Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ٣٢٥
📝 نص 📖 PDF

দ্বারা আসলে আল্লাহকে মানতেই সে অস্বীকার করে । এই পাপিষ্টরাই মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার ষড়যন্ত্র করে, তাই এদের অবধারিত পরিণতি হলো জাহান্নাম । হা, এটা ঠিক যে, আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা ইবলীস ও তার বংশধর বা সাংগ পাংগকে মানুষকে ভুল পথের দিকে আকৃষ্ট করার ক্ষমতা দিয়েছেন, সাথে সাথে আদম সন্তানদেরকে এই কুপ্ররোচনাজনিত বিপদজনক পরীক্ষায় পাস করার জন্যে ইচ্ছাশক্তি প্রয়োগ করার ক্ষমতাও দিয়েছেন। প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালা তার প্রিয়তম এ সৃষ্টিকে স্বাধীনতা দিয়ে পরীক্ষা করবেন বলেই চূড়ান্ত ফায়সালা করে রেখেছেন। এভাবে এই পরীক্ষায় পাস করেই সে এক অনন্য সৃষ্টি হিসাবে প্রমাণ দেয় এবং আল্লাহরও ইচ্ছা, এভাবেই যেন তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এবং অন্যদের ওপর তার বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলে । তাকে অবশ্যই বুঝতে হবে, সে ফেরেশতাও নয়, শয়তানও নয়, সে এক স্বতন্ত্র সৃষ্টি। তার ভূমিকা ফেরেশতা বা শয়তানের ভূমিকার মতো নয়, তার জীবন সীমা ও ফেরেশতা বা শয়তানের মতো নয়। মানবজাতিন্ন প্রথম পাপ ও পৃথিবীতে অবতক্ণ এ অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে, শুরু হচ্ছে অপর আর একটি অধ্যায় । বিষয়গতভাবে এ অধ্যায়টিও পূর্ববর্তী অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট । জান্নাত থেকে ইবলীসকে এইভাবে তাড়িয়ে দিয়ে তাকে আদম ও তার সংগীনীর কাছে যাওয়ার সুযোগ দিয়ে দিলেন। এই প্রসংগেই আমরা প্রথমে জানতে পাই যে, আদম (আ.)-এর একজন সংগীনী ছিলেন এবং তিনি ছিলেন তার নিজ সত্ত্ব থেকেই সৃষ্টি । আমরা জানি না কেমন করে তিনি অস্তিত্বে এলেন । আমাদের জ্ঞান বিবেচনা এবং আল কোরআন থেকে যেটুকু জানতে পেরেছি তাতে এ অজানা বিষয়ের ওপর তেমন কোনো আলোকপাত হয় না। আদম (আ.)-এর পাঁজর থেকে বিবি হাওয়ার সৃষ্টি সম্পর্কে যে কথাটা প্রচলিত রয়েছে তা ইসরাঈলীদের বর্ণনা হওয়ায় আমরা তার ওপর মোটেই নির্ভর করতে পারি না। যে কথাটা গ্রহণযোগ্য মনে হয় তা হচ্ছে আল্লাহ তায়ালা আদম (আ.)-এর মতো তাকেও সৃষ্টি করেছেন। এইভাবে একজোড়া মানুষ বাস্তবে এসেছে। এমনিতে প্রতিটি সৃষ্টির জন্যে যে নিয়ম আমরা জানি তা হচ্ছে জোড়া জোড়া থাকা, অর্থাৎ নর ও নারীর মাধ্যমে সৃষ্টির অস্তিত্ব ও প্রসার। এ বিষয়ে এরশাদ হচ্ছে, “আমি প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া, যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো ।" আল্লাহর সৃষ্টি সম্পর্কে যে নিয়ম আমরা জানি তা হচ্ছে জোড়ার মাধ্যমেই সৃষ্টির ধারা বজায় রাখা । আমরা যখন এই নিয়মকে সামনে রেখে চিন্তা ভাবনা করি, তখন আমরা বুঝি যে আদম (আ.)-এর সৃষ্টির পর বিবি হাওয়ার সৃষ্টি হতে খুব বেশী সময় দেরী হয়নি, বরং বুঝা যায় যে, আদম (আ.)-এর সৃষ্টির পরপরই বিবি হাওয়ার সৃষ্টি হয়েছে। এরপর দেখা যায়, সকল সময়েই আদম ও তার স্ত্রী-কে সম্বোধন করে কথা বলা হয়েছে, যাতে করে তাদের পারস্পরিক জীবনে তারা আল্লাহ তায়ালার হুকুম পালন করতে পারে এবং তাদের জন্যে নির্ধারিত কাজ যাতে তারা সুষ্ঠুভাবে করতে পারেন। তাদের নির্ধারিত কাজ হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িতু পালন করা, যা সূরায়ে বাকারার একটি আয়াতে এসেছে, "স্বরণ করে দেখো ওই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদের সম্বোধন করে বললেন, “আমি পৃথিবীর বুকে খলীফা বানাতে চাই ।' ///.091019021-0017

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.