“তারপর আমি ফেরেশতাদেরকে বললাম, আদমকে সেজদা করো, তখন ইবলীস ব্যতীত তারা সবাই সেজদা করলো, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না।' আল্লাহর সৃষ্টিকুলে ফেরেশতারা আর একটি এমন সৃষ্টি যাদের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে এবং রয়েছে কিছু বিশেষ দায়িত্ব । এদের সৃষ্টি বৈশিষ্ট ও কাজ সম্পর্কে আমরা ততোটুকুই জানি যতোটুকু আল্লাহ তায়ালা আমাদেরকে জানিয়েছেন। যতোটুকু আল্লাহ তায়ালা আমাদেরকে জানিয়েছেন তা এই গ্রহে আমরা সংক্ষেপে বর্ণনা করেছি। এইভাবে ইবলীস ফেরেশতাকুলের একজন, অতপর সে তার মালিকের হুকুম অমান্য করলো ।” ফেরেশতাকুলের বাইরের আর এক সৃষ্টি। একইভাবে তার সম্পর্কেও আল্লাহ তায়ালা যেটুকু জানিয়েছেন তার বাইরে আমরা আর কিছুই জানি না। তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা আমাদেরকে যা জানিয়েছেন তার সংক্ষিপ্ত বিবরণও আমরা এই তাফসীরে লিখেছিশীঘ্বই এই সূরার মধ্যে একথা আসবে যে, ইবলীস জ্বিন জাতি-উদ্ভৃত, কোনোভাবেই সে ফেরেশতাকুলের অন্তর্গত নয়- যদিও ফেরেশতাদের দলে মিশে থাকার কারণে আল্লাহর হুকুম তার ওপরও প্রযোজ্য ছিলো। ওই ফেরেশতাকুলের সেই সমাবেশে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা যখন আদম (আ.)-এর সৃষ্টির ঘোষণা দিলেন, তখন ইবলীসও সেই দলে ছিলো এবং ফেরেশতাদের সমান মর্যাদা ভোগ করছিলো । কিন্তু ইবলীস অহংকার প্রদর্শন করে বিতাড়িত হলো । এখন ফেরেশতাদের সৃষ্টিগত ধরনই হলো যে তারা কখনও আল্লাহর না-ফরমানী করে না এবং যখন যে নির্দেশ তাদেরকে দেয়া হয়, তারা সংগে সংগে তা পালন করে। একারণে দেখা যায়, আল্লাহর নির্দেশকে কার্ধকরী করতে গিয়ে তারা পরম আনুগত্য সহকারে তৎক্ষণাত সেজদা করলো। এতটুকু দ্বিধা-ছন্দব করলো, কোনো অহংকার প্রদর্শন করলো না এবং কোনো কারণেই আল্লাহর নাফরমানী করার কথা চিন্তা তাদের মনে জাগেনি বা তাদের কল্পনাতেও কথা আসেনি । এই হচ্ছে তাদের প্রকৃতি, এগুলোই হচ্ছে তাদের বৈশিষ্ট্য এবং তাদের দায়িতুই হচ্ছে নিরন্তর নির্িধায় আল্লাহ জাল্লা শানুহুর আনুগত্য করতে থাকা । আর এখানে এসেই আল্লাহর কাছে গোটা সৃষ্টির মধ্যে মানুষের মর্যাদা কতো বেশী তা পরিস্ফুট হয়ে উঠেছে। কেননা সেসময় যে সব সৃষ্টি ছিলো তাদের মধ্যে আল্লাহর কাছে ফেরেশতা নামক সৃষ্টির মর্ধাদা ছিলো সব থেকে বেশী আর তাদেরকে দিয়েই তিনি আদমকে সেজদা করালেন। এখন দেখতে হবে ইবলীসের অবস্থা । সে মহান আল্লাহর হুকুমকে কেন পালন করলো না এবং কেন নাফরমানী করলো? শীঘ্বই (ইনশাআল্লাহ) আমরা জানতে পারবো, কোন সে জিনিস ছিলো, যা তার বুকের মধ্যে এই না-ফরমানীর কথা জাগালো। কোন সে ধারণা ছিলো যা তাকে তার রবের হুকুম মানতে মানা করলো । অথচ সে তো জানতো যে, তিনিই তার রব, তার সৃষ্টিকর্তা ও মালিক, তার ও সমগ্র সৃষ্টির যাবতীয় কাজের পরিচালক একমাত্র তিনি এতে কোনে সন্দেহ নেই। এইভাবে এই দৃশ্যের মধ্যে আমরা আল্লাহর সৃষ্টির তিনটি উদাহরণ দেখতে পাই। একটি হচ্ছে পরিপূর্ণ ও সার্বিক আনুগত্য ও বিনাবাক্যে মেনে নেয়ার দৃষ্টান্ত । দ্বিতীয় সম্পূর্ণ না-ফরমানী ও ক্ষণস্থায়ী অহংকার আর তৃতীয় যে উদাহরণটি সামনে আসে তা হচ্ছে প্রকৃত মানব প্রকৃতির উদাহরণ । তার বৈশিষ্ট্যগুলো, তার দ্বিমুখী গুণাবলী সম্পর্কে আলোচনা আসছে ///.09119021-0017
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।