Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

ওয়াদা গ্রহণের দিকে । আর বনী ইসরাঈলদের ব্যাপারে তার প্রদত্ত ওয়াদার কারণে আল্লাহ তায়ালা গোটা মানবমন্ডলীর স্বভাব প্রকৃতির কাছে সে কথা স্মরণ করাচ্ছেন। এরশাদ হচ্ছে, “আর স্মরণ করে, দেখো সেই সময়ের কথা, যখন তোমার রব আদমের পিঠ থেকে তাদের বংশধরদেরকে বের করলেন ..... তুমি কি আমাদেরকে বাতিলপন্থীরা যে অন্যায় করেছে তাদের সেই দোষের কারণে ধ্বংস করে দেবে?' (আয়াত ১৭২-১৭৩) এরপর নাফরমানদের প্রতি কি কি শাস্তি নেমে এসেছিলো তার ফিরিস্তি দেয়া হয়েছে- সেগুলোর মধ্যে একটি হচ্ছে তাদের কাছে সরাসরি আল্লাহর কাছ থেকে তাঁর নিদর্শনাবলী এসেছিলো, তারপর তা আসা বন্ধ হয়ে যায়, যেমন বনী ইসরাঈল এবং অন্যান্য যে সব জাতির কাছে এসব নিদর্শন আসার পর বন্ধ হয়ে গেছে। এমনিভাবে সূরা আনয়ামের মধ্যে এসব দৃশ্য তৎকালীন জনগণের কার্যকলাপ এবং বিভিন্ন ঘটনার উল্লেখ এসেছে । এরশাদ হচ্ছে, “আর ওদেরকে সেই মহা খবরটি পড়ে শোনাও যা আমি মহান আল্লাহ তাদেরকে দিয়েছি, সে খবর হচ্ছে আমার নিদর্শনাবলী প্রেরণের খবর ....... ওরা তো চতুষ্পদ জীব জানোয়ারেরই মতো (সঠিক জ্ঞান থেকে বঞ্চিত) বরং সেগুলো থেকেও বেশী জ্ঞান বিবর্জিত_ ওরাই হচ্ছে উদাসীন ও বেখেয়াল জাতি ।' (আয়াত ১৭৫-১৭৯) এরপর আকীদা বিশ্বাসের বিভিন্ন দিক সম্পর্কে প্রাসংগিক আলোচনা এগিয়ে চলেছে, আর এই বিষয়ে কথা বলতে গিয়ে বিশ্বের বুকে ছড়িয়ে থাকা, অন্তরের মধ্যে গভীরভাবে রেখাপাত করে এমন বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের উল্লেখ করা হয়েছে, আল্লাহর কঠিন আযাব ও তার পাকড়াও সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় মানুষকে রসূলের মর্যাদা ও তার দায়িতৃ সম্পর্কে চিন্তা করতে বলা হয়েছে এবং তার সাথে যথাযথ ব্যবহার করতে আহ্বান জানানো হয়েছে। “সুন্দর সুন্দর সকল নাম তো আল্লাহরই; অতএব, ওই নামগুলো ধরেই তাকে ডাকো আল্লাহ তায়ালা যাকে গোমরাহ করেন তার জন্যে পথ প্রদর্শক আর কেউ নাই, আর তিনি তাদেরকে অহংকার ও হঠকারিতার মধ্যে দিশেহারা হয়ে ঘুরে বেড়ানোর জন্যে ছেড়ে দিয়ে থাকেন। (আয়াত ১৮০-১৮৬) তারপর আল্লাহ তায়ালা তার রসূলকে নির্দেশ দিচ্ছেন যে, তিনি ওদেরকে রেসালাতের প্রকৃতি এবং তার সীমাবদ্ধতা সম্পর্কে জানিয়ে দেন। আর একথাটা তাদের প্রশ্নের জওয়াবেই বলা হচ্ছে যেহেতু তাদেরকে তিনি যে কেয়ামতের ভয় দেখাচ্ছিলেন তা কখন সংঘটিত হবে একথাটা “ওরা তোমাকে জিজ্ঞাসা করছে, কখন সংঘটিত হবে সেই কেয়াযত? আমি তো শুধু একজন সতর্ককারী এবং যারা ঈমান আনে তাদের জন্যে সুসংবাদদানকারী মাত্র !' (আয়াত ১৮৭-১৮৮) এরপর, মানুষের আদি পুরুষ একমাত্র আল্লাহর আনুগত্যের যে ওয়াদা করেছিলেন, যে আনুগত্য বোধ তাঁর প্রকৃতির মধ্যে বদ্ধমূল হয়ে রয়েছে এবং শেরক ও অন্যদের গোলামী করা তার চমৎকার এক চিত্র এখানে আঁকা হচ্ছে। আর আল্লাহ তায়ালা এই বাক্যটির শেষের দিকে তার রসূল (স.)-এর মাধ্যমে তাদেরকে একটি সীমার মধ্যে থাকার জন্যে এবং তাদের অক্ষম দেব দেবীদেরকে পরিত্যাগ করার জন্যে নির্দেশ দিচ্ছেন। এরশাদ হচ্ছে, ///.09119021-0017

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।