প্রথম প্রকৃতি হচ্ছে সে হবে নিষ্ঠার সাথে ও পুরোপুরিভাবে আল্লাহর জন্যে নিবেদিত- যার বর্ণনা ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ নিশর্তভাবে আল্লাহর হুকুম মেনে নেয়ার দৃষ্টান্ত, যার প্রমাণ ফেরেশতারা দেখালো । অন্যদিকে, অপর প্রকৃতি-দুটির অবস্থা ইনশাআল্লাহ, শীঘ্বই আমরা জানতে পারবো । এরশাদ হচ্ছে, “যখন আমি তোকে নির্দেশ দিলাম তখন কিসে তোকে সেজদা দিতে নিষেধ করলো । সে বললো, আমি ওর থেকে ভালো । কেননা আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে।' অবশ্যই ইবলীস যুক্তি ও ব্যাখ্যা সহকারে আল্লাহর সামনে তার মতটি তুলে ধরলো এবং তার বুঝ মতো নিজ ফায়সালা জানিয়ে দেয়াকে সে তার অধিকার বলে জানিয়ে দিলো। যেহেতু সে তেৎকালীন) সৃষ্টির মধ্যে বড়ই মর্যাদাবান ছিলো । আর যখন আল কোরআনের চূড়ান্ত অর্থ এবং পরিপূর্ণ ফয়সালা পাওয়া যায় তখন মানুষের ব্যক্তিগত চিন্তা ভাবনার আর কোনো সুযোগ থাকে না, মানুষের সকল চিন্তা- বাতিল হয়ে যায়, নির্ধারিত হয়ে যায় তার আনুগত্য এবং কোরআনের হুকুম পালন করা হয়ে যায় চূড়ান্তভাবে বাধ্যতামূলক ..... আর এই অবাধ্যতার কারণে ইবলীসের ওপর আল্লাহ তায়ালা লানত বর্ষণ করলেন, কেননা সে তো কোনোভাবেই এটা বলতে পারে না এবং প্রকৃতপক্ষে সে বলেও নাই যে, সে আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা বলে জানে না, জানে না যে আল্লাহ তায়ালাই সব কিছুর মালিক, তিনিই সব কিছুর পরিচালক-ব্যবস্থাপক, তার হুকুম অনুমতি ছাড়া বিশ্ব জগতে কোনো কিছুই হয় না .... কিন্তু তা সত্তেও হুকুম দেয়া হলে সে হুকুম পালন করেনি এবং এ হুকুমকে সে কার্যকরও করেনি। এখানে সে তার মনগড়া যুক্তিকে মূল্য দিয়েছে । বলেছে, 'আমি ওর থেকে ভালো, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে আর একে সৃষ্টি করেছেন মাটি থেকে ।' অতপর তার যুলুমের কারণে তার ওপর আল্লাহর ফয়সালা এসে গেলো এবং তা সাথে সাথে কার্যকর হয়ে গেলো। “তিনি বললেন, বেশ, বেরিয়ে যা এখান থেকে, এখানে তোর অহংকার করা মোটেই শোভা পায় না। অতএব, বেরিয়ে যা, নিশ্চয়ই তুই বিতাড়িতদের মধ্যে গণ্য হয়ে গেলি।” এখানে খেয়াল করার বিষয়, আল্লাহ তায়ালা সম্পর্কে জ্ঞান থাকা সত্তেও সে জ্ঞান তার কোনো কাজে লাগলো না, তাঁর অস্তিত্ব ও গুণাবলী সম্পর্কে তার বিশ্বাসও তার কোনো উপকারে আসলো না। এইভাবে যারাই আল্লাহর নির্দেশ পাওয়ার পর সেই বিষয়ের ওপর নিজের বুদ্ধি খাটিয়ে সেটা পালন করবে কিনা তা স্থির করে এবং যে বিষয়ের ফয়সালা ইতিপূর্বে চূড়ান্তভাবে আল্লাহ তায়ালা করে দিয়েছেন সে বিষয়ে নিজেকে ফয়সালাদাতা বানাতে চায়, তখন তার সঠিক জ্ঞান ও বিশ্বাস থাকা সত্তেও "কাফের" বলে গণ্য হয়ে যায় । এ কারণেই ইবলীসের জ্ঞান ও আকীদা বিশ্বাস কোনো কাজেই লাগলো না। অবশ্যই সে জান্নাত থেকে বিতাড়িত হলো, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেলো, তার প্রতি আল্লাহর লা'নত অবধারিত হয়ে গেলো এবং তার জন্যে হীনতা ও লাঞ্জনা চিরদিনের জন্যে নির্ধারিত হয়ে গেলো। কিন্তু এই হতভাগা যেদী পাজী শয়তান একথা ভুলতে পারলো না যে, তার বিতাড়নের জন্যে এবং তার প্রতি আল্লাহর গযব নেমে আসার জন্যে এই আদমই দায়ী । যেহেতু তার কারণেই তার আজ এই দুরবস্থা, তাই সে প্রতিজ্ঞা করলো এই এটাকে বিনা প্রতিশোধে কিছুতেই সে মেনে নেবে তারপর তার কদর্য স্বভাবের উপযোগী কাজ করার জন্যে সে ///.09119021-0017
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।