Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আমাদেরকে আল্লাহর পূর্ণাংগ জীবন ব্যবস্থা গ্রহণ করার জন্যে আহ্বান জানানো হচ্ছে, ডাকা হচ্ছে ইসলামের আকীদা বিশ্বাস, আমল আখলাক, সাংগঠনিক ব্যবস্থাকে গ্রহণ করতে । এতো হচ্ছে সেই মহান প্রচেষ্টারই অংগ, যাকে রসূল সে.)-এর সময়ও প্রতিরোধ করার চেষ্টা হয়েছে, সুতরাং আজকেও স্বার্থান্বেষী মহল একে প্রতিরোধ করতে, খতম করে দিতে চাইবে এতে বিশ্বিত হওয়ার কিছুই নেই। দাওয়াতের এই মূল কেন্দ্র বিন্দু থেকেই তো ইসলামী দাওয়াতী কাজের সূচনা হয়েছিলো এবং আল্লাহ্‌র যমীনে তারই প্রভুতৃকে মেনে নেয়া এবং তার বিধান চালু করার মাধ্যমে তার প্রভুত্বকে প্রতিষ্ঠা করার জন্যে সংকল্পবদ্ধ হয়ে সর্বতোভাবে প্রচেষ্টা চালানোর লক্ষ্যে আল্লাহর প্রেরিত কেতাব দিক নির্দেশনা দিয়েছিলো- আহ্বান জানিয়েছিলো আল্লাহকেই একমাত্র প্রভু, প্রতিপালক ও বাদশাহ, আইন-দাতা বলে মেনে নিতে! তাই এরশাদ হচ্ছে, 'এ যে সেই কেতাব যা তোমার কাছে মহান আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, সুতরাং, এ কেতাব সম্পর্কে তোমার মনের মধ্যে কোনো সংকীর্ণতা যেন না থাকে । এ কেতাবের উদ্দেশ্য হচ্ছে যেন তুমি এর দ্বারা মানুষকে সতর্ক করো এবং মোমেনদের জন্যে এ মহান কেতাব এক উপদেশমালা |" আর যখন আল্লাহ তায়ালা তার রসূলকে সম্বোধন করে এ কথাগুলো বললেন, দায়িতু দিলেন তার বিধান চালু করতে, তখনই আল কোরআনের এই মহান বাণীকে রসূলুল্লাহ সর্বপ্রথম তার নিজ জাতির কাছে পেশ করলেন এর পর সকল জাতির জন্যে তিনি রেখে গেলেন একই দাওয়াত, একই আদর্শ ও একই জীবন-বিধান। দায়িত্ব বর্তালো উম্মতে মুসলিমাহর ওপর এ বিধানকে পৃথিবীর সকল মানুষের জীবনে চালু করার, যাতে করে ইসলামের এই বিধানের আলোকে তারা মানুষকে জাহেলিয়াতের অন্ধকার থেকে বের করে আনতে পারে । স্পষ্টভাবে জানিয়ে দেয়া হলো যে, এ কেতাবে যে নির্দেশগুলো দেয়া হয়েছে তা পালন করতে হবে এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে বন্ধু, অভিভাবক বা পরিচালক হিসাবে গ্রহণ করা যাবে না। এটিই হচ্ছে ইসলামের মূল দাওয়াত । অর্থাৎ জীবনের সকল ব্যাপারে রসূল (স.)-কে পুরোপুরি অনুসরণ করতে হবে । তিনি | ছাড়া আর কে আছে দুনিয়ায় এমন যার পূর্ণাংশ অনুসরণ করা যেতে পারে? যারা আল্লাহর নির্দেশ মেনে চলবে, তারাই হবে মুসলমান- যারা আল্লাহ ছাড়া অন্য কারো নির্দেশ অন্ধভাবে মানবে তারাই হবে মোশরেক। এই হচ্ছে দুটি অবস্থা- এ দুই অবস্থা কখনো এক হতে পারে না। অর্থাৎ আল্লাহর আনুগত্য ও অন্য কারো আনুগত্য এক সাথে চলতে পারে না । তাই এরশাদ হচ্ছে, “তোমরা সেই কথাগুলোকে অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাধিল হয়েছে, আর তিনি ছাড়া অন্য কাউকে, অভিভাবক (ও আইনদাতা) রূপে গ্রহণ করো না। কিন্তু, খুব কম সংখ্যক লোকই তোমাদের মধ্যে আছে যারা শিক্ষা গ্রহণ করে।' এটিই দ্বীনের মূল কথা ও শিক্ষা। সুতরাং আল্লাহ তায়ালা যা কিছু নাধিল করেছেন তার অনুসরণই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ । এর নামই হচ্ছে তীকে প্রতু প্রতিপালক ও আইনদাতা মানা । শাসন ক্ষমতার মালিক একমাত্র তিনি। যে নির্দেশ তিনি দেবেন তা মানতে হবে এবং তারই আনুগত্য করতে হবে পূর্ণাংগভাবে । আর তার হুকুমের বিপরীত হুকুম কেউ দিলে তা অবশ্যই অমান্য করতে হবে । অপরদিকে কাউকে আল্লাহর বন্ধু মনে করে না বুঝে সুঝে তার হুকুম মানাও হবে শেরক। কেননা এটিও নিষ্ঠার সাথে ও খালেসভাবে আল্লাহ নির্দেশ মানার পরিপন্থী । আর কেমন করে এ ব্যবহার শেরক না হয়ে পারে যেখানে আল্লাহর শাসন ক্ষমতার সাথে সাথে অন্য ' কাউকে শাসন ক্ষমতার অধিকার আছে বলে মেনে নেয়া হয়! ///.091190781-0017

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।