নির্মিত রীতিনীতি মুল্যবোধ বা মনগড়া কোনো ব্যবস্থা দ্বারা তারা পরিচালিত হয়না, তখনই এ সমাজকে মানবরুপী শয়তানরা বলে সেকেলে সমাজ, কিন্তু এ ধরনের সমাজের ইসলামী নাম হচ্ছে, আল্লাহমুখী ইসলামী সমাজ, কারণ এ এমন এক আদর্শ সমাজ যার মধ্যে মানুষ হবে এক নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী । তাদের মধ্যে গড়ে উঠবে এক অবিচ্ছেদ্ধ বন্ধন । এ বন্ধন দ্বীনের বন্ধন চিন্তাচেতনা ও আকীদা বিশ্বাসের । আর যখন বর্ণ জাতি বা কোনো ভৌগোলিক সীমারেখা বা কোনো বিশেষ জাতীয়তাবাদের ভিত্তিতে কোনো সমাজ গড়ে ওঠে তখনই ইসলামী ভাষায় এটা হবে প্রকৃতপক্ষে পশ্চাদগামী বা মোশরেকী বা জাহেলী সমাজ রচিত হয়েছে শ্রেণী, বর্ণ, জাতি ও আঞ্চলিকতার ভিত্তিতে । আর এসব সম্পর্কের কারণে মানুষের মধ্যে সদ্ গুণাবলী সৃষ্টি হয় না। হা মানুষ তো শ্রেণী, জাতি ও এলাকার পরিচয়েও গড়ে ওঠে বটে, কিন্তু চিন্তাধারার সঠিক ব্যবহার না করা হলে এই মানুষ প্রকৃতপক্ষে মানুষ থাকে না এবং সমষ্টিকভাবে সকল মানুষ একটি সীমারেখার মধ্যে বসবাস করতে পারে না। তারপর এই মানুষ নিজে স্বাধীন ইচ্ছাশক্তির মালিক হয়ে যায়। এই দ্বীন মানুষকে আকীদা বিশ্বাস, কল্পনা শক্তি ও চিন্তাধারার মধ্যে পরিবর্তন এনে দিয়ে, তাকে বুঝবার শক্তি দান করে, তীব্র অনুভূতি-শক্তি দিয়ে তার মধ্যে অল্পে তুষ্টি ও তৃত্তি দান করে এবং তার মনকে সঠিক গতি দান করে সম্মানিত করে। কিন্তু সে নিজে কিছুতেই পরিবর্তন করতে পারে না তার শ্রেণীকে, তার বর্ণকে, তার জাতিকে, পারে না সীমাবদ্ধ করতে তার জন্মোর শ্রেণী বা বর্ণ, যেমন তার পূর্ব প্রজন্মের জাতি ও এলাকার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার ক্ষমতা তার নাই । সুতরাং এমন কোনো এক বিষয়ের ওপর যদি কোনো জনপদ একত্রিত হয়ে যায় যা তার স্বাধীন ইচ্ছার সাথে সম্পর্কিত, তাহলে অবশ্যই ওই সমাজ পৃথিবীর সবচেয়ে, দৃষ্টান্তমূলক উন্নত এবং মযবুত সমাজ, কেননা এখানে মানুষ একত্রিত হয় তাদের ইচ্ছা ও প্রবৃত্তির বাইরের এমন একটি মুল্যবোধের ভিত্তিতে যার নিয়ন্ত্রক হলেন স্বয়ং আল্লাহ তায়ালা, তাদের কোনো শ্রেণী অন্য কোনো শ্রেণীর জন্যে রীতিনীতি মূল্যবোধ নির্ধারণ করেনা । আর ইসলাম যখন কোনো সমাজকে পরিচালনার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে, তখন মানবতার বৈশিষ্ট্য সম্মানিত হয় এবং পরিচালিকাশক্তি হিসাবে কাজ করতে পারে, আর তখনই সেই সমাজ হয়ে যায় গঠনমূলক ও অগ্রসরমান। শরীয়তের পরিভাষায় তাকেই বলা হয় ইসলামী সমাজ । আর যে কোনো রূপে ও নানা প্রকৃতির মানুষের মধ্যে যখন এ সমাজ বস্তুমুখী বা বস্তুবাদী হয়ে যায় এবং যখন বস্তুর মূল্যই তার কাছে প্রধান হয়ে ওঠে, তা সে চিন্তার ক্ষেত্রেই হোক- যেমন মার্কসবাদে দেখা যায় অথবা বস্তুর ব্যবহারিক পরিণতির ভিত্তিতেই হোক যেমন আমেরিকা ও ইউরোপে ও অন্যান্য সেই সমাজে দেখা যায়, যেখানে বস্তুর গুরুত্ই সর্বাধিক, সেখানে এই পথে চলার কারণে সকল মূল্যবোধ ও মানবীয় গুণাবলী সবই ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হয়ে যায় সর্ব প্রথম চারিত্রিক মূল্যবোধ, এই ধরনের সমাজকে বলা যায় পশ্চাদমুখী ও জাহেলী সমাজ, বা ইসলামী পরিভাষায় ও মোশরেক সমাজ। নিশ্চয়ই মুসলমানরা বস্তু ও তার ব্যবহারকে তুচ্ছ জ্ঞান করে না, মতবাদের ক্ষেত্রে তো নয়ই, কারণ বস্তু দ্বারাতেই তো গোটা বিশ্ব জগতের সৃষ্টির সূচনা হয়েছে, আর বস্তুকে ব্যবহার দ্বারা যে বস্তুগত ফায়দা পাওয়া যায় মুসলিম সমাজে সে কথাও অবহেলিত নয়। এর বাস্তব ব্যবহারকেও উপেক্ষা করা হয়নি এবং এর থেকে মানুষ যে উপকার পায় তার কোনোটাকে মোটেই কম মূল্যবান মনে করা হয়নি। সুতরাং আল্লাহরও ওয়াদা ও শর্ত সাপেক্ষে যে খেলাফত দান করার বিলাল সম ৬ //4.09119021-0017
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।