Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

এই গায়েবের খবরটি সঠিকভাবে পাওয়া সন্ভব। কোরআনের বক্তব্যে আমরা বুঝতে পারি বহু উপায়ের মধ্যে কোনো এক উপায়ে তা সংঘটিত হয় এবং শয়তান সংগে থেকে বহু অন্যায় কাজের দিকে তাকে এগিয়ে দেয় । তবে শয়তানের ওয়াসওয়াসায় একারণেই মানুষ সত্য থেকে দুরে সরে যায় যে, তার মধ্যে প্রকৃতপক্ষে কিছু দুর্বলতা রয়েছে । আর এই সব দূর্বলতা কাটিয়ে ওঠা, একমাত্র মযবুত ঈমান এবং আল্লাহর স্মরনের মাধ্যমেই সম্ভব, আল্লাহর স্মরণের কারণে শয়তান এতখানি দুর্বল হয়ে যায় যে, সে মোমেনের ওপর আর কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম হয় না এবং তার দুর্বল ষড়যন্ত্র তার ওপর আর কোনো আছর করতে পারে না। এভাবেই শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিলো যার ফাদে পা দেয়ার কারণে তাদের পোষাক খুলে গেলো, যা দিয়ে তারা নিজেদের লজ্জাস্থানগুলোকে ঢেকে রেখেছিলেন । শয়তানের আসল লক্ষ্যই ছিলো এইভাবে তাদেরকে উলংগ করে দেয়া। মানুষ হিসেবেই তাদের কিছু গোপন অংগ ছিলো যেগুলোকে তারা ঢেকে রাখতেন, এগুলো দেখাতেন না; শীঘই আমরা এ আলোচনায় ইনশাআল্লাহ জানতে পারবো মানুষের শরীরের মধ্যে এমন কিছু অংগ আছে যা মনের মধ্যে তীব অনুভূতি সৃষ্টি করে, এজন্যে সেগুলো ঢেকে রাখাই প্রয়োজন, যেন এগুলো তাদের গোপন রাখারই জিনিস; কিন্তু স্বাভাবিকভাবে ওই মরদুদ শয়তান তার এই লক্ষ্য অর্জনে সফল হচ্ছিল না, তাই সে অন্য পথে অগ্রসর হলো । এমন পথ ধরলো যেদিকে ঝুঁকে পড়তে তারা বাধ্য হয় এবং গভীরভাবে তাদের মন সে দিকে প্রলুব্ধ হয়ে যায়। তাই দরদী সেজে “সে বললো, তোমাদের রব এই বৃক্ষের ধারে-কাছে যেতে তোমাদেরকে এজন্যেই মানা করেছেন যে, (এর ফল খেলে) তোমরা হয় ফেরেশতা হয়ে যাবে অথবা হয়ে যাবে অমর ব্যক্তিদের অন্তর্ভুক্ত 1" এভাবে এখনো শয়তান মানুষের সুপ্ত যৌন অনুভূতিকে সুড়সুড়ি দিয়ে জাগিয়ে দেয় এবং তাকে চিরদিন বেঁচে থাকতে, অথবা এতো বেশী দিন বেঁচে থাকতে প্রলুদ্ধ করে যেন তার মনের মধ্যে অমরত্তের একটা তীব্র অনুভূতি পয়দা হয়ে যায়। আর এজন্যে এই সীমাবদ্ধ বয়সের উর্ধে ওঠার জন্যে দরকার তার এমন একটি রাজ্যের যার মধ্যে নাই কোনো সীমাবদ্ধতা... আবার “মালেকায়নে'- 'লামের' নীচে যের দিয়ে যখন পড়া হয়, তখন তার অর্থ দাড়ায় দুজন বাদশাহ । কোরআনের অন্য সূরায় অন্য বানানেও একথা এসেছে যেমন সূরায়ে তা-হা-র মধ্যে বর্ণিত হয়েছে বলা হয়েছে, “বলবো নাকি তোমাদেরকে একটি চিরদিন বাচিয়ে রাখার মতো একটি গাছের কথা এবং এমন একটি বাদশাহীর কথা যা মোটেই শেষ হয়ে যাবে না।' এভাবে পড়াতে একটি ভুল অর্থ বুঝা যায়। অর্থাৎ “চিরস্থায়ী বাদশাহী ও অমর জীবন,' আর মানুষের মনের চাহিদাগুলোর মধ্যে এটি হচ্ছে সব থেকে বড় চাহিদা যে, সে চিরদিন বেঁচে থাকতে চায়। তার জীবন শেষ হয়ে যাক, কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ এটা কল্পনাও করতে পারে না। এর সাথেই দ্বিতীয় চাহিদা তাকে পাগলপারা করে তোলে আর তা হচ্ছে ভূসম্পত্তি ও রাজ শক্তির অধিকারী হওয়ার চাহিদা । অবশ্য কখনও কখনও যৌন চাহিদাও বড় হয়ে দেখা দেয়। কারণ এই যৌন শক্তিই যুগ যুগ ধরে বংশ বৃদ্ধির মাধ্যমে, ক্ষমতাকে স্থায়ী করে রাখার জন্যে ওসীলা হিসাবে কাজ করে। আর 'লাম'-এর ওপর যবর দিয়ে পড়লে তার ভালো অর্থ দাড়ায় “তোমরা দুজনে চিরস্থায়ী ফেরেশতা জীবন লাভ করবে । কোনো যৌন চাহিদা তোমাদের থাকবে না, আর থাকবে না কোনো লাগাম-ছেঁড়া স্বাধীন ইচ্ছা । কিন্তু প্রথম কেরাতটি যদিও তেমন প্রসিদ্ধ নয়, তবু আল কোরআনের অন্যান্য বর্ণনা প্রসংগের সাথে এটা বেশী খাপ খায় । আর এতে শয়তানী চাহিদার সাথে মানুষের চাহিদার বেশ সামঞ্জস্যও দেখা যায়। ///.09119021-0017

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।