Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর কালাম । এ কোরআন সারা বিশ্বের জন্যে শুধু সত্য দলীলই নয়, বরং যারা ঈমানদার এবং এই পবিত্র গ্রন্থ থেকে উপকৃত হতে চায়, তাদের জন্যে সুস্পষ্ট হেদায়াত ও অব্যাহত রহমতের ফলগুধারাও। কোরআন, যার থেকে আরবের জাহেলরা নিজেদের মুখ ফিরিয়ে রাখতো । কিন্তু তারাই নবী মোহাম্মদ (স.)-এর কাছে পার্থিব অলৌকিক ঘটনা সদৃশ মোজেযা পেশ করার দাবী জানাত, যা পূর্বের নবী-রসূলদের মাধ্যমে প্রকাশিত হয়েছিলো । তাদের নবুওত ও রেসালাত ছিলো এলাকাভিত্তিক, তা সর্ব যুগ, সর্বকাল ও সর্বস্থানের জন্যে প্রযোজ্য ছিলো না। পূর্ববর্তী নবী রসূলদের নবুওত, রেসালাত ও মোজেযা ছিলো সমকালীন মানব সম্প্রদায়ের জন্যে নির্দিষ্ট ও সীমিত, তাই পরবর্তী প্রজন্ম ও জাতির ক্ষেত্রে কি করে তা প্রযোজ্য হবে। এ কোরআনে করীমের বর্ণনাভংগি ও রচনাশৈলী এতো উন্নত ও অভিনব যার সমকক্ষ কোনো গ্রন্থ আজ অবধি এ পৃথিবীতে আবিষ্কৃতি হয়নি। যারা এর সমকক্ষ কিছু তৈরী করতে চেষ্টা করেছে তারাই ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে। সুতরাং আল কোরআন অন্যান্য নবীদের মোজেযা থেকে স্বতন্ত্র। প্রত্যেক নবীকে আল্লাহ তায়ালা তার যুগোপযোগী মোজেযা দান করেছেন । শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সে.)-এর যুগের লোকেরা ভাষা, বর্ণনা, রচনাশিল্প ও অলংকার শাস্ত্রে প্রচুর পাভিত্য অর্জন করেছিলো । তার প্রমাণ স্বরূপ আমরা দেখতে পাই যে, তখনকার কবি-সাহিত্যিকরা ওকায, যুল মাজায ও মাজান্নাহ নামক স্থানে প্রতি বছর সাহিত্য মেলার আয়োজন করতো এবং পুরো | বছরে ধরে তারা যা প্রস্তুত করতো, তা তারা সেখানে উপস্থাপন করতো এবং এ ব্যাপারে তাদের মাঝে প্রতিযোগিতারও ব্যবস্থা ছিলো । প্রতিযোগিতায় যারা ভালো করতো, তাদেরকে বিভিন্ন খেতাব ও পুরস্কার দান করা হতো। এমনকি তাদের উন্নত সাহিত্য শিল্পকে কাবাঘরে ঝুলিয়ে রাখা হতো । মানুষ তাদের সেই সাহিত্যকর্ম পড়তো । এহেন পরিবেশে বিশ্বনবী মোহাম্মদ (স.)-এর আগমন ঘটেছিলো । একারণেই তীকে সাহিত্য ও অলংকার শাস্ত্রে পরিপূর্ণ এই কোরআনে হাকীম দান করা হয়। এর সাথে আল্লাহ তায়ালা এ কোরআনের মাধ্যমে সেই যুগের পচ্ভিতদেরকে- কোরআন সদৃশ কোরআন এমনকি তার একটি আয়াত সদৃশ কোনো আয়াত তৈরী করতে চ্যালেকী; প্রদান করেন। কিন্তু তারা সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হয়নি । কোরআনে কারীম এ কালের এ দীর্ঘ পরিক্রমায় মোজেযা হিসাবেই বিদ্যমান রয়েছে। তার মোকাবেলা করতে এখন পর্যস্ত কোনো মানব সন্তান দুঃসাহস করেনি । আল্লাহর সেই চ্যালেঞ্জ অদ্যাবধি বিদ্যমান ও বহাল রয়েছে। যারা কথাশিল্প নিয়ে চর্চা করে, তারা এক্ষেত্রে মানবশক্তির সীমাবদ্ধতা ভালো করেই উপলব্ধি করে । তারা এটা খুব ভালো করেই জানে যে, কোরআনের বর্ণনাভংগি নিসন্দেহে একটি মোজেযা- এতে তারা বিশ্বাস করুক বা নাই করুক । সুতরাং এক্ষেত্রে চ্যালেঞ্জ প্রদান অবশ্য যুক্তিসংগত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, যার সামনে মোমেন এবং কাফের উভয়ই সমান। কোরায়শ নেতৃবৃন্দ তাদের জাহেলী যুগে এ কোরআনের মাঝে এমন কিছু অভিনব মোজেযা পেয়েছিলো যে, এ কোরআনকে অস্বীকার ও অবজ্ঞা করা সত্তেও তার প্রতিরোধ ও মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব ছিলো না।. এমনিভাবে কোরআনকে অস্বীকার ও অপছন্দকারী নব্য জাহেলরাও তাতে এমন ধরনের বহু জিনিস পাবে, যা তাদের আগের যমানার জাহেলরা পেয়েছিলো। উপরোক্ত বক্তব্যের পশ্চাতে এই অতুলনীয় গ্রন্থের বিস্ময়কর রহস্য জানা যায়। আর সেই রহস্য হচ্ছে এর প্রভাব ও কর্তৃত্ব । স্বাভাবিক প্রকৃতির ওপরই কোরআনের প্রভাব বিদ্যমান ।.তবে যাদের অন্তরে পর্দার পাহাড় স্তুপীকৃত হয়েছে এবং যারা কোরআনকে দেখতে পারে না, তারাও যখন এ কোরআনে আযীমের তেলাওয়াত শ্রবণ করে, তখন তারা প্রভাবিত হয় । ///.09119021-0017

— পৃষ্ঠা ৩১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।