সময়ে দান করে মানুষকে পয়দা করেছেন । দুই পর্যায়ে দেননি, এখানে “ছুম্মা” শব্দ দ্বারা কিছু সময় পরে বা পরবতীকালে বুঝানো হয়নি, বরং মানুষের মর্যাদা বৃদ্ধির অর্থের পর্যায় ক্রমিক বর্ণনা হিসাবে শব্দটি আনা হয়েছে। আর “তাসবীর'- অস্তিত্ব শব্দের মধ্যে যে ধারণা পাওয়া যায় তারই বাস্তব রূপ হচ্ছে আদম। অস্তিত্ব বলায় এবড়ো খেবড়ো মাটির ঢেলা হতে পারতো, কিন্তু যখন “তাসবীর' বলা হয়েছে, তখন বুঝতে হবে সুন্দর-সুশ্রী আকৃতি প্রকৃতিসম্পন্ন এক দেহ। “তাসবীর' বলাতে বুঝায় সাধারণ সৃষ্টি থেকে উন্নততর কোনো পদার্থ । যেন বলা হচ্ছে, আমি তোমাদেরকে একেবারে তুচ্ছ এবং ক্ষমতাহীন করে সৃষ্টি করিনি, বরং এক মহান সৃষ্টি বানিয়েছি যার মধ্যে ক্রমবর্ধমান শক্তির উৎস নিহিত রয়েছে । সেই কথাটিই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার কথার মধ্যে ফুটে উঠেছে, “যিনি দিয়েছেন" প্রত্যেকটি জিনিসকে তার বিশেষ রূপ, তারপর তাকে পথ দেখিয়েছেন। সৃতরাং, তিনি সৃষ্টির সময়েই প্রত্যেকটি জিনিসকে তার প্রকৃতি তার বৈশিষ্ট্য এবং তার কাজ নির্ধারণ করে দিয়েছেন, আর তাকে তার দায়িত্ব পালনের পথ ও পন্থাও জানিয়ে দিয়েছেন। সৃষ্টি করা, তার মধ্যে বৈশিষ্ট্য দান করা, তার কাজ ঠিক করে দেয়া এবং এসব কাজ করার জন্যে তাকে পথ ও পদ্ধতি বাতলে দেয়ার জন্যে আল্লাহর কোনো সময়ের ব্যবধানের প্রয়োজন নেই। আর তিনিই হেদায়াতের পথ দেখিয়েছেন, তাকে তার রবের কাছে যাওয়ার জন্যে তিনিই পথ দেখিয়েছেন-অর্থাৎ মানুষকে যখন সৃষ্টি করা হয়েছিলো, তখনই তাকে সঠিক পথও দেখানো হয়েছিলো । আর এমনি করেই আদমকে একেবারে সৃষ্টিলগ্ন থেকেই সুন্দরতম আকৃতি প্রকৃতি দেয়া হয়েছিলো, দেয়া হয়েছিলো তার মধ্যে মানবীয় বৈশিষ্ট্যসমূহ। এরপর যখন "ছুম্মা' উচ্চারিত হয়, তখন এর দ্বারা বুঝানো হলো অগ্রগতি ও মর্যাদার দিক দিয়েও তাকে বিশেষিত করা হয়, সময়ের ব্যবধান দেখানের জন্যে নয়। এই অর্থটিকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি। যে কোনো অবস্থায় এটা চরম এবং পরম সত্য কথা যে, আদম সৃষ্টি সম্পর্কে আল কোরআনে যতো কথা এসেছে, এসেছে মানবজাতি সম্পর্কে যতো তথ্য- সব কিছুর মধ্যে এই কথাটাই ফুটে উঠেছে যে, গোটা সৃষ্টির মধ্যে মানুষই সর্বাধিক গুণাবলির অধিকারী এবং সে-ই একমাত্র দায়িত্বশীল অর্থাৎ একমাত্র তাকেই তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জবাবদিহি করতে হবে। অন্যান্য সকল সৃষ্টি মানুষেরই প্রয়োজনে অর্থাৎ সবাই তার সহকারী । মানব-জাতির ইতিহাস পর্যালোচনা করলে এ সত্যটিই প্রকাশিত হয় যে, যুগ যুগান্তর ধরে তার মধ্যে বিরাজমান বৈশিষ্ট্যগুলোর উৎকর্ষ সাধন করার চেষ্টা চলেছে। সর্বকালে এই চেষ্টাই চলেছে, মানুষ যেন আরো উন্নত হয়, তার সভ্যতার আরো প্রসার ঘটে এবং পৃথিবীর সব কিছুকে মানুষ যেন নিজেদের তুলতে পারে । এই লক্ষ্যে মানুষের সংগ্বাম এগিয়ে চলেছে, জ্ঞান গবেষণার প্রসার ঘটছে, তারা আরো উন্নততর জীবন যাপনের জন্যে ট্রেনিং নিচ্ছে। কিন্তু ইতিহাসের কোনো অধ্যায়েই এ কথার সন্ধান পাওয়া যায় না যে, মানব জাতির অস্তিত্বের, অর্থাৎ তার শরীর ও শারীরিক কাঠামোর মধ্যে পর্যায়ক্রমিক কোনো পরিবর্তন এসেছে, যেমন উগ্র কল্পনাবিলাসী দার্শনিক ডারউইন মনে করেন। তার মতে মানুষ পূর্বে ছিলো বানর। ধীরে ধীরে তার উন্নতি হয়েছে, বসার কারণে ঘসা খেতে খেতে তার লেজ খসে পড়ে গেছে। যারা একথায় কান দেয়, তাদের চিন্তা করা দরকার, লেজধারী -প্রাণী হওয়াই যদি তার প্রকৃতি হয়ে থাকে, তাহলে লেজ নিয়েই তো জন্ম হতো এবং পরে বসতে ///.09119021-0017
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।