Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

যায় না। ছ্বীন ইসলাম চায় এমন এক বিশ্ব গড়তে, যেখানে মানুষ কোনো মানুষের গোলামী করবে না এবং মানুষের দাসত্ব থেকে মানুষ পরিপুর্ণভাবে মুক্ত থাকবে । ইসলাম গড়তে চায় এমন এক বিশ্ব, যেখানে প্রতিটি মানুষ স্বাধীনভাবে, সম্মানজনকভাবে এবং পরিচ্ছন্ন পরিবেশে জন্মগ্রহণ করবে, সুস্থ মন্তিফসম্পন্ন থাকবে ও কৃপ্রবৃত্তির প্ররোচনা এবং ভাবাবেগের যাবতীয় তাড়ন থেকে মুক্ত থাকবে, মুক্ত থাকবে সে আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব থেকে । এই মহান দ্বীন যে মূলনীতি প্রতিষ্ঠিত করতে চায় তা হচ্ছে, 'আশহাদু আল্লা ইলাহা ইন্লাল্লাহ'_ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সর্বময় ক্ষমতার মালিক আর কেউ নেই । এই দাবী নিয়েই মানবেতিহাসের প্রতিটি অধ্যায়ে প্রত্যেক নবী তার জাতির কাছে এসেছেন, আর এই বক্তব্যটি এই সূরা ও কোরআনুল করীমের মুল বক্তব্য । আর আল্লাহ ছাড়া নাই কোনো মালিক মনিব প্রভু বাদশাহ শাসনকর্তা কেউ নেই- একথার অর্থ হলো যে, মানুষের জীবনে সর্বোচ্চ শাসনকর্তৃত প্রতিষ্ঠিত হবে একমাত্র আল্লাহর, যেমন গোটা সৃষ্টির সবখানে তার কর্তৃতু প্রতিষ্ঠিত রয়েছে। তিনিই মানুষের জীবনের যে কোনো বিষয়ে ফয়সালা দেয়ার ও তার ভাগ্য নির্ধারণ করে দেয়ার অধিকারী, তার জীবন পথ রচনা করার ও আইন কানুন দেয়ার অধিকারীও তিনি। আর এই মূলনীতির ভিত্তিতে একজন মুসলমান বিশ্বাস করে না যে, আল্লাহর সাথে সৃষ্টি-কাজে এবং তার পরিচালনার ক্ষমতায় ভাগ বসানোর মতো আর কেউ আছে বা থাকতে পারে । এমনকি সৃষ্টির সব কিছুকে একমাত্র তিনিই নিয়ন্ত্রণ করেন। আর একজন প্রকৃত মুসলমানের অনুভূতির মধ্যেও দেখা যায় যে, সে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে চায় না এবং না বুঝে-সুঝে ও চিন্তা ভাবনা না করে কারো অন্ধ আনুগত্যও করতে চায় না। আইন কানুন মানার ব্যাপারেও, মানব রচিত আইন তারা কোনোক্রমেই মেনে নিতে পারে না। এমনকি কোনো কিছুর মূল্যায়ন ও পরিমাপের ক্ষেত্রে এবং বিশ্বাসের ক্ষেত্রে এবং কোনো ধারণা বা অনুমান করার ব্যাপারেও সে আল্লাহর তরফ থেকে প্রাপ্ত দিকনির্দেশনা অনুরসরণ করে । আর কোনো মানুষ যদি আল্লাহর কর্তৃত্বের পাশাপাশি নিজের শাসন কর্তৃত্বের দাবী করে, তাহলে সত্যিকার কোনো "মুসলমান নিজেকে তার কাছে সোপর্দ করে দেয় না। বিশ্বাসগত দিক দিয়ে এই হচ্ছে দ্বীন ইসলামের মূলনীতি, কিন্তু আজকে মানবজাতি কেননা বিশ্বাসের ওপর এগিয়ে চলেছে? আজকে মানব জাতি যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে রয়েছে এসব কিছুই হচ্ছে জাহেলিয়াত বা মূর্খতা, অজ্ঞতা ও হঠকারিতা। এদের মধ্যে একটি দল রয়েছে যারা ধর্মত্যাগী বা নাস্তিক বলে পরিচিত। এরা প্রকৃতপক্ষে আল্লাহর অস্তিতৃকেই স্বীকার করে না। এদের অবস্থা সুস্পষ্ট । এদের সম্পর্কে কোনো মন্তব্য করার অপেক্ষা রাখে না। আর একটি দল হচ্ছে মূর্তিপূজারী, এরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে বটে, কিন্তু তারা তার সাথে প্রকাশ্যে আরো বহু দেব-দেবীকে (তার ক্ষমতায়) অংশীদার মনে করে এবং প্রতিপালক, কর্তৃতৃশীল, আইনদাতা ও শাসনকর্তা মনে করে আল্লাহ ছাড়া অন্য আরো, অনেককে, যেমন দেঞ্চযায় ভারত, নেপাল, আফ্রিকা ও পৃথিবীর আরো বহু দেশে । আরে। একটি দল আছে, যাদেরকে বলা হয় আহলে কেতাব। এরা হচ্ছে ইহুদী ও খৃষ্টান। এরা বহু প্রাচীনকাল থেকে আল্লাহর পুত্র থাকার কথা বলে শেরক করে আসছে, একই ভাবে তারা তাদের ধর্মযাজক ও দরবেশদেরকে আল্লাহকে বাদ দিয়ে অথবা তাঁর অধীনস্থ রব-প্রতিপালক-নিয়ন্ত্রক ও আইনদাতা হিটার রেলে লে কারণ এসব ধর্মযাজক বা দরবেশদের ///.09119021-0017

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।