Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবস্থা রয়েছে সেই খলীফাদের পরিচালনায় বস্তুর যে উৎকর্ষ সাধিত হবে এবং এর ফলে মানব জাতির যে কল্যাণ হওয়ার সন্তাবনা রয়েছে তাকে পুরোপুরি হালাল করা হয়েছে । এসব কিছুই হালাল ও পবিত্র এবং হালাল বন্তুগুলোকে কাজে লাগানোর জন্যে ইসলাম রীতিমত আহ্বান জানিয়েছে, আহ্বান জানিয়েছে এগুলোকে ভোগ-ব্যবহার করার জন্যে, যেমন এ সূরার মধ্যে বর্ণিত অনেক ঘটনায় আমরা দেখতে পাই। কিন্তু এই মহান মূল্যবোধকে অনেক ক্ষেত্রেই গ্রাহ্য করা হয় না। আসলে এর দ্বারা মানুষের নীতি নৈতিকতা, সুস্থ বিবেক বুদ্ধি, মেধা মননশীলতা ও প্রতিভাকে গলাটিপে হত্যা করা হয়। আর যখন “মানবতার' ও মানুষের নৈতিক চরিত্রের তেমনি মূল্যায়ন করা হবে যেমন আল্লাহর বিচারদন্ডে মূল্যায়ন করা হয়ে থাকে, তখনই সমাজে এটা প্রধান পরিচালিকাশক্তি হিসাবে কাজ করবে, আর তখনই এ সমাজ হবে প্রকৃতপক্ষে আধুনিক এবং আশানুরূপ প্রগতিশীল সমাজ । শরীয়তের পরিভাষায় একে বলা যায় মুসলিম সমাজ । মানবতার মুল্য ও মানুষের চরিত্র কোনো গোপন বা কোনো তরল বা বায়বীয় পদার্থ নয় যে নযরে পড়বে না বা একটি অবস্থার ওপর এর মূল্যমান স্থির হয়ে থাকবে । অবশ্য এক শ্রেণীর মানুষ মনে করে যে, কোনো কিছুর মূল্যবান হওয়া মানুষের ইচ্ছার ওপর নির্ভর করে, স্থায়ীভাবে কোনো কিছুই মূল্যবান নয়.......কাজেই এখানে এমন কোনো স্থায়ী মৌলিক জিনিস বা মূলনীতি নেই যার দিকে কোনো কিছুর জানার জন্যে রুজু করা যেতে পারে .....কিস্তু অবশ্যই এটা বাস্তব সত্য যে, মানুষের মূল্যবোধ এবং চরিত্র ক্রমায়ে উন্নত হয়, আর এটিই হচ্ছে মানুষের মধ্যে বিরাজমান সেই বিশেষ বৈশিষ্ট্য, যা শুধু মানুষের মধ্যেই থাকে, জীব জানোয়ারের মধ্যে থাকে না । আর এই গুণাবলী যখন মানুষের মধ্যে বিজয়ী অবস্থায় বিরাজ করে, তখনই সে পশুত্ব থেকে মর্যাদাপূর্ণ ও উন্নত হিসেবে পরিচিত হয় এবং এই সব গুণ তাকে পশু থেকে আলাদা করে। লক্ষণীয়, যে গুণাবলী বিশেষ কোনো পরিবেশে এবং বিশেষ কোনো শিক্ষার ফলে বিকশিত হয় ও ক্রমাবয়ে বৃদ্ধি পেতে থাকে সেগুলো মানুষ ও পশুর মধ্যে সমভাবে বা অসমভাবে যে বিরাজ করে তা নয়। এপ্রশ্বটি যখন সামনে আসে তখন এ বিষয়ে পরিষ্কার একটা বুঝ অবশ্যই আসতে হবে, অর্থাৎ মানুষের মধ্যে শিক্ষা ও পরিবেশের পার্থক্যে গুণাবলীর বিকাশ কম বেশী হয়, কিন্তু পশুর মধ্যে শ্রেণী ভেদে যে সব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যেহেতু আল্লাহ প্রদত্ত, এজন্যে একইভাবে তাদের মধ্যে সেগুলো থেকেই যাবে । কারো মধ্যে থাকবে এবং কারো মধ্যে থাকবে না, বা কারো মধ্যে কম থাকবে এবং কারো মধ্যে বেশী থাকবে বা এসব বৈশিষ্ট্য কমবে বা বাড়বে এমনও কোনো সময়ে হবে না। এটাই চূড়ান্ত কথা । তবে পশুদেরকে প্রশিক্ষণ দেয়ার ফলে কোনো কোনো সময়ে সাময়িকভাবে তাদের প্রকৃতিগত স্বভাবের মধ্যে হয়তো কিছু পরিবর্তন দেখা যায়, কিন্তু এ পরিবর্তন স্থায়ী হবে এটা কিছুতেই বলা যায় না, যদিও প্রগতিবাদীরা এ লক্ষ্যে পৌছানোর জন্যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আমাদের বুঝতে হবে যে, এথানে কৃষি চরিত্র বা শিল্প চরিত্রের কথা বলা হয়নি, বলা হয়নি পুঁজিবাদী নৈতিকতা বা সমাজতান্ত্রিক নৈতিকতা সম্পর্কে, সালজোকি অথবা বুর্জোয়া নৈতিকতা সম্পর্কেও বলা হয়নি। বিশেষ কোনো পরিবেশের মধ্যে গড়ে ওঠা নৈতিকতা বা জীবনের অন্য কোনো অবস্থার নৈতিকতাও আমাদের বিবেচ্য নয়। এখানে নীতি নৈতিকতা ও মুল্যবোধ গ্রহণ ও বর্জনকে বুঝাতে গিয়ে পশু স্বভাবের সাথে তুলনা করাটা মোটেই মনুষত্ৃকে হেয় - প্রতিপন্ন করার জন্যে নয়; বরং জীবনের জন্যে কোনো মূল্যবোধ ও চরিত্র গড়ে তোলা এবং তার ///.091190781-0017

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।