Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

মনগড়া নতুন কোরআন এবং বিভিন্ন প্রচার মাধ্যমের দ্বারা জনসাধারণকে তার থেকে ফিরিয়ে রাখছে। অথচ এ কোরআন সম্পর্কে মহাজ্ঞানী আল্লাহ তায়ালা এরশাদ করেন, “এটি তো অস্তরদৃষ্টির আলো, তোমাদের রবের পক্ষ থেকে এবং হেদায়াত ও রহমত তাদের জন্যে যারা তীর প্রতি ঈমান আনে ।' অর্থাৎ এই কোরআন তোমাদের প্রভুর পক্ষ থেকে আগত বহুবিধ দলীল-প্রমাণ ও মোজেযার এক সমাহার । যারা একে মেনে নেয় তারা জীবনের সঠিক-সরল পথ পেয়ে যায়, অধিকন্তু তারা আল্লাহর অফুরন্ত করুণারও ভাগীদার হয়৷ কোকআন ০তন্লাওয়াতেল সময় আন দিক্সে শোনা কোরআনে পাকের তেলাওয়াত শুরু হলে মোমেনদের তার সাথে কি ধরনের আচরণ করা “যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, তা মনোযোগ সহকারে শোনো এবং নীরব থেকো, হয়তো তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে ।" যে কোরআনের দিকে ইংগিত করে এ সূরার সূচনা হয়েছিলো, সেই কোরআনের দিকে ইংগিত করেই তার সমান্তি হতে যাচ্ছে। সূচনায় বলা হয়েছিলো, “এটি তোমার প্রতি নাধিল করা একটি কেতাব। কাজেই তোমার মনে যেন এর সম্পর্কে কোনো সংকোচ না থাকে । এটি নাধিল করার উদ্দেশ্য হচ্ছে, এর মাধ্যমে তুমি অস্বীকারকারীদেরকে ভয় দেখাবে এবং মোমেনদের জন্যে এটি হবে একটি ম্বারক।' কোরআন তেলাওয়াতের সময় নীরব থেকে তা শ্রবণ করার স্থান সম্পর্কে বিভিন্ন মতভেদ ও বর্ণনা পরিলক্ষিত হয়েছে । কারো কারো মতে, এই নীরব থাকার স্থান হচ্ছে ফরয নামায । কেবল মাত্র ইমাম যখন ফরয নামাঘে উচ্চ স্বরে কেরাআত পড়বেন, তখনই মোকতাদীদের নীরব থেকে ইমামের কেরাআত শুনতে হবে । ইমামের কেরাআতের সাথে ঝগড়া করবে না। এটা ইমাম আহমদ ও হাদীস বিশারদগণের অভিমত | ইমাম তিরমিযী (র.) এ সম্পর্কে বলেন, এটা হাসান হাদীস । আবু আক্সামা আবু হোরায়রা থেকে ইমাম যুহ্রী কর্তৃক বর্ণিত হাদীসটিকে ইমাম আবু হাতেম আল রাষী সহীহ বলে আখ্যায়িত করেছেন। আবু হোরায়রা (রা.) বর্ণনা করেন, একদা রসূলে কারীম সে.) নামাযে উচ্চস্বরে কেরাআত পড়ার পর কামরার দিকে ফেরার পথে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্য থেকে কেউ কি এখন নামাযে আমার সাথে কেরাআত পড়েছে? প্রত্যুত্তরে জনৈক সাহাবী বললেন, ইয়া রসূলাল্লাহ! আমি পড়েছি। তখন রসূল (স.) বললেন, আমার কি হলো যে, আমি কোরআনের সাথে ঝগড়া করছি? তখন থেকে সাহাবায়ে কেরাম জেহরী নামাযে কেরাআত পড়া থেকে বিরত থাকতেন। অনুরূপ একটি হাদীস ইবনে জারীর তার তাফসীরে বর্ণনা করেছেন। আবু কোরাইব আল ' মুহারিবীর সূত্রে, তিনি দাউদ বিন আবী হিন্দ, তিনি বশীর বিন জাবির (রা.) থেকে বর্ণনা করেন। বশীর বিন জাবির বলেন, একদা আবদুল্লাহ বিন মাসউদ নামায পড়ার সময় জনগণকে ইমামের সাথে কেরাআত পড়তে শুনলেন। অতপর ইমাম চলে যাওয়ার পর উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনি বললেন, আল্লাহর এ নির্দেশটি (যখন কোরআন তোমাদের সামনে পড়া হয়, তা শোনা মনোযোগ সহকারে এবং নীরব থাকো, হয়তো তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে ।”) বুঝা এবং হৃদয়ঙ্গম করার সময় কি তোমাদের জন্যে এখনো হয়নি" কেউ কেউ মনে করেন, এ আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে দিক নির্দেশনা দিয়ে বলেছেন যে, তারা যেন মোশরেকদের মতো না হয়। রসূল (স.) নামায পড়ার সময় মক্কার মোশরেকরা রসূলের পাশে এসে জড়ো হয়ে একে অপরকে বলতো, “তোমরা এ কোরআন শ্রবণ //4.091190781-0017

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।