগড়ে গিয়েছিলো এবং এই সময় ছাড়া অন্য কখনো মানুষ উলংগ থেকেছে বলে জানা যায় না। তাই এরশাদ হচ্ছে, “তাদের রব তাদেরকে ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছের নিকটে যেতে নিষেধ করিনি? আর তোমাদেরকে কি আমি বলিনি, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? তারা তাদের অপরাধের কারণে আল্লাহর ধমক ও তিরঙ্কার শুনতে পেলেন, ধমক খেলেন তারা আল্লাহর উপদেশ ভুলে যাওয়ার কারণে । কীভাবে এই ডাক আসলো এবং কেমন করে তারা বিজাম্ মস ৫ কে) ///.091019021-0017

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।