এখানে রসূল (স.)-কে সম্বোধন করে বলা হয়েছে, যেহেতু কেতাব তাঁর কাছেই নাযেল হয়েছে, “এ কেতাব নাধিল করা হয়েছে তোমার কাছে ।' আর মানুষকে সন্বোধন করে আল্লাহর তরফ থেকে প্রেরিত কেতাব বলছে, “অনুসরণ করো তোমাদের রবের কাছ থেকে আসা কেতাবের।' এখন দেখুন, রসূল (স.) এলেন, আর তার কাছে এ মহান কেতাব, নাযিল হলো যাতে করে এ কেতাবকে তিনি নিজে আল্লাহর তরফ থেকে আগত কেতাব রূপে পরিপূর্ণভাবে বিশ্বাস করেন এবং মানবজাতিকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে সাবধান করেন এবং তাদেরকে যুক্তিপূর্ণ কথার দ্বারা উপদেশ দেন। অপরদিকে সাধারণ মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে তাদের সবার রবের পক্ষ থেকে আসছে এক কেতাব, যাতে করে এর ওপর তারা বিশ্বাস স্থাপন করে, এর শিক্ষা অনুসরণে জীবন পরিচালনা করে এবং এ কেতাব ছাড়া অন্য সবার নির্দেশ পরিত্যাগ করে। উভয় অবস্থাতেই আয়াতটি এ কেতাবের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে জানাচ্ছে যে, এ মহাগ্রন্থ বিশেষভাবে গড়ে তোলা ও সম্মানিত এক ব্যক্তির কাছে নাযিল হয়েছে। এ কথা বলায় রসূলুল্লাহ (স.)-এর সম্মান জনগণের অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করা হচ্ছে, তাকে সর্বশক্তিমান আল্লাহর প্রতিনিধি ঘোষণা করার মাধ্যমে একজন অসাধারণ শক্তিমান ব্যক্তি হিসাবে তুলে ধরা হচ্ছে এবং জনগণের মধ্যে তার ব্যক্তিত্রে প্রভাব সৃষ্টি করে তাকে অনুসরণ করার জন্যে উদ্বুদ্ধ করা হচ্ছে। সুতরাং, যে ব্যক্তির কাজের সুবিধার জন্যে এ মহান কেতাব নাযিল হলো, অবশ্যই তিনি নিজে এর. শিক্ষাকে মনে প্রাণে গ্রহণ করবেন, নিজের জীবনে এ কেতাবের মধ্যে উপস্থাপিত বিষয়গুলোকে ” পুরোপুরিভাবে বাস্তবায়িত করবেন, এ নেয়ামত লাভের জন্যে সর্বান্তকরণে তার পরওয়ারদেগারের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং এ গুরু দায়িত্ব যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করেও পালন করে যাবেন কোনো দুঃখ জানাবেন না। সমালব সমাজে জাহেক্িস্াতেন্ন ভস্মাবহ্ পক্িণতি | এ দায়িত্ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশাল। কারণ এর উদ্দেশ্য হচ্ছে জাহেলিয়াতের শেকড়কে সমূলে উৎপাটন করা, পরিবর্তন করে দেয়া মানুষের মন মগযের মধ্যে বদ্ধমূল হয়ে থাকা জাহেলী চিন্তাধারাকে, আমূল পরিবর্তন নিয়ে আসা সমাজের মূল কাঠামোর মধ্যে, তার চিন্তা চেতনার মধ্যে, সমাজের রন্ধে রন্ধ্ধে পুঞ্জীভূত অন্ধকারের মধ্যে, মানুষের মূল্যবোধের মধ্যে । আমুল পরিবর্তন সাধন করা প্রচলিত সমাজের সামাজিক কাঠামোতে, এর বৈঠকাদি পরিচালনার গতানুগতিক অভ্যাসসমূহের মধ্যে, এর অর্থনৈতিক কাঠামোর মধ্যে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মধ্যে আরো সহজ করে বলতে গেলে গোটা সৃষ্টি জগত ও মানবমন্ডলীর মধ্যে । এ মিশন খুবই গুরুত্পূর্ণ যা সংক্ষিপ্তভাবে শেষ করা সম্ভব নয়, তাই এ প্রসংগে আলোচনা এগিয়ে চলেছে, এমন ধারালো আলোচনা এমন ধারালো. আলোচনা যা বিবেককে প্রচন্ডভাবে নাড়া দেয়, চিন্তা চেতনায় জাগিয়ে দেয় এক অভূতপূর্ব শিহরণ । জাহেলী কার্যকলাপ গোটা মানব জাতিকে বিপর্যস্ত করে তুলেছে এবং তারা আজ উভয় সংকটের মধ্যে পড়ে গ্রেছে, ডুবে গেছে মানুষের বিভিন্ন মনগড়া মতবাদের গোলকধাধায়, যার থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কষ্টকর আর এসব মনগড়া মতবাদের দিকে আহবানের মধ্য দিয়ে সত্যকে অস্বীকারকারী মানবরুপী শয়তানেরা মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্যে প্রাণপণ প্রতিযোগিতায় নেমেছে। এসব মানুষের পরিণতি যে কতো ভয়ংকর তা চিন্তা করতেও হৃদয় কেপে ওঠে। দুনিয়াতে বিভিন্ন সময়ে এদেরকে যে আযাবের মধ্যে পড়তে হয়েছে তার চিহ্ন এখনো ইতিহাস থেকে মুছে যায়নি । এরশাদ হচ্ছে, “আর কতো জাতিকে আমি, ধ্বংস করে দিয়েছি, কখনও তাদের ওপর রাতের বেলায় আযাব নেমে এসেছে, আবার কখনও রা দুপুরের খাওয়ার পর বিশ্রামের সময় তাদেরকে আমার শাস্তি নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে ।' (আয়াত ৪-৯) ///.09119021-0017
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।