Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

ঘৃণ্য প্রচেষ্টা, যেন মানুষ আল্লাহকে না চেনে এবং তার শোকর আদায় না করে । তবে ছোট্র একটি মাত্র দলকে সে কোনো ক্ষতি করতে পারবে না, তার মুরীদ বানাতে বা তার নিজের মতানুসারে চালাতে পারবে না, তারা শত বাধা সত্তেও ঘুরে-ফিরে চলে আসবে ওই সরল পথে এবং গ্রহণ করবে আল্লাহরই পথ। এজন্যেই বলা হয়েছে, তুমি ওদের অধিকাংশকেই শোকর গোযার হিসাবে পাবে না।' এরপর আসছে শোকর গোযারি বা কৃতজ্ঞতা প্রকাশের অর্থ, যার সংযোগ রয়েছে সূরাটির প্রথম অধ্যায়ে বর্ণিত বিবরণের সাথে, “খুব অল্প সংখ্যক ব্যক্তিই তোমরা আছো, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো ।” কম সংখ্যক লোকের শোকরগোযারির মধ্যে যে কারণ নিহিত রয়েছে তা অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখতে পাই মানুষের পথে পথে ইবলীসের বাধা এবং আল্লাহর কাছে পৌছুনোর পথে আড় হয়ে তার বসে থাকা এখনও অব্যাহত রয়েছে। একথাটা এখানে প্রকাশের উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার গোপন শক্র সম্পর্কে অবহিত করা, যে সদা-সর্বদা হেদায়াতের পথে বাধা সৃষ্টি করে রেখেছে। ইবলীসের এই তৎপরতা সম্পর্কে অবহিত করার আর একটি উদ্দেশ্য হচ্ছে, অধিকাং লোক যে শোকরগোযার হচ্ছে না এর আসল কারণ যখন মানুষ জানবে তখন যেন সে সতর্ক হয়ে যায় এবং খেয়াল করে দেখে কোথেকে আসছে মহা বিপদ যা তাদের অধিকাংশকে শোকর করা থেকে থামিয়ে দিচ্ছে। ইবলীসের আকাংখা অনুযায়ী তার আবেদন মনযুর করা হলো, কারণ আল্লাহর নিয়ম হচ্ছে মানুষকে তার পথ বেছে নেয়ার জন্যে তিনি স্বাধীনতা দান করেন। তার সামনে ভালো ও মন্দ দুটি | পথই খোলা রয়েছে এবং এ দুটি পথের যে কোনো একটি অনুসরণ করার ব্যাপারে সে স্বাধীন। প্রত্যেকেই নিজ বুদ্ধি অনুসারে ভালো পথটি বাছাই করে নিতে পারে । আর রসূলদের উৎসাহ দানের মাধ্যমে সত্য সঠিক পথে চলার ব্যবস্থা করে নিতে পারে এবং এ দ্বীনকে মযবুতভাবে আকড়ে ধরতে পারে, খুজে পেতে পারে সঠিক পথ সঠিক ঠিকানা । এইভাবে কল্যাণ ও অকল্যাণের ক্ষেত্রে নিজ দ্বীন ও ঈমানের ভিত্তিতে নিজের ভূমিকা রাখতে পারে এবং দুই চূড়ান্ত অবস্থার যে কোনো একটায় সে উপনীত হতে পারে, ফলে আল্লাহর নিয়ম অনুযায়ী তাকে তার পরিণাম ভোগ করতে হয়। হেদায়াত বা গোমরাহী উভয় ক্ষেত্রে একইভাবে আল্লাহর নিয়ম সমানভাবে প্রযোজ্য । সুতরাং আল্লাহর ইচ্ছানুযায়ী যে নিয়ম প্রতিষ্ঠিত রয়েছে তার ফলে হয় হেদায়াত আসবে, নয়তো আসবে গোমরাহী । কিন্তু এ প্রসংগে ইবলীসকে ছাড় দেয়ার ব্যাপারে কতোটা সুযোগ দেয়া হয়েছে তা খুব স্পষ্ট করে বলা হয়নি। তবে এটা স্পষ্ট যে, অবশেষে যখন সে পুনরায় আল্লাহর কাছে যাবে তখন তার ওপর লানতই বর্ষিত হতে থাকবে । যেমন এক নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্যে তার দরখাস্ত মনযূর করা এবং তাকে তাড়িয়ে দেয়ার ঘোষণা থেকে জানা যায় যে, এই তাড়িয়ে দেয়া ছিলো ঘৃণা ও তিরস্কারের সাথে এবং সে ও তার অনুসারী মানব সংগীরা সবাই যে জাহান্নামী হবে তা এখানে খুবই স্পষ্ট । ৃ “তিনি বললেন, বেরিয়ে যা এখান থেকে ধিকৃত ও বিতাড়িত অবস্থায় ।........ যারা তোর অনুসরণ করবে, তারাসহ €হে অহংকারী বিদ্রোহী শয়তান) তোদের সবাইকে দিয়ে অবশ্যই আমি জাহান্নাম পরিপূর্ণ করব ।' যে ওই মরদুদ শয়তানের অনুসরণ করে সে অবশ্যই আল্লাহ তায়ালা সম্পর্কে জানে এবং সে এও জানে যে, আল্লাহ তায়ালাই সর্বময়-ক্ষমতার মালিক । তারপরও সে তার অবাধ্যতা করে। এর ///.09119021-0017

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।