Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সর্বশেষে তিনি শয়তানের প্ররোচনা এবং তার থেকে বাচার জন্যে তার দরবারে আশ্রয় চাওয়ার নির্দেশের কথা উল্লেখ করেছেন। তিনি মনে মনে কান্নাজড়িত স্বরে ও ভীত বিহবল চিত্তে তার স্মরণ করা এবং গাফেল না হওয়ার জন্যে নির্দেশ করেছেন। এই আদেশ এবং নিষেধ এসেছে আল্লাহর ওই দিক-নির্দেশনার পথ ধরে, যেখানে তিনি রসূলকে কোমলতা ও ক্ষমার পথ অবলম্বন করা, সৎ কাজের উপদেশ দিতে থাকা এবং মূর্খদের সাথে বিতর্কে না জড়ানোর নির্দেশ দিয়েছেন। আর এটা একজন আল্লাহর সৈনিকের জন্যে পথ নির্দেশিকা, যে বাধা বিপত্তি অতিক্রম করে মানুষকে হকের পথে দাওয়াত দিতে থাকবে । অতপর আল্লাহ তায়ালা তার নৈকট্য হাসিলকারী কিছু সংখ্যক ফেরেশতার উদাহরণ পেশ করেছেন। যাদেরকে শয়তান ধোকা দিতে পারে না। তাদের চরিত্র গঠনে শয়তানের কোনো ভূমিকা নেই। তাদেরকে কাম, ক্রোধ, লোভ মোহ, মদ কাবু করতে পারে না। তারা সদা আল্লাহর যেকের আযকার এবং তাসবীহ তাহলীলে মগ্ন থাকে । কখনো তারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করে তার এবাদাত থেকে বিরত থাকে না। যেখানে ফেরেশতারা পাক পংকিলতার উর্ধে থাকা সত্তেও আল্লাহর গুণ কীর্তন ও প্রশংসা থেকে বিরত থাকে না, সেক্ষেত্রে একজন পাপী-তাপী মানুষের জন্যে তা তার যেকের, এবাদাত, করা এবং মহিমা ঘোষণা করা আরো অনেক বেশী প্রয়োজন। কারণ তার পথ বন্ধুর, শয়তানের ছারা প্রতারিত হবার সম্ভাবনাও বেশী, আর তার প্রতিরোধ ক্ষমতাও খুব সীমিত। আল্লাহর সাহায্য ও রহমত যদি তার এ পথ চলার সাথী না হয়, তবে এ পথ অতিক্রম করা তার পক্ষে নিতান্তই দু্ষর। “নিশ্চয়ই যারা তোমার পরওয়ারদেগারের সান্নিধ্যে রয়েছেন, তারা তীর বন্দেগীর ব্যাপারে অহঙ্কার করে না এবং স্মরণ করে তীর পবিত্র সত্তাকে, আর তাকেই সেজদা করে।" নিসন্দেহে এবাদাত এবং যেকর এ দ্বীনের প্রধান উপাদান। এটা তত্বগত জ্ঞান এবং বাদানুবাদের বিধান নয়। এটা মানব সমাজের পরিবর্তনের জন্যে বাস্তব আন্দোলনের একটি বিজ্ঞানসম্মত বিধান। আল্লাহর বিধান মোতাবেক তার মরযীমাফিক বর্তমান জাহেলী সমাজকে পরিবর্তন করে তাকে খোদায়ী সমাজে রূপান্তরিত করা খুবই কঠিন ব্যাপার । এর জন্যে প্রয়োজন দীর্ঘ সং্াম, প্রচেষ্টা এবং প্রচুর ধৈর্যের । আল্লাহর পথে আহবানকারী একজন ব্যক্তির শক্তি সামর্থ এখানে নিতান্তই সীমিত। আল্লাহ প্রদত্ত সম্বল ও রসদ ছাড়া এ কষ্টের মোকাবেলা করা তার পক্ষে আদৌ সম্ভব নয়। এ রসদ বা সম্বল- শুধু জ্ঞান বা জানারই নাম নয়৷ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এবাদাত করা এবং তার সাহায্য চাওয়াই এ দুর্গম বন্ধুর পথের সম্বল, রসদ এবং একমাত্ত অবলম্বন । সূরার শেষ নির্দেশিকাটি হচ্ছে ঈমানের কাফেলার জন্যে পথ চলার পাথেয় । এই সূরার সূচনা হয়েছিলো আল্লাহর নিঙ্নোক্ত নির্দেশের মাধ্যমে- “এটি একটি গ্রন্থ, যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, যাতে করে তুমি এর মাধ্যমে ভীতি প্রদর্শন করতে পারো । সুতরাং তোমার মনে কোনো সংকীর্ণতা থাকা উচিত নয়। এটা হচ্ছে বিশ্বাসীদের জন্যে উপদেশ ।' এ সূরার ভেতরে রয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসূলদের একটি সম্মানিত কাফেলার নেতৃত্বে এক ঈমানের কাফেলার অনন্তর যাত্রা, যাদের গতিপথে বাধ সেধেছে অভিশপ্ত শয়তানের প্রতারণা, জ্বিন এবং মানুষ শয়তানের ধোকা । এ ধরায় প্রতাপশালীদের বিরুদ্ধাচরণ করা এবং মানুষের কাধে জেঁকে বসা তাগৃতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা । ওপরে যা উল্লেখ করলাম, তাই হচ্ছে ঈমানের কাফেলার একমাত্র অবলম্বন এবং দীর্ঘ বন্ধুর পথের একমাত্র পাথেয়। //4.09119021-0017

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।