কোলআনলেল মিশনঃ অতীত বর্তমান ভবিষ্যত 'এ এমন একটি কেতাব যা তোমার নিকট অবতীর্ণ হয়েছে, সুতরাং এর সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকিপ্ণতা না থাকে', আর এ কেতাব মোমেনদের জন্যে এক অমিয় উপদেশমালা" এ কেতাব নাযেল হয়েছে মানুষকে সতর্ক করার জন্যে এবং উপদেশ দেয়ার এ কেতাব সেই সত্যকে প্রকাশ করতে চায় যা এর মধ্যে রয়েছে এবং মানুষকে সেই বিষয়ে জানাতে চায় যা তারা পছন্দ করে না, তবু এ কেতাব তাদের মনোযোগকে কিছু বিশ্বাসগত বিষয়ের দিকে আকর্ষণ করতে চায়, আল্লাহর আনুগত্যের দিকে ডাকে এবং গড়তে চায় সৃষ্টির সাথে ত্রষ্টার সম্পর্ক, স্থাপন করতে চায় কিছু নিয়ম শৃংখলা, সুষ্ঠু ব্যবস্থা এবং একটি সুখী-সমৃদ্ধিশালী সমাজ । তবে এ পথে রয়েছে অনেক কীটা, অনেক বাধা, অনেক বিপত্তি। এই সতর্ক করা ও পরকাল সম্পর্কে ভয় দেখানোর কাজ করার পেছনে রয়েছে বহু কষ্ট, যা হঠাৎ করে বোঝা যায় না। বোঝানোও যায় না যেমন সূরাটির বর্ণনা দিতে গিয়ে ইতিমধ্যে কিছু কথা আমরা বলেছি, কিন্তু যারা এ কেতাবের উদ্দেশ্যকে সামনে নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে এবং পরস্পরকে সাহায্য করবে তারা সকল বাধা বিদ্বের মধ্যে আল্লাহ্র ইচ্ছায় সকল দিক থেকেই সাহায্য সহযোগিতা পেতে থাকবে। আর যে ব্যক্তি মানুষের জীবনের মৌলিক পরিবর্তন আনার জন্যে কাজ করতে চাইবে, তাকে পচনশীল সমাজের শেকড় থেকেই সংশোধনের কাজ শুরু করতে হবে এবং এভাবেই ধিরে ধিরে সে শাখা প্রশাখা সব কিছুর মধ্যেই অভূতপূর্ব এবং পরিপূর্ণ সংঙ্কার আনতে পারবে, যা সর্বপ্রথম নবী কারীম (স.) জাহেল ও বিদ্রোহী আরবদের মধ্যে করতে চেয়েছিলেন এবং অতপর তিনি তা ছড়িয়ে দিয়েছিলেন গোটা বিশ্বের বুকে। শুধু আরব উপদ্বীপের মধ্যেই এ দাওয়াত সীমাবদ্ধ ছিলো না এবং শুধু তৎকালীন বিশ্বের জন্যেও ছিলো না। ইসলাম কোনো ক্ষণস্থায়ী ব্যবস্থা বা এতিহাসিক কোনো বিষয় নয়, যা একবার বাস্তবায়িত হবে এবং তারপর এঁতিহাসিক বিষয় হিসাবে পরবতী জনগণের জন্যে একটি উদাহরণ হিসাবেই গণ্য হবে; বরং কেয়ামত পর্যন্ত জীবনের সকল সমস্যার সমাধানকল্লেই ইসলামের আগমন । এ ব্যবস্থা, প্রথম বারে যেমন সকল সমস্যার সমাধান দিয়েছে, তেমনি সকল যামানাতেই সমাধান দিতে থাকবে । যতোবারই মানুষ এর থেকে দুরে সরে গেছে এবং জাহেলী অবস্থার দিকে এগিয়ে গেছে, ততোবারই সে ক্ষতিগ্রস্ত হয়েছে ও অভাবনীয় “কষ্টের মধ্যে পড়ে গেছে। স্থগিত হয়ে গেছে তাদের উন্নতির অগ্রযাত্রা এবং ফিরে গেছে তারা আবার অজ্ঞানতার গভীর অন্ধকারের দিকে । এই দ্বীন থেকে দুরে সরে যাওয়াই হচ্ছে তাদের জন্যে মারাত্মক অবমাননাকর অবস্থা, আর. এই অবমাননাকর অধপতন থেকেই পুনরায় ইসলাম তাদেরকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষকে সম্মুখের দিকে এগিয়ে নেয়ার জন্যে এবং শান্তির ব্যবস্থা পুনরায় স্থাপনের জন্যে মানুষকে হাত ধরে এগিয়ে নেয়ার চেষ্টা করে এসেছে। পেশ করেছে দ্বীন ইসলামের মহান দাওয়াত । কিন্তু তারপরও এই দ্বীনের দায়ীদেরকে সবসময়ই কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়েছে, মোকাবেলা করতে হয়েছে ভীষণ বিরোধিতা ও নিষ্ঠুর আক্রমণের । অথচ তারা তো গোটা মানবমন্ডলীর জন্যে মুক্তির দূত হিসাবে কাজ করে যাচ্ছিলেন এবং উদ্ধার করতে চাচ্ছিলেন মানুষকে জাহেলিয়াতের অন্ধগলী থেকে । বের করে আনতে চাচ্ছিলেন তাদেরকে অহংকার ও বিদ্রোহের অন্ধকার. থেকে । বাচাতে চাচ্ছিলেন কৃ-প্রবৃত্তির তাড়ন, অলীক কল্পনার আঁধার, হঠকারিতা ও সত্য-বিরোধিতার জাল থেকে। ব্যক্তিগত প্রতিপত্তি ও প্রাধান্য লাভের অন্ধ আকাংখা এবং নফসের গোলামী থেকে । এই মিশন নিয়েই এসেছিলেন মহা নবী (স.), এসব কদর্যতা থেকে ব্িলাশ সম ৩ খে ///.109119021-0017
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।