মধ্যে কেউ কেউ নিজেদেরকে শাসন ক্ষমতার অধিকারী বলে দাবী করেছে আর কেউ কেউ দাবী করেছে নিজেদেরকে আইনদাতা হিসাবে, যদিও তারা সাধারণ মানুষের কাছে রুকু সাজদা দাবী করেনা । তবে পরোক্ষভাবে তারা গোটা জীবনের জন্যে আল্লাহর যে শাসন ক্ষমতা রয়েছে তার অংশীদার অধিকারী হওয়ার দাবী করে এবং তারা নিজেদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে নানা প্রকার রাজনৈতিক সংগঠন বানিয়ে রেখেছে, যেমন পুঁজিবাদ ও সমাজতন্ত্র গণতন্ত্র এবং আরো এ ধরনের কিছু নাম তারা ব্যবহার করে। আর এইভাবে নিজেদের মর্যাদা সংরক্ষণ করার উদ্দেশ্যে তারা বিভিন্ন শাসন পদ্ধতির নাম বানিয়ে নিয়েছে, গণতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি। আর এইভাবে তারা জাহেলিয়াতের আমলে গ্রীক ও রোমের মতো আরো অনেকের অনুরূপ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা বাদ দিয়ে জীবনের সকল ক্ষেত্রের জন্যে মনগড়া আইন-কানুন বানিয়ে নিয়েছে। আর একটি দল হচ্ছে, যারা নিজেদেরকে “মুসলমান' বলে দাবী করে৷ এরাও আহলে কেতাবদের দেখানো পদ্ধতি অবলম্বনে এবং তাদের সাথে তালে তাল মিলিয়ে আল্লাহর দ্বীন থেকে একেবারে বেরিয়ে গেছে এবং মানুষের রচিত আইন-কানুন গ্রহণ করে নিয়েছে । একথা এখানে পরিষ্কার হওয়া দরকার যে, আল্লাহর দ্বীন বলতে বুঝায় তার দেয়া জীবন পথ, নিয়ম কানুন ও আইন বিধান- যা সমগ্র জীবনকে সার্বিকভাবে পরিচালনা করার জন্যে এসেছে। অথচ তারা তা বাদ দিয়ে নিজেদের জন্যে মনগড়া নিয়ম পদ্ধতি, গঠনতন্ত্র ও আইন কানুন বানিয়ে নিয়েছে। গোটা মানবমন্ডলীর জন্যে এই পূর্ণাংগ জীবন ব্যবস্থা নাধিল হওয়ার পর থেকে দীর্ঘ বহু কাল অতিবাহিত হয়েছে এবং মানুষ অধপতনের দিকে নামতে নামতে একেবারে জাহেলিয়াতের নিঙ্নতম স্তরে পৌছে গেছে। এরা কেউই আল্লাহর প্রেরিত জীবন ব্যবস্থার ওপর নেই। তাই আল কোরআন আবারও গোটা মানবজাতিকে ডেকে ডেকে বলছে, ফিরে এসো তোমরা সবাই তোমাদের সবার সৃষ্টিকর্তা আল্লাহর সেই জীবন ব্যবস্থার দিকে, যা তোমাদের জীবনের সকল প্রয়োজন মেটাতে সক্ষম, যার মধ্যে কোনো ক্রুটি, সন্দেহ বা অপূর্ণতা নেই- এ ব্যবস্থা তোমাদের জীবনের সকল সমস্যার সমাধান আজও তেমনি করেই দেবে যেমন করে ইতিপূর্বে দিয়েছে। তোমাদের আকীদা বিশ্বাসের শূন্যতাকে ভরে দেবে তৃপ্তিজনক বিশ্বাসে চিন্তা চেতনায় ও বাস্তব জীবনের সকল সমস্যার সমাধানে । আর এটাও সত্য কথা যে, আজ যে কোনো ব্যক্তি আল্লাহ প্রদত্ত এ ব্যবস্থা পুরাপুরি অনুসরণ করবে তাকে অবিকল সেই ধরনের প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে হবে যেমন এ জীবন ব্যবস্থার সূচনা কালে রসূলুল্লাহ (স.)-কে মোকাবেলা করতে হয়েছিলো । তারপরও তিনি পুঞ্জীভৃত জাহেলিয়াতের আধারে ডুবে থাকা মানুষকে সম্বোধন করছিলেন। অজ্ঞানতার ঘন অন্ধাকারে এমন ভাবে তারা হাবুডুবু খাচ্ছিলো যে তার থেকে বের হয়ে আসা তাদের জন্যে খুবই কঠিন ছিলো, জাহেলিয়াতের বিয়াবানে তারা দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছিলো এবং এইময়দানে শয়তানের কাছে এমনভাবে তারা আত্মসমর্পণ করেছিলো যে, সে মরদৃদ শয়তান তাদেরকে নিজের ইচ্ছামতো পরিচালনা করে তার সকল মন্ত্র ভাদের দ্বারাই পূরণ করে চলেছিলো। এমনই কঠিন পরিস্থিতিতে মোহাম্মদুর রসূলুল্লাহ সে.) মানুষের হৃদয়ে গড়ে তুলতে চাইলেন তাওহিদী বিশ্বাস, দিতে চাইলেন সঠিক আকীদা বিশ্বাস এবং তাদের বুদ্ধিকে দীড় করাতে চেয়েছিলেন সুদৃঢ় এক নীতিতে, আর তা ছিলো, আশহাদু আল্লা ইলাহ ইল্লাল্লাহ । এর উদ্দেশ্য ছিলো পৃথিবীতে যেন সর্বাবত্মকভাবে একমাত্র আল্লাহরই আনুগত্য প্রতিষ্ঠিত হয়ে যায়, তার আনুগত্যের সাথে অন্য কারো আনুগত্য যেন মেশানো না হয় এবং যেন মানবতার নতুন এক ///.09119021-0017
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।