অতীতের এসব মানুষের জীবনের অবস্থা, সত্যের বিরুদ্ধে তাদের সংগ্রাম এবং পরিণতিতে তাদের ধ্বংসের বিবরণী আমাদের জন্যে শিক্ষনীয় ঘটনা । আল কোরআনের মধ্যে এই সব এতিহাসিক ঘটনা পেশ করা হয়েছে এবং এ পবিত্র কেতাবের চমৎকার বর্ণনা ভংগি আমাদের মনের ওপর গভীরভাবে রেখাপাত করে, উজ্জীবিত করে তোলে আমাদের মন মগযকে, স্বচ্ছ পথের দিক নির্দেশনা দেয় এবং অলসতা ও উদাসীনতায় বিভোর মানুষকে জাগিয়ে তোলে। পাপিষ্ঠরা সত্য বিরোধিতা ও সত্যকে অস্বীকার করার কারণে ধ্বংস হয়ে গেছে, কখনো ধ্বং হয়েছে তাদের অহংকার ও ওঁদাসীন্যের কারণে, রাত্রিতে অথবা দুপুরে বিশ্রামের সময়ে, যখন মানুষ দিবানিদ্রায় বিভোর হয়ে যায় এবং বিশ্রামের জন্যে শরীরকে এলিয়ে দেয়। তাই এরশাদ হচ্ছে, “কতো কতো এলাকাকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের ওপর আমার আযাব এসেছে রাব্রিকালে অথবা দিনের বেলায় যখন শ্রান্ত ক্লান্ত অবস্থায় বিশ্রামের জন্যে মানুষ গড়াগড়ি করে।' রাত্রিকাল ও দুপুরে বিশ্রামের সময়ের উভয়টিই একই প্রকার গাফলতির সময়। এই দু'সময়েই মানুষ শ্রান্ত ক্লান্ত হয়ে একটু আরামের জন্যে নিজেকে নিদ্রার কোলে সোপর্দ করে এবং" প্রশান্তি লাভ করে। ঠিক এমনই শ্রান্তির সময় ভীষণ আযাব নেমে আসার সংবাদ বড়ই কঠিন অবস্থার ইংগিত বহন করে । সুতরাং এ ঘটনার বিবরণ একাধারে মানুষের জন্যে উপদেশবাণী বহন করে, হুশিয়ারী হিসাবে কাজ করে, আত্মরক্ষা করার জন্যে উদ্বুদ্ধ করে এবং সাবধানে চলাচল ও ব্যবহারিক জীবনে সততা রক্ষার শিক্ষা দেয়। তারপর দেখুন, এসব সতর্কবাণী থেকে উদাসীন হয়ে থাকার ফলে বাস্তবে কি করুণ ঘটনাটি 7 ঘটে গেলো ও গাফলতির মধ্যে তারা আযাবে পাকড়াও হয়ে গেলো, তারা (নবীকে) মেনে নেয়া ছাড়া আর কোনো বাস্তব আনুগত্য গ্রহণ করেনি । তারা শুধু মুখে মুখে মেনে নেয়া ছাড়া বাস্তবে কোনো শিক্ষাই গ্রহণ করলো না। ওদের মধ্যে যারা ঈমানদার হওয়ার দাবী করেছিলো মুখের দাবী ছাড়া তাদের জীবনে ঈমানের কোনো বাস্তব প্রতিফলন ছিলোনা । তাই আল্লাহ তায়ালা বলছেন, “যখন তাদের ওপর আমার আযাব এসে গেলো, তখন তাদের পক্ষে এ কথা ছাড়া অন্য আর কিছুই বলার রইলো না যে, “আমরা অবশ্যই যালেম ছিলাম ।' ও মানুষ অন্যায় করলেও তা মানতে চায় না এবং তাদের দোষের কথা স্বীকার করতে চায় না এটাই সাধারণত মানব প্রকৃতি । কিন্তু এ ভয়ানক আযাব যখন এসেই যায়, তখন তার অন্তরাত্মার মধ্যে যে সত্য কথাটা লুকিয়ে আছে তা বেরিয়ে আসে এবং সে অকপটে স্বীকার করে বলে, “আমরা যালেম ছিলাম ।" এই অন্যায় কাজ যে তারা একাকী করে তাই নয়। বরং দলবদ্ধ ভাবে তারা এই মারাত্মক অন্যায় কাজ করে বলেই বহুবচন ব্যবহার করে তারা বলে “আমরা যালেম ছিলাম।” কিন্তু, হায়, ভীতসন্ত্রস্ত অবস্থায় যতোই সে দোষ স্বীকার করুক না কেন, এ স্বীকারোক্তি ওই ভয়ানক কঠিন দিনে কোনোই কাজে লাগবে না। আসলে স্বীকার করে সংশোধন করার সময় তখন তার আর থাকে না সুতারাং তখন স্বীকার করেও কোনো লাভ নেই যুলুম দ্বারা তারা স্পষ্টভাবে এটাই বুঝাবে যে, তারা শেরক করেছে, আল কোরআনেও শেরককেই সব থেকে বড় যুলুম বলে উল্লেখ করা হয়েছে। সারা বিশ্বের যিনি একচ্ছত্র অধিপতি, তাকে একমাত্র মালিক বলে স্বীকার না করে এবং তারই সৃষ্ট জীব হয়ে অন্য কারো ক্ষমতার কথা স্বীকার বা দাবী করা থেকে বড় অকৃতজ্ঞতা ও যুলুম আর কী হতে পারে, কাজেই শেরকই হচ্ছে সব থেকে বড় যুলুম এবং আসল যুলুমই হচ্ছে শেরক- এটাই আল্লাহর যে কোনো সৃষ্টির জন্যে সব থেকে বড় যুলুম ৷ দুনিয়াতে এ দৃশ্যের অবতারণা বারবার হয়েছে এবং এসব মিথ্যাবাদী ও মিথ্যা আরোপকারীদের ওপর বারবার শাস্তি নাধিল হয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করেছে, তারা ///.091019021-0017
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।