Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

নতুন রূপ পরিগ্রহ করে। এরই ওপর গড়ে উঠেছে ক্রমবিকাশবাদ (0750 01120100020) কিন্তু এসব কথা তো নিছক ধারণা কল্পনার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। এটা কোনো নিশ্চিত সত্য নয়। কারণ পৃথিবীর শিলা উপশিলার নিজস্ব গঠন প্রক্রিয়া রয়েছে ও তার মধ্যে যে পরিবর্তন সূচিত হয় এবং যে নিয়মে এর মধ্যে পরিবর্তন আসে বলে ধারণা করা হয় তাও কাল্পনিক, তার মূলে কোনো নিশ্চিত সত্য নেই, যেমন কল্পনার চোখে দেখা হয় আকাশের নক্ষত্ররাজিকে এবং তার হিসাব-নিকাশ ও তার গতি-প্রকৃতি সম্পর্কে তার আলো থেকে কল্পনা করা হয় এবং এর পাশাপাশি আর কোনো মতবাদ না থাকায় ওই কল্পনাই সত্য বলে মানুষ মেনে নেয়। তবে, এটাও সত্য যে, শিলা উপশিলার মধ্যে যুগের ব্যবধানে ও আবহাওয়ার পরিবর্তনে তার ধারা ও গতিতে যে পরিবর্তন আসে বলে কাল্পনিক বিজ্ঞান গড়ে উঠেছে, সেখানেও সময়ের পরিবর্তনের সাথে সাথে জীব জন্তুরও আকৃতি প্রকৃতির পরিবর্তন হবে- একথা বলা হয়নি। পৃথিবীতে বিরাজমান বিভিন্ন পরিস্থিতির কারণে জীব-জন্তু বা মানুষের দৈহিক অবয়বে যে কোনো পরিবর্তন এসেছে বলে মনে করা হয় তাও আজ পর্যন্ত প্রমাণিত হয়নি । আজ পর্যস্ত জীব-জস্তুর সারা জীবনের মধ্যে কোনো পরিবর্তন.এসেছে বলে কেউ দাবী করতে পারলো না, তবু ওই ভ্রান্ত দার্শনিকের কথা বিশ্বাস করতে হবে । না কোনো যুক্তিতে, না কোনো বাস্তবে এর প্রমাণ আছে, তবু কেউ কেউ ওই কথাকে গুরুত্ব দেয়! বুঝতে কষ্ট হয় না, সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা থেকে মানুষের ধ্যান ধারণা ও মন মগযকে দূরে সরিয়ে দেয়ার ঘৃণ্য নাস্তিকতাবাদের এ এক ঘৃণ্য অপচেষ্টা । এ ষড়যন্ত্রজালে একমাত্র তারাই পা রাখে যারা সাময়িক আনন্দ-উল্লাসে মাতোয়ারা থাকতে চায়, পরবর্তী আসন্ন বিপদ দেখেও তারা দেখতে চায় না এবং অন্যান্য সকল মানুষকেও এই বিভ্রান্তির মধ্যে টেনে এনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় । অর্থাৎ মানুষকে বিভ্রান্তির মধ্য ফেলে দিয়ে নিজেদের স্বার্থকে কুক্ষিগত করে রাখতে চায়। কিন্তু সর্বকালে এবং সকল সমাজেই বিবেকবান ও সত্যাশ্রয়ী কিছু মানুষ থাকে ও আছে, যার কারণে ডারউইনের এ মতবাদ উগ্র কিছু পাশ্চাত্যবাদী ছাড়া আর কেউ গ্রহণ করেনি । যেহেতু এটা অকাট্য কোনো যুক্তি বা নির্ভরযোগ্য কোনো বৈজ্ঞানিক তথ্যভিত্তিক কথা নয়। বাস্তব অবস্থা হচ্ছে বিবর্তন তো এসেছে শুধু জড় পদার্থে সময়, আবহাওয়া ও পরিবেশের বিভিন্নতার কারণে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, মানব জাতিকে এক স্বতন্ত্র প্রাণী হিসাবে আল্লাহ তায়ালা পয়দা করেছেন, যার জীবনে বিভিন্ন পরিবর্তন এসেছে তার নানা প্রকার কার্যকলাপের দরুন। আর্থিক ও সামাজিক দিক দিয়ে হয়েছে কখনও তার অগ্রগতি অথবা অবনতি এবং কখনও মানুষ শান্তি পেয়েছে আবার কখনও বা অশান্তির আগুনে জ্লে-পুড়ে মরেছে। জীব বিজ্ঞান (10105) জীব ও উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞান (11/519195), তর্ক শান্ত্র ও আধ্যাত্মিকতা এ সকল বিদ্যা অনুসারে সকল দিক দিয়ে মানুষ এক স্বতন্ত্র জীব, যার তুলনা অন্য কারো সাথে করা যায় না। এই স্বাতন্ত্র্ের ব্যাপারটা আধুনিক ডারউইনবাদীদেরকে বিব্রত করে তুলেছে। এদের মধ্যে পুরোপুরি নাস্তিকরাও অন্তর্ভূক্ত । তবে স্বাতন্ত্ের এই স্বীকৃতিই, মানুষ যে এক স্বতন্ত্র জীব তার প্রমাণ হিসাবে যথেষ্ট এবং এর দ্বারা এটাও প্রমাণ হয় যে তার অংগ প্রত্যংগের মধ্যে কোনো দিন কোনো পরিবর্তন হয়নি ।€১) যাই হোক, মহান আল্লাহ রব্বুল আলামীন, যিনি সকল শক্তি-ক্ষমতার উৎস, যার হাতে মৃত্যু ও জীবনের চাবিকাঠি এবং যিনি সকল মান-সন্ত্রমের মালিক- তিনি নিজেই সকল ফেরেশতাকুলের মধ্যে দায়িতৃশীল ফেরেশতাদের উপস্থিতিতে এই নতুন সৃষ্টির জন্ম ঘোষণা করলেন। বললেন, (১) আরো বিস্তারিত জানার জন্যে দেখুন, 'হাকীকাতুল হায়াত' পুস্তক এবং "খাসাইসুত্তাসাব্বুরিল ইসলামী' ওয়া মুকাওমাতিহী' বই-এর ২য় খণ্ডের 'হাকীকাতুল ইনসান' অধ্যায় । বিনা মম ৮ //4.091019021-0017

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।