Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

বাড়িয়ে দেয়। তারা এ কাজে কখনও বিরক্তিবোধ করে না, অলসতা করে না এবং চুপও থাকে না। সুতরাং তারা এ কাজে বারবার নির্বুদ্ধিতা ও মূর্খতার পরিচয় দেয়। এভাবে তারা গোমারাহীতেই নিমগ্ন থাকে। কোনআনেল টিলভ্তল োজেমা মোশরেকরা রসূলে কারীম (স.) থেকে অলৌকিক ঘটনা দেখতে চাইতেও কুষ্ঠাবোধ করেনি। এটা রেসালত এবং রসূল (স.)-এর মর্যাদা সম্পর্কে তাদের অজ্ঞতার পরিচায়ক । এ পর্যায়ে কিছু উক্তি কোরআনে করীম এখানে বর্ণনা করছে। “হে নবী! যখন তুমি তাদের সামনে কোনো নিদর্শন (অর্থাৎ মোজেযা) পেশ করো না, তখন তারা বলে, তুমি নিজের জন্যে কোনো নিদর্শন বেছে নাওনি কেন?" কাফের ও মোশরেকদের এ প্রশ্রের মধ্যে একটি সুস্পষ্ট বিদ্ধপের ভাব ফুটে উঠেছিলো, যার অর্থ এই দীড়ায় যে, আরে ভাই! তুমি যেভাবে নবী হয়ে বসেছো ঠিক তেমনিভাবে নিজের জন্যে একটি মোজেযাও বেছে নিয়ে এসে পারতে, অথবা তুমি তোমার রবকে মোজেযা নাধিলের জন্যে বাধ্য করতে পারতে । নিসন্দেহে মোশরেকরা রসূলের গুরুত্ব এবং তার মিশন সম্পর্কে অবহিত ছিলো না। অনুরূপভাবে তারা রবের সাথে তার শিষ্টাচার সম্পর্কেও অবগত ছিলো না বিধায় তারা এ ধরনের প্রশ্ন করতে পেরেছে। রসূল (স.) তাই গ্রহণ করেন যা আল্লাহ তায়ালা তাকে দান করেন। তিনি আল্লাহর দরবারে কোনো জিনিস চান না বা তার প্রস্তাবও রাখেন না । অনুরূপভাবে তিনি নিজ থেকে কোনো মোজেযা আনেন না। জাহেলদের একথার জবাবে আল্লাহ তায়ালা রসূল (স.)-কে নির্দেশ করছেন। এরশাদ হচ্ছে, “তাদেরকে বলে দাও, আমি তো কেবল সেই ওহীরই আনুগত্য করি, যা আমার রব আমার কাছে পাঠান।' যে জিনিসটির চাহিদা দেখা যায় বা আমি নিজে যার প্রয়োজন অনুভব করি সেটি আমি নিজে উদ্ভাবন করে পেশ করে দেবো বা তার জন্যে আল্লাহর দরবারে প্রস্তাব পেশ করবো- এটা আমার কাজ নয়, আমি তো আল্লাহর পক্ষ হতে প্রেরিত রসূল বৈ আর কিছুই নই আমার দায়িত্ব কেবল এতোটুকু, যিনি আমাকে পাঠিয়েছেন তীর নির্দেশ অনুযায়ী কাজ করে যাবো । মোজেযা হিসেবে আল্লাহ তায়ালা আমার কাছে এ কোরআনে হাকীম নাযিল করেছেন। যার মধ্যে আছে এক অন্তরদৃষ্টির আলো, যারা তার অনুসরণ করবে তারা সরল সঠিক পথের সন্ধান পাবে। জাহেলী যুগের মিথ্যা নবুওতের দাবীদারদের বিকৃত চিত্র তাদের সামনে সুস্পষ্ট ছিলো। রেসালাত এবং রসূলের স্বভাব সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিলো না। রসূলুল্লাহ (স.) এ মর্মে আদিষ্ট হয়েছেন যে, তিনি কোরআনের সুস্পষ্ট বক্তব্য এবং হাকীকত জাহেলদের সামনে স্পষ্ট করে ব্যক্ত করবেন, যে সম্পর্কে তারা ছিলো সম্পূর্ণ অজ্ঞ । শুধু তাই নয়, বরং তাদের সামনে প্রকাশ্য হেদায়াত (কোরআন) থাকা সত্তেও তারা রসূলের নিকট জড়বাদী মোজেযা দাবী করে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা এরশাদ করছেন, 'এটি তো তোমাদের রবের পক্ষ থেকে অন্তরদৃষ্টির এক আলো এবং হেদায়াত ও রহমত সেসব লোকের জন্যে, যারা ঈমান এনেছে ।” এই কোরআন তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে আগত বহুবিধ দলীল প্রমাণ ও মোজেযার সমাহার । সামান্য লক্ষ্য করলে একথা বিশ্বাস না করে উপায় থাকে না যে, এটা যথার্থই ///.09119021-0017

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।