কাছে রসূলরা এসেছেন, তখন তারাও ওদেরকে রসূল বলে মেনে নিয়েছে এবং রসূলরাও তাদেরকে জিজ্ঞাসা করায় তারা জবাব দিয়েছে। তারপর তাদেরকে মহাজ্ঞানী আল্লাহ তায়ালা ওইসব বিষয়ে জানাচ্ছেন যা আল্লাহ তায়ালা তার জ্ঞান ভান্ডারের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন, অথচ তারা নিজেরাই তা ভুলে গেছে। আল্লাহ তায়ালা ওদেরকে যাবতীয় কাজকর্ম ও তার পরিণতি সম্পর্কে সেই মহাজ্ঞান থেকে জানাচ্ছেন যা সদা সর্বদা বর্তমান রয়েছে। কোনো জিনিস থেকে তিনি কখনোই দূরে নন। এই পবিত্র কেতাবের মধ্যে যে সব কাহিনী বর্ণিত হয়েছে তা যেমন তথ্য বহুল, তেমনি গভীরভাবে প্রভাব বিস্তারকারী এবং উপদেশ ও সতর্কবাণীতে পরিপূর্ণ । “আর সেদিন সকল পাপ পুণ্য সঠিক পাল্লা দ্বারা মাপা হবে ।” এই পরিমাপের ব্যাপারে ভুল ভ্রান্তির কোনো অবকাশ নেই, নেই চূড়ান্ত ফয়সালা দান করায় কোনো জড়তা বা গোপনীয়তা এবং এসব ফয়সালা দেয়ার পর যথার্থতা ও মাপের সঠিকতা সম্পর্কে কেউ কোনো তর্ক বিতর্ক করার সুযোগও পাবে না এবং এভাবে প্রশ্ন করার দুঃসাহসও ] সেদিন কারো হবে না। “সুতরাং, সেদিন যার (নেকীর) পাল্লা ভারী হবে, তারাই হবে কৃতকার্য ।" আল্লাহর ন্যায়ের মানদন্ডে যার সৎকর্মগুলো ভারী হয়ে উঠবে, অবশ্য অবশ্যই পুরস্কার স্বরূপ তাকে দেয়া হবে চূড়ান্ত সাফল্য । অর্থাৎ দোযখ থেকে মুক্তি দিয়ে পুরস্কার স্বরূপ তাকে জান্নাতে দেয়া হবে। ফিরিয়ে আনা হবে তাকে এই জান্নাতের দীর্ঘ সফরের পর। এটাই কি তার নেক আমলের ন্যায্য পুরস্কার নয়? “অপরদিকে যে যে ব্যক্তির অপকর্মের দরুন তার নেকীর পাল্লা হালকা হয়ে যাবে, তারাই আমার আয়াতগুলোর সাথে যুলুম করে নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে।' অবশ্যই তার নেক আমলগুলো মহান আল্লাহর পাল্লায় হালকা হয়ে যাবে, আর নিশ্চয়ই তিনি কাউকে তার পাওনা থেকে বঞ্চিত করবেন না এবং তিনি কোনো ক্রটিও করবেন না । তারা নিজেরাই তো তাদের ক্ষতি করেছে, যার ফল অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে৷ এই চুড়ান্ত পরিণতি থেকে বাচার জন্যে মানুষ কী করবে? মানুষ তো নিজের পক্ষে নানা প্রকার ওযর-আপত্তি দেখাবে এবং যুক্তি-তর্ক পেশ করবে, কিন্তু তার নেকীর পাল্লা হালকা হয়ে যাওয়ায় সে যে ক্ষতির সম্মুখীন হবে, সে ক্ষতি থেকে তাকে কিছুতেই বাচাতে পারবেন? ওরা অবশ্যই, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করার কারণে নিজেদের ক্ষতি করেছে। তাই এরশাদ হচ্ছে, “এই মন্দ পরিণতির সম্মুখীন তারা এই জন্যে হবে যে, অতীতে আমার আয়াতগুলোর সাথে তারা চরম যুলুম করেছে' এবং যুলুম বলতে আল কোরআনের ভাষায় শেরক এবং কুফরকেই বুঝায়, যা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। 'অবশ্যই শেরক খুব বড় ধরনের যুলুম ।' এ প্রসংগে আমরা পরিমাপের প্রকৃতি কেমন হবে এবং ওই দীড়িপাল্লা বলতে কী বুঝায় সে বিষয়ে আলোচনা করতে চাই না। কেননা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় চিন্তার ক্ষেত্রে তার্কিকরা অনৈসলামী ভাবধারায় বহু তর্ক বিতর্ক করেছে এবং নিজেদের বুদ্ধিকে প্রাধান্য দিয়ে তারা ইসলামের মূল ভাবধারা থেকে বনু দূরে সরে গেছে। সুতরাং, আল্লাহর কাজগুলোকে বাইরের কোনো জিনিসের সাথে তুলনা করে বুঝা যাবে না। কেননা আল্লাহ তায়ালা নিজে কোনো জিনিসের মতো নন। আমাদের জন্যে এখানে বর্ণিত তথ্যগুলোই যথেষ্ট, আর তা হচ্ছে, অবশ্যই সেদিন সবার হিসাব গ্রহণ করা হবে এবং কারো প্রতি এতোটুকু যুলুম করা হবে না। অর্থাৎ, যার যা পাওনা তা সঠিকভাবেই তাকে দেয়া হবে মোটেই কোনো কম বেশী করা হবে না এবং কারো কোনো কাজকে ব্যর্থও করে দেয়া হবে না। ///.109119021-0017
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।