Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহল যেকেন শুক্র ও পহ্ধত্ি এ সূরার ইতি টানা হচ্ছে আল্লাহর যেকের (স্মরণ)-এর প্রতি দিক-নির্দেশনা দেয়ার মাধ্যমে । আর এটা নামাযের ভিতরেও হতে পারে, বাইরেও হতে পারে । (আয়াত ২০৫-২০৬) সন্ধ্যায় তার বেশী বেশী স্বরণ করার নির্দেশ দিচ্ছেন। অনুরূপভাবে তিনি এ দু*সময়ে- বেশী বেশী তার এবাদাতের জন্যে নির্দেশ দিচ্ছেন, “হে নবী, আপনি আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে ।' এই নির্দেশটি মেরাজের রাত্রে পাচ ওয়াক্তের নামায ফরয হওয়ার পূর্বের ঘটনা । উপরোক্ত আয়াতটি মক্কী । “আল গুদুববু' শব্দের অর্থ, সকাল বেলা, দিনের প্রথম ভাগ । “আল আসালু' শব্দটি আসীলুন শব্দের বহুবচন, যার অর্থ, সন্ধ্যা বেলা । “আল আসালু'-এর অনুরূপ হচ্ছে- 'আল-আয়মানু'। তার একবচন হচ্ছে, ইয়ামীনুন। “তাযাররআন ওয়া খীফাতান' কান্নাজড়িত স্বরে ও ভীত বিহ্বল চিত্তে । “দুনাল জাহরি মিনাল কাওলে'- এর অর্থ, অনুচ্চ কণ্ঠ। অর্থাৎ এমন স্বরে ক্রন্দন করা! যা চীৎকার করে বলা অপেক্ষা কম। অতএব, আয়াতের অর্থ এই দীড়ায়, হে নবী! তোমার রবকে স্মরণ করো সকাল-সীঝে মনে মনে কান্নাজড়িত স্বরে ও ভীত বিহবল চিন্তে এবং অনুচ্চ কষ্ঠে । এটাই যেকেরের মোস্তাহাব পদ্ধতি, যেকের এমন সুউচ্চ কষ্ঠে হবে না, যা ডাকাডাকির পর্যায়ে পড়ে । এজন্যেই যখন সাহাবায়ে কেরাম রসূল (স.)-কে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রসূল! যদি আমাদের পরওয়ারদেগার আমাদের নিকটেই থেকে থাকেন, তবে আমরা আস্তে আস্তে দোয়া করবো এবং তাকে ডাকবো । আর যদি দূরে থেকে থাকেন, তবে উচ্চ-স্বরে ডাকবো । তখন আল্লাহ তায়ালা তাদের প্রশ্নের প্রেক্ষিতে “আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে-বস্তুত আমি রয়েছি একান্ত সন্নিকটে । যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করি, যখন আমার কাছে প্রার্থনা করে ।' সহীহ বুখারী এবং মুসলিম শরীফে আবু মুসা আশয়ারী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে সাহাবায়ে কেরাম উচ্চম্বরে দোয়া করতে লাগলেন, তখন নবী কারীম (স.) তাদেরকে সম্বোধন করে বললেন, 'হে মানব সকল, তোমরা তোমাদের নিজেদেরকে কষ্ট দিওনা অর্থাৎ তোমরা আস্তে আস্তে ডাক । কারণ তোমরা কোনো বধির বা অনুপস্থিত সম্তাকে ডাকছো না। যেই সত্তাকে তোমরা ডাকছো, তিনি তিক্ষু শ্রবণশক্তির অধিকারী এবং তিনি তোমাদের খুবই কাছে। এমনকি তিনি তোমাদের কারো বাহন (সাওয়ারী)-এর চেয়েও অধিক কাছে।" আল্লামা ইবনে কাসীর এক্ষেত্রে ইবনে জারীরের অভিমতটি গ্রহণ করেননি, বরং আবদুর রহমান বিন যায়দ বিন আসলাম ইবনে জারীরের অভিমতটি গ্রহণ করেছেন। ইবনে জারীর এবং তাবারীর মতে উপরোক্ত আয়াতের অর্থ হচ্ছে, কোরআনের শ্রোতাকে শোনার সময় অনুচ্চ স্বরে যেকের করা । ইবনে কাসীর বলেন, এ আয়াতের উদ্দেশ্য হচ্ছে, বান্দাদের সকাল বিকাল আল্লাহকে বেশী বেশী স্মরণ করার প্রতি উৎসাহিত করা, যাতে তারা তার স্মরণ থেকে গাফেল না হয়ে পড়ে। আর এ জন্যেই আল্লাহ তায়ালা ফেরেশতাদের প্রশংসা করেছেন যারা অবিরাম ক্লান্তিহীনভাবে দিবারাত্রি তার তাসবীহ ও গুণ বর্ণনা করে যাচ্ছে। তাদের প্রশংসা করে তিনি বলেন, 'নিশ্যয়ই যারা তোমার পরওয়ারদেগারের সানিধ্যে রয়েছে, তারা তার বন্দেগীর ব্যাপারে অহংকার করে না।' আল্লাহ তায়ালা ফেরেশতাদের কথা এখানে উল্লেখ করার কারণ হচ্ছে, যাতে মানুষ অধিক আনুগত্য এবং এবাদাতের ক্ষেত্রে ফেরেশতাদের অনুসরণ করে । আল্লামা ইবনে কাসীর এ প্রসংগে যে সমস্ত হাদীসের অবতারণা করেছেন, তার প্রতি তাকালে আমরা দেখতে পাই যে, কোরআনে করীম এবং নবী কারীম (আ.)-এর শিক্ষা আরববাসীদের ///.1091019021-0017

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।