যেমন আল্লাহ তায়ালা সূরা কাফে এরশাদ করেছেন, “অতএব, তারা যা কিছু বলে, তজ্জন্যে আপনি সবর করুন এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন। রাত্রির কিছু অংশে তার পবিত্রতা ঘোষণ করুন এবং নামাযের পরেও । অন্যব্র আল্লাহ তায়ালা বলেন, “আপনি তার পবিভ্রতা ও মহিমা ঘোষণা করুন রাব্রির কিছু অংশ এবং দিবাভাগে, সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন ।' “হে নবী! সকাল সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্বরণ করুন। রাত্রির কিছু অংশে তার উদ্দেশ্যে সেজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় ধরে তার পবিভ্রতা বর্ণনা করুন।' এ কথা বলার কোনো প্রযোজন নেই যে, উপরোল্পেখিত নির্দিষ্ট সময়ে যেকরের নির্দেশটি পাচ ওয়াক্তের নামায ফরয হওয়ার পূর্বের ঘটনা । আর নামায ফরয হওয়ার পর এ হুকুম রহিত হয়ে গেছে। এ যেকের শুধু নামাযের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তার চেয়ে ব্যাপকতর ৷ সুতরাং তার সময়ও ফরয নামাযের সময়-সীমার সাথে সীমাবদ্ধ নয়। অনুরূপভাবে এ যেকের ফরয ও অ-ফরয নামাযের আকৃতি ছাড়া অন্য আকৃতিতেও হতে পারে, যেমন শুধু অন্তরের যেকের অথবা অন্তর ও মুখের যেকের। আসলে যেকেরের ব্যাখ্যা তার চেয়েও ব্যাপকতর । যেকের হচ্ছে আল্লাহ পাকের মর্ধাদা ও মহত্ুকে সর্বদা মনে জাগরূক রাখা এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য, ছোট ও বড় অপরাধ এবং কাজ করা এবং নিয়তের ক্ষেত্রে আল্লাহকে হাযির নাধির জানা । যেকের হচ্ছে, সকাল, বিকাল এবং রাতে আল্লাহকে ম্মরণ করা । কারণ এতে মানব অন্তরে যথেষ্ট প্রভাব পড়ে যা আল্লাহ তায়ালা ছাড়া অন্য কেউ জানে না। “তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ো না যারা গাফলতির মাঝে ডুবে আছে।” আল্লাহর যেকের থেকে উদাসীন বলতে ওদেরকে বুঝায়, যারা অন্তরে আল্লাহকে স্বরণ করে না। যেই যেকরে যেকেরকারীর অন্তরে শিহরণ জাগে ও মন প্রকম্পিত হয়, সে ব্যক্তি কখনো এমন পথে চলতে পারে না- যা আল্লাহ তায়ালা জানলে তাকে তার কাছে লজ্জিত হতে হবে। সে এমন কোনো কাজ করতে পারে না, যা আল্লাহ তায়ালা দেখলে তাকে শরমিন্দা হতে হবে । তৎসাথে তাকে এটাও স্মরণ রাখতে হবে যে, তার ছোট-বড় সকল কাজের জন্যে তাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এটাই যেকরের প্রকৃত সংজ্ঞা। আল্লাহর যেকের যদি কোনো ব্যক্তিকে তার আনুগত্য, সৎ কাজ, ভালো ব্যবহার এবং রসূলের অনুসরণের প্রতি ধাবিত না করে তাহলে সেটা সত্যিকারের যেকর নয়। হে নবী! তুমি তোমার প্রভুকে স্মরণ করো। তার ম্মরণ থেকে বেখবর হবেন না। তোমার অন্তর তার তদারকির ব্যাপারে উদাসীন হওয়া উচিত নয়। শয়তানের প্ররোচনা থেকে নিজকে বাচাবার জন্যে সর্বদা একটি মানুষকে আল্লাহর সাথে সংশ্লিষ্ট থাকা উচিত । তাই তিনি বলেন, “আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর শরণাপন্ন হও। তিনি শ্রবণকারী, মহাজ্ঞানী ।” সূরার শুরুতে আল্লাহ তায়ালা মানুষ এবং শয়তানের মধ্যকার ছন্দ-সংঘাতের কথা উল্লেখ করেছেন। তিনি ঈমানের কাফেলার সামনে জ্বিন এবং মানুষ শয়তানের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন। তারপর তিনি বনী ইসরাঈলের সেই আলেমের ঘটনার অবতারণা করলেন, যাকে তিনি নিজের নিদর্শনসমূহ দান করেছিলেন। পরে সে তা পরিহার করে দ্বীন থেকে বেরিয়ে গেছে। আসলে তার পেছনে শয়তান লেগেছিলো । ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। নিলাম নম ২১ //4.091019021-0017
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।