ওপর চলতে থাকার জন্যে পশু বৃত্তিগুলো সামনে রেখে তার থেকেই মানবতাবোধের শিক্ষা নেয়া যেতে পারে এবং সেই মানবতাবোধের ওপরই বর্তমান মুসলমানদেরকে চলতে হবে । অপর দিকে বিরোধী অন্যান্য সমাজের লোকেরা ওইসব পশু-স্বভাবকেই অনুসরণ করে চললে এই দুই সমাজের তুলনামূলক অবস্থান আমাদের কাছে স্পষ্ট থাকবে । অথবা ইসলামী ভাবধারার কথাটা এইভাবে বলা যায় যে, জাহেলিয়াতে পরিপূর্ণ সমাজ ও সামাজিক রীতি থেকে ফিরে আসতে হলে আমাদেরকে আল্লাহ মুখী খাটি ইসলামী চরিত্র গড়ে তুলতে হবে। যে সমাজের মধ্যে পশুবৃত্তি বা পশু-স্বভাব বিরাজ করে, তাকে কোনো সভ্য সমাজ বলা যায় না, তা শিল্প কারখানার দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে বা বিজ্ঞানের উন্নতিতে যতোই অগ্রসরমান হোক না কেন! কেননা মানবতার উন্নতি ও অগ্রগতির জন্যে নৈতিক শক্তিই যুগে যুগে প্রধান ভূমিকা পালন করে এসেছে। অথচ আধুনিক জাহেলী সমাজে এই নৈতিকতার মূল্য খুব কমই দেয়া হয়ে থাকে এবং মানবতাবোধ ও পশু স্বভাবের মধ্যে বিরাজমান পার্থক্য সাধারণত খেয়াল করা হয় না, বরং নারী পুরুষের অবাধ অবৈধ যৌন সম্পর্ককে তারা মোটেই বে-আইনী মনে করে না, এমনকি সম মৈথুনকেও তারা নৈতিকতাবিরোধী বা কোনো অবৈধ কাজ বলে গণ্য করে না। তাদের কাছে নৈতিকতা অর্থ হচ্ছে ব্যক্তিগত লেন দেন, অর্থনৈতিক আদান প্রদান ও রাজনৈতিক কর্মকান্ডের ব্যাপারে কাউকে কষ্ট না দেয়া । প্রায় সকল ক্ষেত্রেই এসব নৈতিকতা রাষ্ট্রের কল্যাণের মধ্যে সীমাবদ্ধ থাকে ... অপরদিকে, তাদের বই পুস্তক, সাংবাদিকদের তৎপরতা, পত্র পত্রিকা, প্রচার মাধ্যম এবং অন্যান্য যতো প্রকার যোগাযোগের ব্যবস্থা আছে সব কিছুই নিরন্তর জাহেলী সমাজের নর নারী ও যুবক যুবতীদের বলে দিচ্ছে যে, নারী-পুরুষের অবাধ মেলামেশা ও স্বাধীন যৌন সম্পর্ক স্থাপন মোটেই কোনো নৈতিক অবক্ষয় নয়। কিন্তু এসব তথাকথিত সভ্য সমাজের নেতারা মানুষকে চরম অধপতনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুতেই এরা সভ্য নয়। মানবতার দৃষ্টিতে এবং মানুষের অগ্রগতিকে রুখে দেয়ার জন্যে অবশ্যই এসব মানুষ ধ্বংসাত্বক কাজে লিপ্ত, আর ইসলাম এটা কিছুতেই অনুমোদন করে না। কারণ ইসলাম মানুষকে কৃ-প্রবৃত্তির তাড়ন থেকে মুক্ত করেছে, ইসলাম মানুষের মানবতার বৈশিষ্টগুলোকে জাগিয়ে তুলেছে, রক্ষা করেছে তাকে পশুত্ের ধ্বংসকারিতা থেকে । আর, বর্তমান মানব সমাজের চারিত্রিক অবনতির যে চিত্র আমরা তুলে ধরলাম এর বেশী বলার আর কিছুই নাই। এতে আমরা দেখতে পেয়েছি কিভাবে জ্ঞানসমৃদ্ধ ও বিবেকবান মানুষ জাহেলিয়াতের অতল তলে ডুবে গেছে, সৃষ্টি সম্পর্কে কি অদ্ভুত মনোভাব ও বিশ্বাস পোষণ করছে, জীবন ও জগত সম্পর্কে কী অবান্তর অবাস্তব চিন্তা তারা করছে। আমরা মনে করি, সংক্ষিপ্ত এই ইশারাগুলো জাহেলিয়াতের কদর্য চেহারা আন্দাজ করার জন্যে যথেষ্ট এবং বর্তমান সভ্যতাগবী মানব সমাজ এবং ওই জাহেলিয়াতের ধারক বাহকরা তাদের অনুসারীদের রসাতলে নিয়ে যাচ্ছে তাও উপরোক্ত আলোচনার আলোকে অনুমান করা সহজ হবে । আর এর পাশাপাশি আমরা ইসলামী দাওয়াতের বৈশিষ্ট্য ও লক্ষ্য এবং ইসলামের দিকে যারা আহ্বান করছে তাদের জীবন ও কার্যকলাপের পরিচ্ছন্রতা ও যৌক্তিকতা পর্যবেক্ষণ করছি, লক্ষ্য করছি তারা আমাদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানাচ্ছে, মহান রব্বুল আলামীন মানব জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্যে এবং আল্লাহর মহব্বতে মানুষে মানুষে ভালোবাসাবাসি ও সহযোগিতা গড়ে তোলার জন্যে যে আহ্বান জানিয়ে গেছেন তারও তুলনামূলক বিচার আমরা করতে পারছি। এমতাবস্থায় ///.1091019021-0017
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।