Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

যুগে যুগে কোরআনের বিরুদ্ধে বলার লোকের সংখ্যা অগণিত । তারা কোরআন সম্পর্কে এমন সব বক্তব্য পেশ করে যা বিভিন্ন মূল্যবোধ, মতাদর্শ, চিন্তা চেতনা ও দর্শনকে অন্তর্ভূক্ত করে। কোরআনে কারীম তার বক্তব্য দিয়ে মানব অন্তর ও তার প্রকৃতিতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে একক ও অতুলনীয় গ্রন্থ। নিসন্দেহে এ ক্ষেত্রে কোরআন বিজয়ী ও প্রভাবশালী ৷ তখনকার নেতৃস্থানীয় লোকেরা তাদের অনুসারীদেরকে বলতো । এমন কি তারা নিজেদেরকে লক্ষ্য করে বলতো, “তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হট্টগোল সৃষ্টি করো, যাতে তোমরা জয়ী. হও ।" এ নিষেধের উদ্দেশ্য ছিলো যাতে করে অনুসারীরা কোরআনের তেলাওয়াত শোনার পর তার ছারা প্রভান্বিত না হয়ে পড়ে । কারণ কোরআনের প্রভাব ছিলো অপ্রতিরোধ্য । কাফেররা কোরআনের মোকাবেলা করতে ছিলো অক্ষম এবং তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর তারা এ দু্কর্মের আশ্রয় নিয়েছিলো । হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, আবু জাহল অন্যদেরকে প্ররোচিত করলো যে, মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, তখন তোমরা তার সামনে গিয়ে হৈ-হুল্লোড় করতে থাকবে, যাতে সে কী বলেছে তা কেউ যেন বুঝতে না পারে । কেউ কেউ বলেন, কাফেররা শিস দিয়ে তালি বাজিয়ে এবং নানারূপ শব্দ করে কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখার প্রস্তুতি নিয়েছিলো । কোরআনের প্রভাবে প্রভাবান্বিত হওয়ার ভয়ে আজকের প্রভাবশালী ও নেতৃস্থানীয় লোকেরাও সাধারণ লোকদের বিভিন্ন ওজুহাতে কোরআন থেকে বিমুখ: করতে চায়। এতদসত্তেও কোরআন বিজয়ীর বেশে মাথা উচু করে দীড়িয়ে আছে এবং থাকবে। কোরআনে করীমের প্রভাব এমন ব্যাপক যে, কোরআনের একটি আয়াতও, মানুষের কথা বা লেখার মাঝে যদি অন্তর্ভুক্ত করানো হয়, তবে তার স্বাতন্ত্র্য স্পষ্ট হয়ে ওঠে এবং পাঠক বা শ্রোতারা ডানা পারার ারিরার বারি কতো বানর কোনটি আল্লাহর কালাম আর কোনটি মানুষের কথা ! কোরআনে হাকীমের আলোচ্য ও বিষয়বস্তু ব্যাপক । কোরআনের আলোকে তা বর্ণনা করতে গেলে শত শত পৃষ্ঠার প্রয়োজন। তারপরও কথা আরো থেকে যাবে । সংক্ষেপে এখানে কিছু বক্তব্য পেশ করা হলো- বাস্তবতার আলোকে মানব জাতিকে সম্বোধনের ক্ষেত্রে কোরআনে করীমের বিধান ও পদ্ধতি অভিনব । এ বিধান গোটা সৃষ্টিকে সন্বোধন করে। সন্বোধনের ক্ষেত্রে তার সামনে কোনো দিকই বাদ পড়ে না। কোরআনের এ অভিনব বিধান সৃষ্টির বিভিন্ন বিষয়কেও অন্তর্ভুক্ত করে। অতপর সেসব বিষয়গুলোকেও উন্মোচন করে, যা মানব প্রকৃতি, অন্তর এবং বিবেক নিরংকুশ আত্মসমর্পণ ও প্রাণবন্ত সাড়া দিয়ে তা গ্রহণ করে । অনুরূপভাবে এ বিধান তাও উন্মোচন করে যা মানব প্রকৃতির সাথে একান্ত সামঞ্জস্যপূর্ণ । এ ছোট বড় সত্যের দিকে কোরআনের অভিনব বিধান মানব প্রকৃতিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায়। তৎসাথে কোমলতা-দূরদর্শিতার সাথে এ বিধান মানব প্রকৃতিকে তার ধাবমান সিঁড়ির বিভিন্ন ধাপ অতিক্রম করে এর সর্বোচ্চ শৃংগে আরোহণ করে নিয়ে যায়। কোরআনের এ বিধান মানব প্রকৃতিকে এভাবে প্রভাবিত করে যে, মানুষ অজ্ঞাতসারে তার ডাকে সাড়া দেয়। এটা এজন্যে যে, যিনি এ কোরআনকে নাধিল করেছেন, তিনি এ মানবকুলকেও সৃষ্টি করেছেন। তিনি ভালোভাবেই অবগত আছেন যে, মানবকুলকে কেমন প্রকৃতি কী দিয়ে তিনি সৃষ্টি করেছেন। তিনি তো তার ধমনী থেকেও অধিক নিকটবর্তী । কোরআনের বিধান ও বিষয়বস্তু বলে লিখে শেষ করা যাবে না। এরই দিকে ইংগিত করে আল্লাহ তায়ালা এরশাদ করেন, ///.09119021-0017

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।