যালেম ছিলো বলেই যে আযাব নাযিল হয়েছে তা তারা নিজেরা বুঝেছে এবং স্বীকারও করেছে। কিন্তু যালেমদের এসব স্বীকারোক্তি অপর যালেমদের জন্যে কোনো শিক্ষা বহন করে আনেনি । তারা তাওবা করেনি, সময় থাকতে তারা অন্যায় থেকে বিরতও হয় নাই এবং পুনরায় এসব অন্যায় করবে না, এমন কোনো সংকল্পও করেনি । হা, লজ্জা, অনুতাপ এসেছে তখন, যখন তাদের মন্দ কাজ থেকে ফিরে আসার সময় ফুরিয়ে গেছে এবং তাওবা করার সকল পথও বন্ধ হয়ে গেছে। দুনিয়ায় এসব পরিস্থিতি ঘুরে ঘুরে বারবার এসেছে, আসছে। বিভিন্ন কঠিন শাস্তির দৃশ্য মানুষ বারবার দেখেছে ও দেখবে, তবুও একই ভূল ও ইচ্ছাকৃত দোষের পুনরাবৃত্তি ঘটছেই ঘটছে। দেশ দেশান্তরে ও সময়ান্তরে এসব দৃশ্য বারবার ঘুরে ঘুরে আসছে, সবাই শুনছে এসব আযাবের কথা, তবু খুব কম লোকই শিক্ষা নিচ্ছে। দুনিয়ার আযাবই যে শেষ তা নয়, তাও মানুষ বুঝছে, এই শাস্তির সাথে পরকালেও যে শাস্তি রয়েছে তাও মানুষ অনুভব করে। এ মারাত্বক অপরাধীদের অপরাধ সুদূরপ্রসারী, যার অপকারিতা ও জঘন্যতা কখনো শেষ হয়ে যায় না। সুতরাং এর অবশ্যন্তাবী ফল যে চরম শাস্তি, দুঃখ-কষ্ট, এটা মানুষ দেখেও দেখে না- দেখতে চায় না। বুঝেও বুঝে না এবং বুঝতে চায় না- এটাই মানুষের জন্যে চরম অবমাননাকর অবস্থা এবং আসল ক্ষতির বিষয় । আর যখন এসব আযাব হঠাৎ করে আসতে শুরু করবে, তখন তা ঠেকানোর আর কোনোই |. উপায় থাকবে না। তাই এরশাদ হচ্ছে, “সুতরাং অবশ্যই আমি জিজ্ঞাসাবাদ করবো তাদেরকে যাদের কাছে রসূল পাঠানো হয়েছে এবং রসূলদেরকেও জিজ্ঞাসা করবো আয়াতগুলোর সাথে যুলুম করার কারণে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে ।' (আয়াত ৬-৯) এইভাবে আল্লাহর কাজগুলোকে বলিষ্ঠভাবে ব্যাখ্যা করা আল কোরআনের অন্যতম বৈশিষ্ট্য । দুনিয়ার জীবনে সুখ-শান্তিতে বেচে থাকার যে অধ্যায় রয়েছে তা যে কোনো সময়েই গুটিয়ে নেয়া হবে। আর মহান এ কেতাবের প্রতিটি ছত্রে এ কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে, দুনিয়ার জীবন আখেরাতের জীবনের সাথে অংগাংগিভাবে জড়িত- একটি শেষ হওয়ার -সাথে সাথেই অপর অংশের আগমন ঘটে- নিয়তই এই শুরু ও শেষের সম্মিলন খেলা চলছে! রি কিন্তু মানুষ যখনই তার নিজ দায়িত্ব পালন ছেড়ে দেয় তখনই তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আসা নানা কষ্টের শিকার হতে হয়। এরপর তাদেরকে সম্মুণীন হতে হবে নানা প্রকার জটিল পরশ্নের- সম্মুখীন হতে হবে সারা যিন্দেগীর কাজের হিসাবের এবং তাদেরকে কৃতকর্ম অনুযায়ী পুরস্কার কিংবা শাস্তি দেয়া হবে। একথা মনে করার কোনো কারণ নেই যে শুধু মুখে স্বীকার করে, অনুতাপ দেখিয়ে খালাস পেয়ে যাবে, বরং অবশ্যই ওই দুঃসহ আযাবে নিপতিত হতে হবে, তখন তারা দিশেহারা হয়ে বলে উঠবে, “হায়, আমরা অবশ্যই বড় যালেম ছিলাম ।" খালাস পাওয়ার তো প্রশ্নই আসে না, বরং সেদিন এই দুর্ভাগাদের প্রতি কৃত সকল প্রশ্ন তাদের কাছে সম্পূর্ণ নতুন বলে মনে হবে এবং তাদের কৃত সকল কৃকর্মের তথ্য সেদিন প্রকাশ করে দেয়া হবে। তাই এরশাদ হচ্ছে, রসূলদেরকেও তাদের দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবো। আর আমি জেনে-শুনেই, তাদের ঘটনাবলীকে তাদের সামনে তুলে ধরবো । আর আমি কখনই তাদের থেকে মোটেই দূরে (অনুপাস্থিত) নই।" এ হচ্ছে অতি সৃক্ষ এবং পূর্ণাংগ এক প্রশ্ন । এ প্রশ্রের মধ্যে যা প্রেরিত হয়েছে এবং যাদের কাছে প্রেরিত হয়েছে তা সবকিছুই শামিল রয়েছে। এর মধ্যে ওইসব বিষয়ও পেশ করা হয়েছে যার সম্পর্কে সর্বোচ্চ ও মালিকের দরবারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে সকল গোপন ও সৃন্স্াতিসৃক্ম বিষয়ের সকল তথ্য সংরক্ষিত রয়েছে। এসব বিষয় সম্পর্কে প্রশ্ন করেছে তারা যাদের ///.091019021-0017
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।