Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

কাছে তাদের প্রভুর ধারণা এবং তাদের চতুর্পার্থের প্রকৃতির জ্ঞান কতোটুকু পৌছে দিয়েছিলো? অনুরূপভাবে আমরা তাদের প্রশ্রোত্তরের আলোকে ওই পরিধিও উপলব্ধি করতে পারি, যেই ধাপে দ্বীন ইসলাম কোরআনে হাকীম এবং নবী কারীম সে.)-এর সঠিক নির্দেশনার মাধ্যমে তাদেরকে পরিবর্তন করেছে। নিসন্দেহে এটি অত্যন্ত সুদৃরপ্রসারী ব্যাপার- যাতে রয়েছে আল্লাহর অফুরন্ত নেয়ামত এবং কক্ুণা। কোরআন ও হাদীসের আলোকে শুধু ঠোট ও জিহবার যেকেরকে যেকের বলা হয় না এবং সত্যিকারের ঘেকের হচ্ছে অন্তরের যেকের। ওটা সত্যিকার আল্লাহর যেকের বা স্মরণ নয়, যাতে আবেগ অনুভূতিতে শিহরণ জাগে না, অন্তরে কোনো কম্পন সৃষ্টি হয় না, আত্মায় প্রশান্তি আসে না এবং ভয় ভীতি এবং কান্না তাতে মিশ্রিত হয় না, বরং সে যেকর আল্লাহর মর্যাদার সাথে বে-আদবী বৈ আর কিছুই নয়। সত্যিকারের যেকের হচ্ছে আল্লাহর কাছে নিজকে পুরোপুরি সপে দেয়া এবং বিনয়, ভয় ও তাকওয়ার মাধ্যমে তীর দিকে প্রত্যাবর্তন করা । অধিকন্তু আল্লাহর মর্যাদা এবং .] মহত্বুকে স্বরণ করা, তার অভিশাপ এবং শাস্তির ভয়কে মনে জাগানো এবং তার রহমতের আশা করা এবং সর্বশেষে তার কাছে ফিরে যাওয়ার কথা মনে রাখা, যাতে মানুষের আত্মিক উপাদানটি বিশুদ্ধ হয় এবং তার এঁশী উৎসের সাথে সংশ্লিষ্ট হয় । যখন অন্তরের সাথে সাথে জিহবা নড়ে এবং যখন ঠোট তার আত্মার সাথে কথা বলে, অর্থাৎ মানুষের প্রত্যেকটি কাজ এমনভাবে সম্পাদন করা উচিত, যা নম্রতা, ভদ্রতা ও কাকুতি মিনতির পরিপস্থী না হয়, আর এ যেকের অনুষ্চস্থরে হওয়া বাঞ্ছনীয় ৷ মুখে সিটি বাজানো, হাততালি দেয়া, চিৎকার করা, গন্ডগোল করা এবং গান-বাদ্যের ধ্বনির ন্যায় যেকের সুউচ্চ ধ্বনিতে না হওয়াই উচিত। মোট কথা, অত্যন্ত জোরে চিৎকার করে যেকর করা বাঞ্কনীয় নয় বরং মাঝামাঝি আওয়াযে তা করা উচিত- যাতে আল্লাহর আদব এবং মর্যাদাবোধের প্রতি লক্ষ্য থাকে, অতি উচ্চস্বরে যেকর বা তেলাওয়াত করাতে এ কথাই প্রতীয়মান হয় যে, যার উদ্দেশ্যে যেকর করা হচ্ছে, তার প্রতি কোনো রকম মর্যাদাোবোধ অন্তরে নেই। যে সত্ত্বার সম্মান ও মর্যাদা মানুষের মনে বিদ্যমান থাকে, তার সামনে স্কভাবগতভাবেই মানুষ অতি উচ্চস্বরে কথা বলতে পারে না । কাজেই আল্লাহর সাধারণ যেকেরই হোক, কিংবা কোরআনের তেলাওয়াতই হোক, যখন আওয়াযের সাথে পড়া হবে, তখন সেদিকে নম্ক্য রাখা কর্তব্য যাতে করে তা প্রয়োজনের চাইতে বেশী উচ্চস্বরে না হয়। 'হে নবী! তোমার রবকে স্বরণ করো সকাল সাঝে মনে মনে কান্নাজড়িত স্বরে ও ভীতি বিহবল চিত্তে এবং অনুচ্চ কষ্ঠে।' “বিল্‌-গুদুব্ব ওয়াল আসাল'-এর অর্থ দিনের প্রথমভাগ এবং শেষভাগ । মানব অন্তর সকাল-সন্ধ্যা আল্লাহর সাথেই সংশ্লিষ্ট থাকবে । এর অর্থ এই নয় যে, আল্লাহর যেকর এ সময়ের মাঝে সীমিত থাকবে। আল্লাহর স্মরণ মানব অন্তরে সর্বাবস্থায়ই থাকা উচিত। তার তদারকির ভয় মানব অন্তরে প্রতি মুহূর্তে জাগরূক থাকা উচিত । কিন্তু সকাল সন্ধ্যা এ দুটি সময় নির্দিষ্ট করার অর্থ হচ্ছে, এই দু'সময়ে মানুষ সৃষ্টির পাতায় সুস্পষ্ট পরিবর্তন লক্ষ্য করে- যথা দিন থেকে রাত, আবার রাত থেকে দিন। এ দু'মুহুর্তে মানুষের অন্তর তার আশপাশের অস্তিত্বে সাথে ঘনিষ্ট হয়ে পড়ে । সে আল্লাহর কুদরত পর্যবেক্ষণ করে যে, তিনি কিভাবে রাব্রিকে দিন এবং দিনকে রাত্রিতে পরিণত করেন এবং পৃথিবীর বাহ্যিক অবস্থায় পরিবর্তন সাধন করেন। নিসন্দেহে আল্লাহ তায়ালা এ বিষয়টি ভালো করেই অবগত আছেন যে, মানব অন্তর এই দু'সময়ে প্রভাবিত হওয়া এবং সাড়া দেয়ার মতো অবস্থায় থাকে, কোরআনে কারীমে ওই সময়ে আল্লাহর যেকর ও তাসবীহ তাহলীল বেশী বেশী করার নির্দেশ এসেছে, যে সময় গোটা সৃষ্টিজগত মানুষের অন্তরকে প্রভাবিত করে, তাকে নরম করে এবং তার সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্যে সবাইকে আগ্রহাবিত করে তোলে । এ প্রসংগে নিন্নে কয়েকটি আয়াত পেশ করা হলো। | বাদ আক ত57 ্দ্দ বল্ল ///.091019021-0017

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।