Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর গ্রন্থে উদ্ধৃত করে বলেছেন, এটা নামাযের ক্ষেত্রে প্রযোজ্য । অনুরূপভাবে সুফিয়ান ছাওরী আবু হাশেম সূত্রে মোজাহেদ থেকে উক্ত হাদীসটি বর্ণনা করেন। আবদুর রাযযাক ছাত্তরী থেকে, তিনি লাইছ থেকে, তিনি মোজাহেদ থেকে বর্ণনা. করেন। মোজাহেদ বলেন, নামাযের বাইরে কেরাআত পড়ার সময় কথাবার্তা বলতে কোনে কোনো বিধি নিষেধ নেই। কোনো কোনো ফকীহর অভিমত হচ্ছে, মনোযোগ সহকারে শ্রবণ করা এবং নীরব থাকার হুকুমটি যেমন নামাধের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি জুময়া এবং দুই ঈদের খুত্বার ক্ষেত্রেও প্রযোজ্য । আল কাসিম বিন মুখাইমারা, মুসলিম বিন ইয়াসার. শাহর বিন হাওশব, আবদুল্লাহ বিন মুবারক (রা.)-এর আল্লামা কুরতুবী বলেন, এ অভিমতটি দুর্বল, কারণ জুময়া ও দুই ঈদের খুতবার মাঝে কোরআনের আয়াতের পরিমাণ কম। অথচ পুরো খুতবা চলাকালীন চুপ থাকা ওয়াজিব। এ অভিমতটি ইবনুল আরাবী ও নাকাশের। তারা বলেন, উপরোক্ত আয়াতটি মক্কী । অথচ মক্কাতে হিজরতের পূর্বে জুময়া এ খোতবা কিছুই ছিলো না। আল্লামা কুরতুবী তার তাফসীর গ্রন্থে নাক্কাশের উদ্ধৃতি দিয়ে বলেন, তাফসীর বিশারদরা এ ব্যাপারে একমত্য যে, ফরয এবং অ-ফরয উভয় নামাযেই মনোযোগ সহকারে কেরাআত শোনা এবং নিশ্ুপ থাকা ওয়াজিব । নাহ্যাস বলেন, স্বাভাবিকভাবে উপরোক্ত আয়াতের মাধ্যমে সর্বাবস্থায় চুপ থাকা ওয়াজিব হওয়াকে বুঝায়, কিন্তু হা, এটাকে নির্দিষ্ট করার মতো অন্য কোনো দলীল প্রমাণ পাওয়া গেলে ভিন্ন কথা । | আমরা উল্লেখিত আয়াতটিকে ফরয এবং অ-ফরয নামাযের সাথে নির্দিষ্ট করা ও এর নাযেল হবার কারণের দিকে তাকাবো না। কারণ বক্তব্যের ব্যাপকতাটাই এখানে বিষয়- নির্দিষ্ট পটভূমি নয়। সর্বাধিক গ্রহণযোগ্য অভিমত হচ্ছে, এ আয়াতের হুকুম ব্যাপক- নির্দিষ্ট নয়। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় মনোযোগ সহকারে শ্রবণ করা এবং নীরব থাকা কোরআন শরীফ এবং তার নাধিলকারীর প্রতি মর্যাদা প্রদর্শনের অধিকতর উপযোগী । যদি আল্লাহ তায়ালা সরাসরি কোনো বক্তব্য রাখেন, মানুষ কি তা মনোযোগ সহকারে নীরবে শুনবে না? অবশ্যই । আর. রহমতের আশায় তো অবশ্যই শুনবে । “আশা করা যায় তোমাদের ওপর করুণা বর্ষিত হবে ।” সুতরাং এ হুকুমটাকে নামাযের সাথে নির্দিষ্ট করার কী আছে? যে কোনো স্থানে কোরআন তেলাওয়াত করা হোক না কেন, যদি কোনো মানুষ তা মনোযোগ দিয়ে শুনে ও চুপ থাকে, তবে আশা করা যাচ্ছে যে, সে তা অনুধাবন করবে, এতে প্রভাবিত হবে ও তার আহ্বানে সাড়া দেবে। এর ফলশ্রুতিতে ইহকালে ও পরকালে তার ওপর করুণা বর্ষিত হবে। কোরআনে কারীম থেকে বিমুখ হওয়ার ফলে মানুষ যে ক্ষতির শিকার হবে, তার ক্ষতিপূরণ অন্য কোনো জিনিসের মাধ্যমেই সন্ভব নয়। কোরআনে কারীমের একটি আয়াত নীরবে মনোযোগ সহকারে শুনলে কখনো তা অন্তরে এমন আশ্চর্য ধরনের আবেগ অনুভূতি, প্রভাব, উপলব্ধি, মানসিক সুখ শান্তি এবং জ্ঞানের ক্ষেত্রে এক সুদূরপ্রসারী গতি সৃষ্টি করে, যা একমাত্র স্বাদ আস্বাদনকারী ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে সক্ষম নয় । শুধু তেলাওয়াত বা সুর ধরে কোরআন পড়া ছাড়া যদি সত্যিকারার্থে কেউ কোরআনে হাকীম অনুধাবন করে অধ্যয়ন করে, তা অন্তরে এবং বিবেকের মাঝে এমন সুদূর প্রসারী প্রত্যয়ী জ্ঞান, উষ্ণতা, উদ্যম গতি গ্রহণ করার মানসিকতা, দৃঢ়তা এবং স্থিরতা সৃষ্টি করে, অন্য কোনো অনুশীলন, জ্ঞান বা পরীক্ষা কিছুতেই এর সমকক্ষ হতে পারে না। ///.09119021-0017

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।