Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

মুক্ত করে তাদেরকে সত্যের শুভ্র-সমুজ্ঘল আলোর দিকে এগিয়ে নেয়ার জন্যেই ছিলো তার আগমন। অথচ তারপরও তাকে অনেক মূল্য দিতে হয়েছে, লাঞ্কনা-গঞ্জনা, অপমান, তিরস্কার, আঘাত ও দুঃখ বেদনার সীমাহীন বৃশ্চিক যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে। তবু কখনো তিনি ক্লান্তি বোধ করেননি বরং বলিষ্ঠতার সাথে এগিয়ে চলেছেন। ঝাঁপিয়ে পড়েছেন তার মিশনকে সফলতার দিকে এগিয়ে নেয়ার নিরন্তর সংগ্রামে । প্রকৃতপক্ষে সত্য সংগ্রামী নবী (স.)-এর জন্যে আল্লাহর পক্ষ থেকে এ ছিলো এক অগ্নিপরীক্ষা। তবু সকল কষ্টের মধ্যে ছিলো অভিনব এবং অভাবনীয় এক আনন্দ। “এ হচ্ছে একটি কেতাব যা তোমার কাছে অবতীর্ণ হয়েছে । অতএব এব্যাপারে তোমার মনের মধ্যে যেন কোনো সংকীর্ণতা না থাকে । (এর অবতরণের উদ্দেশ্য হচ্ছে,) যেন এর দ্বারা তুমি (জনগণকে) সতর্ক করতে পারো এবং মোমেনদের জন্যে এ কেতাব হচ্ছে একটি অমূল্য উপদেশমালা 1” আর স্বাভাবিকভাবেই একথা সত্য যে, আল্লাহ তায়ালাই জানেন প্রকৃতপক্ষে কারা মোমেন, যাদের জন্যে এ “কতাব উপদেশবাণী সরবরাহ করে, আর তিনি অবশ্যই জানেন অবিশ্বাসীই বা কারা যাদের জন্যে এ কেতাব সতর্ককারী ভূমিকা পালন করেছে। লক্ষ্য আমরা বসাই বুঝতে পারবো যে, করলে আল-কোরআন জীবন্ত কেতাব হিসাবে মানবজীবনের যে কোনো বাস্তব অবস্থার মোকাবেলা করার জন্যে বারবার ফিরে এসেছে এবং এর দ্বারাই নবী করীম (স.) অসত্য |. ও অন্যায়ের বিরুদ্ধে মহা সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। একইভাবে আজকের মানবজাতি সেই যুগের মতো একই রকম জাহেলিয়াতের মাঝে ডুবে হয়ে আছে। তিনি তৎকালীন বিশ্বমানবতাকে আলোর পথে ফিরিয়ে আনার জন্যে এ কেতাব নিয়ে প্রেরিত হয়েছিলেন। তেমনি আজও প্রয়োজন একটি কোরআন বাহী দল যারা জাহেলিয়াতের মোকাবেলা করতে গিয়ে কোনো বাধা বিপত্তির পরোয়া করবেনা এবং সমাজের তৃণ মূল থেকেই গভীরভাবে পরিবর্তন সাধন করবে । দ্বীন ইসলাম আসার পরও ইসলাম থেকে মানবজাতি ছুরে সরে যাওয়ার কারণে সময়ের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু দ্বীন ইসলামের মূল শিক্ষা সর্বকালে একই থেকেছে এবং একইভাবে এ ব্যবস্থা মানুষকে মানবতা বোধে উদ্বুদ্ধ করে এসেছে । তুবও মানুষ বারবার জাহেলিয়াতের দিকে ফিরে গেছে এবং অন্ধকারে হাবুডুবু খেতে থেকেছে । জীবনের মৌলিক, শাখা-উপশাখা, গোপন প্রকাশ্য এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ সকল বিষয়েই তারা চরম মূর্খতার দিকে ফিরে গেছে। পূর্ব পুরুষরা একসময় ঠিকই এই দ্বীনের ওপর বিশ্বাসী ছিলো । তারা নিষ্ঠার সাথে মেনে নিয়েছিলো যে, দ্বীন ইসলামই একমাত্র সঠিক জীবন ব্যবস্থা । কিন্তু তারপর তাদের চিন্তা-চেতনা এবং বুঝ শক্তির গভীর তলদেশ থেকে সঠিক এ আকীদা উৎপাটিত হয়ে যায়। অবশ্যই দ্বীন ইসলাম এসেছিলো সারা বিশ্বের চেহারা পরিবর্তন করার জন্যে, এসেছিলো নতুন আর এক বিশ্ব গড়তে, যে বিশ্বে একমাত্র আল্লাহর কোরআনের শাষন গড়ে উঠবে এবং ধ্বংস হয়ে যাবে আল্লাহদ্বোহী সমস্ত তাগুতী শক্তি হবে, যেখানে একমাত্র আল্লাহরই দাসত্ব করা হবে এবং অন্যের দাসত্ব থেকে মানুষ মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এখানে “এবাদাত' শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত ১) হয়েছে। এর অর্থ একমাত্র আল্লাহরই নির্িধা ও নিরংকুশ) দাসতৃ ও আনুগত্য- এ ধরনের আনুগত্য তিনি ছাড়া কোনো মানুষকে দেয়া €১) দেখুন সাইয়েদ আবুল আলা মওদুদী রচিত “আলমুসতালাহাতু আরবায়াতুল “ফিল কোরআন" পুস্তকের ইবাদাত" অধ্যায় । //4.09119021-0017

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।