করো না এবং এর আবৃত্তিতে হস্টগোল সৃষ্টি করো, যাতে তোমরা জয়ী হও।' অতপর আল্লাহ তায়ালা তাদের কথার জবাবে নাযেল করেন, “যখন কোরআন তোমাদের সামনে পড়া হয়, তা শোনো মনোযোগ সহকারে এবং নীরব থাকো ।' আল্লামা কুরতুবী (র.) বলেন, এ আয়াতটি নামাযের প্রসংগে নাযিল হয়েছে । এ ধরনের হাদীস আব্দুল্লাহ বিন মাসউদ, আবু হোরায়রা, জাবের, যুহরী, ওবাদুল্লাহ বিন ওমায়র, আতা বিন রাবাহ এবং সাঈদ বিন আল মোসায়েব (রা.) থেকে বর্ণিত। ইবনে জারীর এ আয়াতের শানে নুযুল বর্ণনা করতে গিয়ে বলেন, আবু কোরাইব আবু বকর বিন আয়্যাশের সূত্রে আসেম, তিনি আল মোসায়েব বিন রাফি থেকে বর্ণনা করেন, আবদুল্লাহ বিন মাসউদ (রো.) বলেন, আমরা একে অপরকে নামাযের মধ্যে সালাম দিতাম । তখন নিম্নোক্ত আয়াতটি নাযিল হয়, “যখন কোরআন তোমাদের সামনে পড়া হয়, তা শোনো মনোযোগ সহকারে এবং নীরব থেকো । হয়তো তোমাদের প্রতিও রহমত বর্ষিত হবে । আল্লামা কুরতুবী-তার তাফসীর গ্রন্থে মোহাম্মদ বিন, কা*ব আল কুরঘী থেকে বর্ণনা করেন। রসূল (স.) যখন নামাযে কেরাআত পড়তেন, তখন সাহাবায়ে কেরাম (রা.) তার পশ্চাৎ থেকে হুবুহু তা উচ্চসরে আওড়াতেন। যখন রসূল (স.) বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়তেন, তখন তারাও তা পড়তেন । অনুরূপভাবে সূরায়ে ফাতেহা ও তার সাথের অন্য সূরাও তারা রসূলের সাথে পড়তেন। এমন অবস্থা কিছুদিন চলার পর আল্লাহর পক্ষ হতে নাধিল হলো, “যখন কোরআন তোমাদের সামনে পড়া হয়, তা শোনো মনোযোগ সহকারে এবং নিশুপ থাকো। হয়তো তোমাদের প্রতিও রহমত বর্ষিত হবে।" এর দ্বারা বুঝা গেলো নীরব থাকার অর্থ হচ্ছে, উচ্চস্বরে কেরাআত না পড়া, যা তারা রূসূল (স.)-এর সাথে পূর্বে করতেন। অনুরূপভাবে আল্লামা কুরতুবী কাতাদা থেকে এ আয়াত প্রসংগে রেওয়ায়াত করেন, সাহাবায়ে নামায পড়েছো? আর কতো রাকাত বাকি আছে? তখন এ আয়াতটি নাধিল হয়।' যখন কোরআন তোমাদের সামনে পড়া হয়, তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং নীরব থাকো ।' মোজাহেদ থেকেও বর্ণিত আছে যে, তারা নামাযে তাদের ব্যক্তিগত প্রয়োজনীয় বিষয নিয়ে আলোচনা করতো । তখন আল্লাহ তায়ালা তাদের শানে নাধিল করেন, * যায় তোমাদের ওপর করুণা বর্ষিত হবে।' যে সকল মোফাসসের মনে করেন, এ আয়াতটি নামাযে কেরাআত পড়ার সাথে নির্দিষ্ট, তারা ইবনে জরীর থেকে বর্ণিত হাদীস দ্বারা দলীল পেশ করেন। তিনি বলেন, হুমায়দ বিন মাস্আদা বিশর বিন মুফাযযাল, তিনি জারীরীর সূত্রে তালহা বিন উবাইদুল্লাহ বিন কোরায়য থেকে বর্ণনা করেন। জারীরী বলেন, আমি ওবায়দ বিন ওমায়র এবং আ'তা বিন আবী রাবাহকে জনৈক কারী কেরাআত পড়ার সময় পরস্পর কথাবার্তা বলতে দেখে তাদেরকে লক্ষ্য করে বললাম, তোমরা কি কোরআন শরীফ তেলাওয়াত শুনছো না এবং তার ওয়াদার ডাকে সাড়া দিচ্ছ না? € করা যায় তোমাদের ওপর করুণা বর্ষিত হবে ।') তারা উভয়ে আমাদের দিকে তাকিয়ে পুনরায় তাদের কথাবার্তা চালিয়ে যেতে লাগলেন । পুনরায় আমি তাদেরকে কোরআন কারীমের ওয়াদা ও প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিলাম। তারা পূর্বের মতোই আমার দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলেন। তৃতীয় বার যখন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করলাম, তখন তারা আমার দিকে তাকিয়ে বললেন, এটা তো নামাযের ক্ষেত্রে । ঘখন কোরআন তোমাদের সামনে পড়া হয়, তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং নীরব থাকো ।' ইবনে কাসীরও উক্ত হাদীসটি তার ///.091190781-0017
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।