Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ববর্তী আয়াতে আরো উপদেশ দেয়া হচ্ছে যে, সত্যের আহবায়ক যখনই বিরোধীদের যুলুম, নির্যাতন ও অনিষ্টকর কার্যকলাপ এবং তাদের মূর্খতাপ্রসূত অভিযোগ আপত্তির কারণে মানসিক উত্তেজনা অনুভব করবে, তখনই তার বুঝে নেয়া উচিত যে, এটি শয়তানের উস্কানি ছাড়া আর কিছুই নয়। তখনই তার আল্লাহর কাছে এ মর্মে আশ্রয় চাওয়া উচিত যে, আল্লাহ তায়ালা যেন তার বান্দাকে এ উত্তেজনার ম্োতে ভাসিয়ে না দেন এবং তাকে এমন অসংযমী ও নিয়ন্ত্রণহীন না করেন যার ফলে সে সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার মতো কোনো কাজ যেন না করে বসে। পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা ইংগিত করেছেন যে, যারা তাকে ভয় করে কাজ করে এবং অসৎকাজ থেকে বিরত থাকতে চায়, তারা নিজেদের মনে কোনো শয়তানী প্ররোচনার প্রভাব এবং কোনো অসৎ চিন্তার ছোয়া অনুভব করার সাথে সাথে সজাগ ও সতর্ক হয়ে ওঠে । তারপর এ পর্যায়ে কোন ধরনের কর্মপদ্ধতি অবলম্বনে দ্বীনের স্বার্থ রক্ষিত হবে এবং কী করলে সত্যগ্রীতির প্রকৃত দাবী আদায় হবে তাও তারা পরিষ্কার দেখতে পাবে কিংবা সে ধরনের কর্মপন্থা নির্ধারণে সক্ষম হবে। “যাদের মনে খোদাতীতি রয়েছে, তাদের ওপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা-শক্তি জাগ্রত হয়ে ওঠে । . সংক্ষিপ্ত এ আয়াতটি বিস্বয়কর কিছু সংকেত এবং গভীর সত্যসমূহকে উন্মোচনা করে যা মূলত তার মাঝেই লুপ্ত ছিলো । “তখন তারা সঠিক কর্মপদ্ধতি দেখতে পায় তথা তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে ।" এ উক্তির মাধ্যমে এ আয়াতের সমান্তির উদ্দেশ্য হচ্ছে, অসংখ্য অর্থকে এ আয়াতের শুরুর সাথে সংযোজন করা, যার আসলেই কোনো প্রতিশব্দ নেই। এ আয়াতের মাধ্যমে এ বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে, শয়তানের প্রভাব অস্তরদৃষ্টিকে নির্বাপিত করে দেয় অন্ধ করে দেয়। কিন্তু আল্লাহভীতি তথা তীর ক্রোধ এবং শাস্তির ভয় মানুষের অন্তরকে তার সাথে সম্পৃক্ত করে এবং হেদায়াতবিমুখতার বিপদ থেকে তাকে জাগ্তত করে। অতপর যখন তারা আল্লাহকে স্মরণ করে, তখন তাদের অন্তর দৃষ্টি জাগ্রত হয়, দূরদর্শিতা উন্মোচিত হয় এবং তাদের অন্তর চোখের পর্দা সরে যায়। “তারা তাদের কর্ম পদ্ধতি সঠিকভাবে দেখতে পায়।” কারণ শয়তানের প্রভাব হচ্ছে অন্ধত্ব, আর আল্লাহর স্বরণ হচ্ছে দৃষ্টিশক্তি। অনুরূপভাবে শয়তানের প্রভাব হচ্ছে অন্ধকার, আর আল্লাহর প্রতি প্রত্যাবর্তন হচ্ছে আলো । তাকওয়া (আল্লাহভীতি) শয়তানের প্রভাবকে দূর করে। সুতরাং মোত্তাকীদের ওপর শয়তানের কোনো কর্তৃত্ব থাকতে পারে না। মোত্তাকীদের অবস্থা হচ্ছে, “যখন শয়তান তাদের ওপর প্রভাব বিস্তার করে, তখন তারা .| আল্লাহকে স্মরণ করে (সতর্ক হয়ে যায়) এবং তারা নিজেদের সঠিক কর্মপদ্ধতি এতে পরিষ্কার দেখতে পায়।' এ অবস্থার বর্ণনা এসেছে দুটি বিষয়ের মাঝে । তন্মধ্যে একটি হচ্ছে, জাহেলদের থেকে বিমুখ হওয়া এবং তাদের সাথে বিতর্কে না জড়ানো সম্বলিত আল্লাহর নির্দেশ । অপরটি হচ্ছে, এ মূর্খ ও জাহেলদের পশ্চাতে কী লুকানো আছে তার বর্ণনা, যা তাদেরকে মূর্থতা, বেকুবি এবং নির্বৃদ্ধিতার কাজে জড়িত না হওয়ার জন্যে উৎসাহিত করছে। এই মন্তব্যের পর আল্লাহ তায়ালা পুনরায় জাহেলদের প্রসংগে বক্তব্য পেশ করছেন । (আয়াত ২০২- ২০৩) শয়তানের ভাই বন্ধুরা, যারা তাদেরকে ক্রমাগত পথত্রষ্টতার দিকে নিয়ে যায়, তারা হচ্ছে জ্বিন শয়তান। তারা কখনও মানুষ শয়তানও হতে পারে। তারা তাদের পথত্রষ্টতাকে আরো ///.091190781-0017

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।