Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

জাল্লাশানুহুর শক্তি ক্ষমতাকে মাথা পেতে মেনে নেয়। আর যখন তারা দেখে যে, পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে যে খেলাফত দিয়েছেন তার দায়িত্‌ পালনে সৃষ্টির প্রতিটি জিনিস তাকে সহায়তা করছে, আবার যখন সে দেখে প্রতিটি পদক্ষেপে তার কাজ সহজ হয়ে যাচ্ছে, তার অগ্রগতি ও উন্নতির জন্যে নতুন নতুন পথ খুলে যাচ্ছে, তার আরাম-আয়েশ ও দায়িত্ব পালনে সৃষ্টিজগতের সবকিছু তার জন্যে সহায়ক উপাদান হয়ে যাচ্ছে, তখন সে একান্ত কৃতজ্ঞ বান্দা হিসাবে আল্লাহর দরবারে নুয়ে পড়ে । নিশ্চয়ই এধরনের চিন্তা চেতনা সৃষ্টি-রহস্য উদ্ঘাটনের পথে ও আল্লাহর শক্তিসমূহকে জানার পথে কোনো বাধা হয়ে দীড়ায় না, বরং তাকে আরো সাহস জোগায়, তার অন্তর আত্মবিশ্বাস ও তৃপ্তিতে ভরে যায়। এ সময় সে তার পরম প্রিয় মওলা ও বন্ধু মহান আল্লাহ রব্বুল ইযযতের অসীম এই সৃষ্টির আরো নতুন তথ্য জানার জন্যে অগ্রসর হয় এবং সর্বান্তকরণে বিশ্বাস করে যে, আল্লাহ তায়ালা তাকে কোনো কিছু দিতে কুষ্ঠিত নন, বরং তিনি সহৃদয় ও অকৃপণতার সাথে সকল রহস্যদ্বার তার সামনে খুলে. দেন এবং তার জন্যে সাহায্য পাওয়ার কোনো পথই বন্ধ করে দেন না। আল্লাহর এ কৃতজ্ঞ বান্দার কখনও মনে হয়না যে, সে কোনো দুশমনের রাজ্যে বিচরণ করছে, যেখানে প্রতি পদেই সে বাধা-বিঘ্বের সম্মুখীন হয়, তার গতিপথ রুদ্ধ করে দেয়া হয়, তার স্বপ্ন ও আশা আকাংখার দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। সৃষ্টিজগতের মধ্যে বিদ্যমান বস্তুনিচয় মানুষের শক্র এবং প্রকৃতির সব কিছু তার জীবনকে দুর্বিষহ করে তোলার জন্যে সদা সর্বদা ব্যস্ত- এ ধরনের চিন্তা করাটাই হচ্ছে সব থেকে বড় দুঃখজনক ব্যাপার । বরং এটাই চরম এবং পরম সত্য যে, সামধিকভাবে গোটা সৃষ্টির অস্তিত্বই এসেছে মানুষের জন্যে এবং মানুষের সেবাতেই নিয়োগ করা হয়েছে তাদের সবাইকে । প্রকৃতির সব কিছুর গতি প্রকৃতি, সব কিছুই পরিচালিত হচ্ছে মানব জীবনের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে । এর বিপরীত চিন্তা মানেই হচ্ছে মানুষ থেকে অন্যান্য সৃষ্টিকে দূরে সরিয়ে নেয়া। অবশ্যই এহেন কদর্য চিন্তা মানুষের গোটা অস্তিত্বের জন্যে ক্ষতিকর, গোটা অস্তিত্বকে বিলীন করে দেয়ার জন্যেই এ জঘন্য ষড়ন্ত্র। এ হচ্ছে আল্লাহবিমুখ মানুষের আত্মপরিচয়কে গোপন করা, নিজেকে খাটো করে দেখা, তার আত্মসম্মানকে নষ্ট করা, নিজেকে অপমান করা, আত্মমর্যাদাকে ক্ষুণ্ন করা এবং পরিণামের চিন্তা না করেই এক মনগড়া দর্শন ছড়িয়ে দেয়ার নামান্তর । অহংকার ও অসাম স্য চিন্তার কৃফল। প্রকৃতিকে শক্র মনে করা ও নিজেকে ছোটো ভাবা মানেই হলো নিজেকে ধ্বংস করা, নিজেকে দুঃখের মধ্যে ফেলা, নিজের বুদ্ধিকে অপমান করা, দিক-বিদিক জ্ঞানহারা হয়ে ঘুরে বেড়ানো, আত্ম-শ্লাঘায় দিশেহারা হয়ে ঘুরতে ঘুরতে নিশেষ হয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়। ধ্বংসের দুটো দিকের অবস্থা একই প্রকারের । ইউরোপীয় বিভিন্ন চিন্তাধারার যে সব ধর্ম আছে, তাদের মধ্যে শুধু অস্তিত্ববাদীদের জন্যেই এটা দুঃখজনক ব্যাপার নয়, বরং গোটা ইউরোপীয় সমাজের লোকদের চিন্তাধারার জন্যেই এটা দুঃখজনক ব্যাপার । সেখানকার সকল ধর্ম ও মতাবলম্বীদের জন্যেও দুঃখজনক বটে । সকল যুগের সকল পরিবেশের সকল জাহেলিয়াতের জন্যেও এটা এক মহা ট্রাজেডী। কিন্তু ইসলামী জীবন ব্যবস্থায় মানুষ তার জীবন ও জগত সম্পর্কে যে সুনির্দিষ্ট আকীদা লাভ করে তাতে তার সমস্ত দুঃখজনক অবস্থা একটি নিয়ন্ত্রণের মধ্যে এসে যায়। অবশ্য মানুষ এ পৃথিবীর সন্তান, এ সৃষ্টিরই সম্তান। আল্লাহ তায়ালা তাকে এই পৃথিবী থেকেই পয়দা করেছেন, এর মধ্যে তার বসবাসের স্থান নির্ধারণ করে দিয়েছেন, এরই মধ্যে তার জীবন ///.09119021-0017

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।