“এ এমন একটি কেতাব, যা নাযিল হয়েছে তোমার কাছে মহান আল্লাহর পক্ষ থেকে । সুতরাং তোমার অন্তরে এ বিষয়ে কোনো সংকীর্ণতা থাকা উচিত নয়। (একথা তোমাদের এজন্যেই বলা হচ্ছে) যেন [নির্ধিধায়) মানুষকে এ কেতাব দ্বারা তুমি সতর্ক করতে পারো এবং মোমেনদের জন্যে যেন এ কেতাব উপদেশমালা হিসাবে কাজ করতে পারে।' এ সত্যকে সঠিকভাবে গুরুত্ দানের জন্যে এবং জনগণের সামনে এ সত্যকে স্পষ্ট করে তোলার জন্যে আমরা একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন বোধ করছি, অবশ্যই আজকের সমাজ সামগ্রিকভাবে জাহেলী সমাজে পরিণত হয়ে গেছে, আর এ কারণে এ সমাজ হয় 'বিবর্তনশীল' অথবা প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে, অর্থাৎ প্রকৃতপক্ষে এ সমাজ ফিরে গেছে প্রাচীন জাহেলিয়াতেরই দিকে, যেখান থেকে ইসলাম তাদেরকে এক সময় হাত ধরে টেনে তুলেছিলো। কিন্তু হায়, মূর্খতার পংকিলতায় নিমজ্জিত এ সমাজ ইসলামের সুশীতল ও কোমল হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার পূর্বেকার সেই অন্ধকারের দিকে এগিয়ে চলেছে, পাশাপাশি ইসলাম ও তার সত্যিকার ধারক-বাহকরা তাদেরকে ওই ঘোর অমানিশা থেকে উদ্ধার করার জন্যে এবং জাহেলিয়াতের কবল থেকে মুক্ত করার জন্যে উদাত্ত কষ্ঠে আহ্বান জানিয়ে চলেছে। বর্তমান সভ্যতার অবদানের ক্ষেত্রে এবং পুনরায় আরো অধিক অগ্রগতির ক্ষেত্রে ইসলাম নেতৃতৃ দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আল্লাহর মূল্যায়ন ও পরিমাপকেই তারা ব্যবহার করছে। অর্থাৎ আল কোরআনের আলোকে ও হাদীসের ব্যাখ্যার মাধ্যমেই আল্লাহর পক্ষে আহ্বানকারীরা মানুষকে প্রগতি ও অগ্গতির পথে এগিয়ে নিয়ে চলেছে। ূ্ মোমেনদের এই প্রচেষ্টার ক্ষেত্রে সমাজের সর্বত্র একমাত্র আল্লাহর কর্তৃতৃকে প্রতিষ্ঠিত রাখা এবং সমুন্নত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্যে তারা চায় আল্লাহর রাজ্যে আল্লাহরই আইন কানুন চালু করতে। একমাত্র এই পদ্ধতিতেই মানুষ মানুষের গোলামী থেকে মুক্তি পেতে পারে এবং একমাত্র এই উপায়েই ইসলামের বাস্তবায়ন অথবা সভ্যতার বিকাশ সন্ভব। এই মত ও পথকেই প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ তায়ালা তার কালামে পাকে জানিয়েছেন, কারণ মানব জাতির জন্যে আল্লাহ তায়ালা যে সভ্যতার বিকাশ ঘটাতে চান তার মূলে রয়েছে প্রতিটি মানুষের মর্যাদা ও স্বাধীনতা প্রতিষ্ঠার মহান ইচ্ছা। কিন্তু কোনো মানুষের গোলামী করে এ মর্যাদা বা স্বাধীনতা কোনোটাই প্রতিষ্ঠিত হতে পারে না। এহেন সমাজে মানুষের কোনো সম্মান থাকে না | এবং স্বাধীনতার কোনো স্বাদও পাওয়া সম্ভব নয়। এমন সমাজে কোনো ব্যক্তি মানুষ বা বিশেষ কোনো মানবগোষ্ঠী প্রভৃত্-কর্তৃত্ব করতে থাকে এবং সর্বোচ্চ ক্ষমতা লাভ করার জন্যে চেষ্টা চালিয়ে যায়। এসব সমাজে কিছু কিছু মানুষ ওদের সেবাদাস হতেও প্রস্তুত হয়ে যায় এবং নিছক সাময়িক স্বার্থের জন্যে ওই সকল কর্তৃতৃশীল মানুষের অন্ধ আনুগত্য করতে থাকে! আর আইন রচনার সাফল্য শুধু মাত্র আইন চালু করার ওপরই নির্ভর করে না বরং সঠিক কোনো কাজ করতে গেলে সকল দিকে সামঞ্জস্য ও ভারসাম্য প্রতিষ্ঠার প্রয়োজন । নৈতিকতা প্রসারে এবং আনুগত্য বোধ করতে গেলেও আইন তৈরী ও প্রয়োগের প্রয়োজন হয় । এর জন্যে বিভিন্ন রসম রেওয়ায, রীতি নীতি ও নিয়ম কানুনেরও প্রয়োজন, যার কাছে মানুষ ইচ্ছায়-অনিচ্ছায় মাথা নত করতে বাধ্য হয়। এই জাহেলী রসম রেওয়াষের গোলামীতে আবদ্ধ সমাজ আসলেই পশ্চাৎপদ সমাজ, অথবা ইসলামী পরিভাষায় ওদের জন্যে যে কথাটা প্রযোজ্য তা হচ্ছে, 'জাহেলী মোশরেক সমাজ' । আর যকন কোনো সমাজের মানুষের মধ্যে আল্লাহ প্রদত্ত বিশেষ আকীদা বিশ্বাস, চিন্তাধারা, মননশীলতা বিদ্যমান থাকে এবং এই দ্বীনী বন্ধনের ভিত্তিতে মধুর সম্পর্ক গাড়ে ওঠে, কোনো মানব ///.09119021-0017
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।