“হে নবী, বলো, পালনকর্তার কথা লেখার জন্যে যদি সমুদ্রের পানি কালি হয়, তবে পালন-কর্তার কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিশেষিত হয়ে যাবে। সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিলেও তা শেষ হয়ে যাবে ।' আল্লাহ তায়ালা অন্যত্র বলেন, পৃথিবীতে যতো গাছ আছে সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথে যদি সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবু তার বাক্যাবলী লিখে শেষ করা যাবে না ।' আমি দীর্ঘ পঁচিশ বছর পবিত্র কোরআনের সান্লিধ্যে কাটিয়েছি । মানব জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের সংশ্লিষ্ট গুরুতৃপূর্ণ তথ্যসমূহে অবগাহন করেছি । যার কিছু জ্ঞান মানুষ আবিষ্কার করেছে। আর কিছু আবিষ্কার করতে তারা অদ্যাবধিও সক্ষম হয়নি। কোরআনে মানুষের পরিচয় ও মানব জ্ঞান সংক্রান্ত যে সকল তথ্য ও সত্য মানুষ আবিষ্কার করতে চেষ্টা করেছে, আমি তা অধ্যয়ন করি এবং তারই ভিত্তিতে কোরআনের বিশাল জ্ঞান ভান্ডারের কিছু দিক অবলোকন করি। এই সৃষ্টি, এ প্রকৃতি, এর বিভিন্ন দিক ও উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন রহস্য ও গোপন তত্ব্সমূহের প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে অনেক বিষয় নযরে পড়ে । তন্মুধ্যে মানব সৃষ্টির দর্শন একটি উল্লেখযোগ্য বিষয়। স্বয়ং মানুষ, তার মূল, উৎপত্তি, তার গোপন শক্তিসমূহ তার কর্মের ক্ষেত্রসমূহ, তার গঠন প্রকৃতি, আবেগ অনুভূতি এবং কোনো কাজের আহ্বানে সাড়া দেয়া সহ ইত্যাদি বিষয়ের দিকে তাকালে এর বিভিন্ন আলোচ্য বিষয় জানা যায় হয়। জীববিদ্যা, মনোবিদ্যা, শিক্ষাবিদ্যা, সমাজবিদ্যা এই কয়েকটি দিক মাত্র। অনুরূপভাবে মানুষের জীবন ব্যবস্থা, তার বাস্তব কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্ক এবং মেলামেশার নানাবিধ বিষয়, নিত্য নতুন প্রয়োজন এবং তাকে সুবিন্যস্ত করলে যে সমস্ত বিষয় পরিফ্কার হয়ে ওঠে, তন্ধ্যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক মতাদর্শ ও দর্শন হচ্ছে কয়েকটি প্রণিধানযোগ্য বিষয় । ওপরে বর্ণিত প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনের একজন সচেতন পাঠক পর্যাপ্ত পরিমাণ দলীল প্রমাণ এবং দিক নির্দেশনা পাবে। যার পরিমাণ দেখে পাঠক অবাক হয়ে পড়বে। অধিকন্তু তাতে বাস্তবতা, গ্রহণ যোগ্যতা, গভীরতা, ব্যাপকতাও সে খুঁজে পাবে। আমি এই মৌলিক বিষয়গুলো মন্থন করতে গিয়ে কোরআনে হাকীম ও রসূলের হাদীস ছাড়া অন্য কোনো দলীল-প্রমাণাদির শরণাপন্ন হওয়ার প্রয়োজন ঘুণাক্ষরেও অনুভব করিনি । বরং কোরআন ও হাদীস ছাড়া যে কোনো উক্তি এ ক্ষেত্রে বিশুদ্ধ হওয়া সত্ত্বেও আমার কাছে মনে হয়েছে- দুর্বল। নিসন্দেহে এ কাজটি হচ্ছে একটি বাস্তব অনুশীলন, যা উল্লেখিত বিষয়ের অনুসন্ধান, গবেষণা ছায়াতলে দীর্ঘ সান্নিধ্য ছাড়া আর কিছুই নয়। এ মহান গ্রন্থের প্রশংসা করার আমি কে? আমি এবং সারা বিশ্বের মানুষ সম্মিলিতভাবে যদি তার প্রশংসা করে তার সাথে নতুন কিছু সংযোজন করতে সক্ষম হবে কি? নিসন্দেহে মহাগ্রন্থ আল কোরআন নযিরবিহীন অপূর্ব এক গ্রস্থ। সব কয়টি প্রজন্মের জন্যে জ্ঞান বিজ্ঞান, শিক্ষা দীক্ষা, দিক নির্দেশনার একমাত্র উৎস এবং একক সংবিধান । পূর্বে বা পরে যার পুনরাবৃত্তি মানৰ ইতিহাসে আর কখনো ঘটেনি, সেই প্রজন্ম হচ্ছে সাহাবায়ে কেরাম রো.)-এর যামানা। যারা মানব ইতিহাসে ঘটনাবহুল বিশাল অধ্যায়ের সূচনা করেছিলেন । যে বিষয়ের বিশদ গবেষণা অদ্যাবধি হয়নি। আর এই জ্ঞান বিজ্ঞানের উৎসই আল্লাহর ইচ্ছায় মানব জাহানে এই মোজেযার সৃষ্টি করেছে। পূর্বেকার নবী রসূলদের মোজেযা বা অলৌকিক ঘটনাসমূহের কোনোটিই এ মোজেযার সমতুল্য . | এ সুলা আমা আপনাফ _________ 6৩১৪) _______পানা ৯ অখিল ২ ///.091019021-0017
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।