জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিয়েছেন আর বিশ্ব রহস্য উদ্ঘাটনের জন্যে তাকে যে ক্ষমতা দেয়া হয়েছে তা ব্যবহার করা তার জন্যে সহজ করে দিয়েছেন এবং এর মধ্যে বিদ্যমান সবকিছুকে মানব জীবনের অস্তিত্রে জন্যে সম্পূর্ণ উপযোগী বানিয়ে দিয়েছেন। আর যখন মানুষ এসব রহস্যময় শক্তির দিকে গভীর দৃষ্টি দিয়ে তাকায়, তখন সে দেখতে পায় প্রতিটি জিনিস তাকে সহায়তা করে চলেছে এবং তার জীবন যাপনকে সহজ করে দিচ্ছে। কিন্তু খুব কম মানুষই এসব নেয়ামতের শোকর গোযারি করে থাকে । এর কারণ, জাহেলিয়াত বা মূর্খতার কারণে তারা সঠিক জ্ঞান রাখে না। আর যাদের জ্ঞান আছে তারাও যে সমস্ত নেয়ামত পেয়েছে, তার শোকর গোযারি সঠিকভাবে করে না। তাহলে কিভাবে তাদের বিশ্বস্ততার পরিচয়, পাওয়া যাবে? শোকর আদায়ের সাধ্য থাকা সত্তেও তারা যদি তা না করে, তাহলে আল্লাহ তায়ালা তাদের কাজ কেন কবুল করবেন? এদের সম্পর্কেই তো আল্লাহ তায়ালা জানাচ্ছেন, “ুব কম সংখ্যক লোকই শোকর আদায় করে থাকে । মানব জাতিন এথস স্ৃষ্টিঞ্জ এরপর শুরু হচ্ছে মানব জীবনে যে সব বিপ্রবাত্মক ঘটনা ঘটেছে তার বিবরণ । সর্বপ্রথম যে বিস্ময়কর ঘটনা ঘটলো তা হচ্ছে তার জন্ম । এক মহান সমাবেশে তার জন্মের ঘোষণা, যেখানে প্রধান প্রধান সকল ফেরেশতা হাযির ৷ মহাশক্তিমান বাদশাহ, মহা-সম্মানিত প্রভু আল্লাহ তায়ালা এই নতুন সৃষ্টির ঘোষণা দেয়ার সাথে সাথে তারা সবাই প্রথম এই মানুষটিকে মোবারকবাদ জানাচ্ছে পরিপূর্ণ আবেগ নিয়ে, কেননা স্বয়ং আল্লাহ তায়ালা তাকে সম্মানিত করেছেন। আল্লাহর সকল আজ্ঞাবহ এই সব দাস তাকে একইভাবে সম্মান জানাচ্ছে। তার জন্যে ফেরেশতারা একত্রিত হচ্ছে যদিও এদের মধ্যে ইবলীস শামিল নয়। তাদের এই সমাবেশ সমগ্র আকাশ ও পৃথিবী ও দুইয়ের মাঝে অবস্থিত,সবাই দেখছে। সৃষ্টির ইতিহাসে এ সময়টি বড়ই গুরুত্বপূর্ণ, এ ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অতীব বিস্বয়কর বিষয়। এই মহাগুরুততৃপূর্ণ ঘটনা উল্লেখ করতে গিয়ে সর্বশক্তিমান আল্লাহ তায়ালা জানাচ্ছেন, দান করলাম তারপর আমি ফেরেশতাদের বললাম, তোমরা আদমকে সেম্মান সূচক) সেজদা করো। একমাত্র ইবলিস ব্যতিত তারা সবাই সেজদা করলো সে হুকৃম দিলাম সেজদা করার জন্যে, তখন কোন জিনিস তোমাকে থামিয়ে দিলো । আল্লাহ তায়ালা বললেন, এক্ষুণি তুমি এখান থেকে নেমে যাও ।' (আয়াত ১৩) এটিই হচ্ছে প্রথম দৃশ্য .... এ দৃশ্য মহান বিপ্রবাত্মক .... এটি বড়ই গুরুত্বপূর্ণ । আমরা এই কাহিনীটিকে সর্বপ্রথম দৃশ্য হিসাবে খুব গুরুত্বপূর্ণ মনে করি এবং এজন্যে এর সাথে কিছু ব্যাখ্যা যোগ করতে চাই এবং আশা করি আল্লাহ তায়ালা এমন কোনো তৃপ্তিজনক ব্যাখ্যা আমাদের অন্তরে ঢেলে দেবেন যে আমরা পুরোপুরি তৃপ্ত হয়ে যাবো এবং আমাদের অন্তরের সমস্ত প্রশ্নের সঠিক “আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদেরকে দান করেছি নানা প্রকার আকৃতি-প্রকৃতি। তারপর ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো .......... ইবলীস ছাড়া সবাই সেজদা করলো, সে সেজদাকারীদের মধ্যে শামিল হলো না।' সৃষ্টির অর্থই হচ্ছে অস্তিতৃহীনতা থেকে অস্তিত্বে নিয়ে আসা এবং অবয়ব অর্থ হচ্ছে পরিপূর্ণ আকৃতি এবং তার বিভিন্ন বৈশিষ্ট্য দান। এদুটি জিনিসই আল্লাহ তায়ালা সৃষ্টির শুরুলগ্নে একই ///.09119021-0017
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।