আশ্াকুতিক জগতেন্ন সাতে মানুক্ষেক্স সম্পর্ব্গ পৃথিবীর বিনি সৃষ্টিকর্তা- মানুষের সৃষ্টিকর্তাও তিনি। তিনিই তো পৃথিবীতে মানুষকে অনেক প্রকার ক্ষমতা দিয়েছেন, তিনিই মানুষের যাবতীয় প্রয়োজন মেটানের জন্যে এই পৃথিবীতে এতো কিছু সৃষ্টি করেছেন, তাদের সুখে-শান্তিতে বসবাসের জন্যে পৃথিবীকে সাজিয়েছেন এবং সব কিছুকে তাদের উপযোগী বানিয়ে দিয়েছেন, দিয়েছেন তাদেরকে প্রয়োজনীয় শক্তি সামর্থ ও সবার ওপর তাদেরকে প্রাধান্য দিয়েছেন, যার দ্বারা তারা জীবিকা নির্বাহের এবং আরাম আয়েশে থাকার বিভিন্ন সুবিধা ভোগ করে । এই মানুষেরই বৃদ্ধি, প্রসার ও অগ্রগতির প্রয়োজনে বিশাল এই সৃষ্টির মধ্যে অবস্থিত সূর্য ও চাদের আলো ও তাপকে তাদের খেদমতে লাগিয়ে দিয়েছেন, আবর্তন করিয়েছেন চাদকে সূর্যের চতুর্দিকে, আর তারই প্রয়োজনকে সামনে রেখে বিশ্বের সব কিছুকে তিনি নির্দিষ্ট একটি গতিধারায় টিকিয়ে রেখেছেন- নিয়ন্ত্রণ করেছেন। মানুষেরই প্রয়োজনে এই ধরার বুককে তিনি বানিয়ে দিয়েছেন শস্য ভার এবং তাদের আরাম আয়েশের জন্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছেন। সৃষ্টির অন্যান্য সকল প্রাণীর ওপর তাদের কতৃত্ব দান করেছেন, দান করেছেন তাদের জন্যে প্রয়োজনীয় সকল শক্তি, তার বৃদ্ধি ও নিরাপত্তার প্রয়োজনে তাদের মধ্যে দিয়েছেন সকল প্রকার যোগ্যতা । আর তিনিই তো বানিয়েছেন তাদেরকে সৃষ্টির সেরা এবং যোগ্যতা দিয়েছেন তাদেরকে অপর সব কিছুর আনুগত্য ও খেদমত পাওয়ার। এখানে আমরা মানুষকে প্রদত্ত বিভিন্ন ক্ষমতা ও যোগ্যতার কয়েকটি দৃষ্টান্ত পেশ করছি | যদি মানুষকে আল্লাহ তায়ালা পৃথিবীর বুকে ক্ষমতা না দিতেন, তাহলে কিছুতেই তারা 'প্রকৃতিকে' বশীভূত করতে পারতো না, যেমন প্রাচীন ও আধুনিক জাহেলরা প্রকৃতির শক্তির কথা স্বীকার করে তার পূজা করে। আর এই মহা বিশ্বে ছড়িয়ে থাকা বস্তুনিচয়কে নিয়ন্ত্রণ করার কোনো শক্তিও তার থাকতো না। গ্রীক ও রোম দর্শন আধুনিক দর্শন শান্ত্রকে বহুলাংশে প্রভাবিত করেছে। এ দর্শনে প্রকৃতিকে মানুষের শত্রু বলা হয়েছে এবং মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে প্রাকৃতিক শক্তিকে প্রতিকূল মনে করা হয়। আরো মনে করা হয় পৃথিবীতে টিকে থাকতে হলে নিরন্তর প্রকৃতির বিরুদ্ধে সংখাম করে যেতে হবে এবং এইভাবে প্রকৃতিকে জয় করা সম্ভব হবে। প্রকৃতির অমোঘ নিয়মের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার মাধ্যমে প্রকৃতিকে জয় করা সম্ভব, সুতরাং প্রাকৃতিক শক্তি ও মানুষের মধ্যে সংঘর্ষ অনিবার্ষ ও চিরন্তন । এসব চিন্তাধারা অত্যন্ত দুর্বল ও স্ববিরোধী- সর্বোপরি এ দর্শন মারাত্মকভাবে বিভ্রান্তিকর । প্রাকৃতিক নিয়ম যদি মানুষের কল্যাণবিরোধীই হতো, প্রকৃতি যদি মানুষের শত্রু হতো, মানুষের অকল্যাণের জন্যে ওৎ পেতে থাকতো, মানুষের ইচ্ছা ও আকাংখা বিরোধী হতো এবং এর পেছনে কোনো পরিচালিকা শক্তি যদি না থাকতো, তাহলে প্রকৃতপক্ষে মানুষ সৃষ্টিই হতো না। আর সৃষ্টিই যদি না হতো, তা হলে মানুষের উন্নতি অগ্রগতিই বা কি করে সম্ভব হতো? কিভাবে এই পরিবর্তনশীল সৃষ্টি জগতের মধ্যে এর বাইরের কোনো শক্তির ইচ্ছা ছাড়া টিকে থাকতো এবং বৃদ্ধি পেতো? আর যখন দেখা যাচ্ছে যে, মানুষের জীবন টিকে আছে এবং চলছে, তখন কি করে মনে করা যায় যে, প্রাকৃতিক সকল শক্তি মানুষের বিরোধিতা করছে এবং মানুষকে ধ্বংস করার জন্যে কাজ করে যাচ্ছে? ওরা তো মনে করে প্রকৃতি নিজে নিজেই চলছে, এর পেছনে কোনো পরিচালক নেই! একমাত্র ইসলামী চিন্তাধারার মধ্যে এই সত্য উদঘাটিত হয়েছে যে, প্রকৃতির নিজের কোনো শক্তি নেই, ইচ্ছামতো চলারও কোনো ক্ষমতা তার নেই। তার পেছনে রয়েছে মহান সৃষ্টিকর্তার //4.0910190781-0017
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।