Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

নয়। এটা হচ্ছে বাস্তব মোজেযা। আর সাহাবায়ে কেরামের সময়টা হচ্ছে ইতিহাসের একক অনন্য ঘটনা । সাহাবাদের ছারা যে সমাজ প্রতিষ্ঠিত হয়েছিলো, তা এই হাজার বছরের চেয়ে বেশী সময় স্থায়ী হয়েছিলো । যে সমাজে কোরআনের আনীত শরীয়ত প্রতিষ্ঠিত ছিলো । আর সে সমাজ ছিলো কোরআনের মূল্যবোধ মানদন্ড, নির্দেশনা এবং প্রত্যাদেশের ওপর প্রতিষ্ঠিত । বৈষয়িক দিক থেকে উন্নত অপরাপর মানব সমাজের বিভিন্ন বর্ণাঢ্য চিত্রের সাথে যদি এ সমাজের তুলনা করা হয়, তবে একে মানব ইতিহাসে আরেকটি বড়ো রকমের মোজেযা হিসাবে আখ্যায়িত করা হবে । কারণ এ সমাজে যেভাবে মানব সভ্যতার বিকাশ সাধিত হয়েছিলো এবং মানবাধিকার সংরক্ষিত হয়েছিলো, অন্য কোনো সমাজেই আজ পর্যন্ত তা হয়নি। আধুনিক জাহেলিয়াতে নিমজ্জিত বর্তমান মানব সম্প্রদায় তাদের আত্মা, সমাজ এবং জীবনের চাহিদা ও সমাধানসমূহ কোরআনের বাইরে অন্য কিছুর মাঝে অবেষণ করে বেড়াচ্ছে । যেমন রসূলের যুগের জাহেল সম্প্রদায় কোরআন ভিন্ন অলৌকিক ঘটনা ও মোজেযা চাইতো । রসূলের যুগের জাহেলদের জাহেলিয়াত, গভীর অজ্ঞতা এবং ব্যক্তিগত কামনা-বাসনা ও স্বার্থসমূহ তাদের এ কেতাবে বিদ্যমান বিশাল মোজেযার দর্শনে তাদের সামনে এক বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলো । পক্ষান্তরে বর্তমান জাহেলী সমাজ এবং কোরআনে হাকীমের মাঝে প্রতিবন্ধক হয়ে দীড়িয়েছে তাদের জ্ঞানের অহংকার ও দান্তিকতা- যা আল্লাহ তায়ালা তাদেরকে বন্তুজগতে দান করে রেখেছেন- বর্তমান মানবীয় জীবনের জটিলতা ও প্রাতিষ্ঠানিক অহমিকা এর সম্প্রসারিত জীবন, সপীকৃত অভিজ্ঞতা, নিত্য নতুন প্রয়োজন এবং তার জটিলতার সাথে এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। অনুরূপভাবে তাদের এবং এ কোরআনের মাঝে বাধ সেধেছে ইহুদী এবং খৃষ্টানদের হিংসায় পরিপূর্ণ চৌদ্দশত বৎসরের প্রতারণা । ইহুদী এবং খৃষ্টানরা তাদের দীর্ঘ অভিজ্ঞতার পর যখন জানতে পারলো যে, মুসলমানরা যতো দিন পর্যন্ত সত্যিকারার্থে সাহাবায়ে কেরামের মতো কোরআনে মজীদকে মযবুতভাবে আঁকড়ে থাকবে এবং সে মতে তাদের জীবনকে | পরিচালনা করবে ততোদিন পর্যন্ত তাদেরকে কাবু করা কিছুতেই সম্ভব নয় । তখন থেকে তারা হীন ইসলাম এবং কোরআনে হাকীমের বিরদ্ধাচরণ করা, মুসলমানদেরকে তাদের দ্বীন থেকে গাফেল করা এবং তাদেরকে কোরআনের সরাসরি নির্দেশ থেকে দূরে সরাবার কাজ থেকে এক মুহুর্তের জন্যেও বিরত থাকেনি। তাদের সুপরিকল্পিত সুদূরপ্রসারী ঘৃণ্য ও নিকৃষ্ট প্রতারণার চূড়ান্ত ফল হচ্ছে বিশ্বব্যাপী মুসলমানদের বর্তমান অপমানিত ও লাঞ্কিত অবস্থা । তারা মৌখিকভাবে নিজেদেরকে মুসলমান হিসাবে দাবী করলেও সত্যিকারার্থে তারা মুসলমান নয়, কারণ তারা তাদের জীবনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করেনি । বিশ্বব্যাপী ইসলামের শক্ররা ছীন ইসলামের নিদর্শনসমূহ এবং কোরআনের অস্তিত্বকে মুছে ফেলতে চায়। কারণ তারা মনগড়া জীবন বিধান রচনা করতে চায় এবং কোরআনকে সকল বিধানের উৎস মনে করে না। নিসন্দেহে আজকের বিশ্বে কোরআনের পতাকাবাহীরা কোরআন থেকে গাফেল। কোরআনের সার্বজনীন বাণী থেকে তারা উদাসীন। কারণ তারা কোরআন বলতে বুঝে নামাযে দৃঢ় স্থিরভাবে তার তেলাওয়াত করা, বিভিন্ন অনুষ্ঠানে তাকে সুর করে পড়া, তা দিয়ে তা'বীয লেখা এবং তেলাওয়াত শুনে মাথা নাড়তে নাড়তে আরামে এক সময় ঘুমিয়ে পড়া। মুসলমানদের বর্তমান অবস্থা ইহুদী ও সুদূরপ্রসারী যড়যন্ত্রেরই ফসল। যে ষড়যন্ত্রের মাধ্যমে তারা মুসলমানদের শিক্ষা ও মূল্যবোধ থেকে দূরে রাখতে চেষ্টা করেছে এবং তাদের চিন্তা চেতনার মাঝে বিপর্যয় সৃষ্টি করতে চেষ্টা করেছে। এ সেই কোরআন- যার থেকে প্রাচীন যুগের জাহেলরা তৎকালীন জনসাধারণকে বৈষয়িক মোজেযা চেয়ে কোরআন থেকে দূরে সরিয়ে রাখতো । আর বর্তমান যুগের জাহেলরা তাদের ///.091190781-0017

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।