“হে আদম, তুমি ও তোমার স্ত্রী শান্তির সাথে জান্নাতে বসবাস করতে থাকো, তারপর যেখান থেকে খুশী, সেখান থেকে তোমার খাবার সংগ্রহ করে খাও; কিন্তু এই গাছটির ধারে কাছেও যেয়ো না, তাহলে তোমরা সীমা অতিক্রমকারী যালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ।' এখানে দেখা যায়, 'এই গাছটি" বলে ঠিক কোন গাছকে আল্লাহ তায়ালা বুঝিয়েছেন তা সুনির্দিষ্টভাবে আল কোরআন বলেনি, বরং এ বিষয়ে আল কোরআন সম্পূর্ণ নীরব । আল্লাহ তায়ালা এ ব্যাপারে কেন নীরবতা অবলম্বন করলেন তার মর্ম তিনিই জানেন। এই নীরবতা থেকেই বুঝা যাচ্ছে যে, এ বিষয়ে কিছু না বলাটাই ছিলো তাঁর উদ্দেশ্য । তিনি তাদেরকে হালাল জিনিস খেতে অনুমতি দিয়েছেন এবং হারাম জিনিস খেতে নিষেধ করেছেন । আর অবশ্যই এই নিষেধাজ্ঞা দ্বারা তাদেরকে তিনি এই ট্রেনিং দিতে চেয়েছিলেন যে, তারা যেন আল্লাহর হুকুমে একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে পারেন এবং তাদের জন্যে এ প্রশিক্ষণও হয়ে যায় যে, তারা যেন মালিকের হুকুম পালন করতে কোনো গাফলতী না করেন, বশীভূত রাখেন নিজেদের খোশ খেয়ালকে এবং নিয়ন্ত্রিত করেন নিজেদের লাগামহীন ইচ্ছাকে । পশুদের মতো মনের যে কোনো ইচ্ছার গোলাম তারা যেন না হয়ে যান বরং মনের চাহিদাই যেন তাদের গোলাম হয়ে থাকে, তাহলেই হবে প্রকৃত মানুষের মতো কাজ। ইচ্ছাকে নিজের বশীভূত করাই মানবতার প্রধান কাজ। এই ইচ্ছাই তাদেরকে পশু থেকে পৃথক করবে এবং তখনই তাদের মানব নামের অর্থ সার্থক হবে। এবারে শুরু হচ্ছে ইবলীসের সেই প্রতিজ্ঞা পূরণের প্রচেষ্টার বিবরণ । মানবজাতিকে আল্লাহ তায়ালা সর্বদিক দিয়ে সম্মানিত করেছেন এবং যার জন্মের শুভসংবাদ তিনি সব প্রধান ফেরেশতাদের সেই মহা সমাবেশে ঘোষণা করছেন এবং যাকে সকল ফেরেশতাদের দ্বারা সেজদা করিয়ে ছিলেন, আর তারাও খুশীর সাথে সেজদা করেছিলেন । এই কারণে ইবলীসকে জান্নাত থেকে বহিষ্কৃত হতে হয়েছিলো এবং মহা-সম্মানিত ফেরেশতাদের দল থেকে বিতাড়িত হতে হয়েছিলো । এই গোটা সৃষ্টিটাই দ্বিমুখী চরিত্রের, দুদিকেই সমান ভাবে গতিশীল; আর তারই মধ্যে নির্ধারিত ও সুনির্দিষ্ট একটি বৈশিষ্ট আছে। অর্থাৎ সেখানে এমন কিছু দুর্বল দিক আছে যে দিকে কৃপ্রবৃত্তি মানুষকে টেনে নিয়ে যায় যতোক্ষণ না আল্লাহর সাথে মযবুত সম্পর্ক গড়ে তোলা হয়। এই সব দুর্বল অবস্থাই মানুষকে মুসীবতের মধ্যে ফেলে দেয় এবং অপরাধে লিপ্ত করে ফেলে । অবশ্যই তার প্রবৃত্তির কিছু চাহিদা আছে এবং এই চাহিদাগুলো তাকে শুধু প্রলুব্ধই করে না, বরং অনেক ক্ষেত্রে পরিচালনা করে; আর এই কুপ্রবৃত্তির চাহিদাকে শয়তান উক্কিয়ে দেয় ।(১) তাই এরশাদ হচ্ছে, “আর তাদের উভয়কেই শয়তান প্ররোচিত করলো, যেন তাদের গোপন লজ্জাস্থানগুলো প্রকাশিত হয়ে পড়ে..... আর সে তাদের কাছে শপথ করে বললো যে, আমি তোমাদের জন্যে অবশ্যই বড় দরদী উপদেশদাতা' (আয়াত ২০-২১)। আমরা জানি না, শয়তান এই ওয়াসওয়াসা কেমন করে দেয়, কারণ আমরা শয়তানের মূল শক্তি কী ও কোথায় তা জানি না। তা জানতে পারলে কিভাবে সে কাজ করে তা বুঝতে পারতাম । তখন বুঝতে পারতাম মানুষকে সে কিভাবে প্ররোচিত করে এবং কিভাবে তার কাছে সে পৌছায় । এ বিষয়ে আল্লাহর কালাম থেকেই একমাত্র নির্ভরযোগ্য কিছু তথ্য আমরা জানতে পারি। কেননা তিনিই একমাত্র নির্ভুল তথ্যের উৎস এবং একমাত্র তিনিই নির্ভরযোগ্য সেই সুত্র যার কাছ থেকে (১) দেখুন মোহাম্মদ কুতুব রচিত কেতাব “মিনহাজুল ফান্নিল ইসলামী”-এর কিসসাতু আদম 'অধ্যায় ।' ///.09119021-0017
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।