হয়। হে নবী, যেসব লোক তোমার সাথে মন্দ ও উৎপীড়নমূলক আচরণ করে, তুমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবে না, বরং তাদেরকে ক্ষমা করে দাও, কিন্তু সেই সাথে তাদেরকে সৎ কাজের উপদেশ দিতে থাকো । অর্থাৎ, অসদাচরণের বিনিময় সদাচরণ এবং অত্যাচারের বিনিময় শুধুমাত্র ন্যায় নীতির মাধ্যমেই নয়- বরং অনুথহের মাধ্যমে দান করো। “এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাকো, বিতর্কে জড়িও না।” “জাহেলীন' (মূর্খরা) শব্দটি 'জাহালাতুন" (মূর্খতা) থেকে উৎপন্ন, যা হেদায়াত (আলো) এবং জ্ঞানের বিপরীত। হেদায়াত এবং জ্ঞান অনেকটা সমার্থক শব্দ । মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাকার অর্থ হচ্ছে, তাদেরকে পরিত্যাগ করা, তাদের কাজের প্রতি ভ্রক্ষেপ না করা, তাদের অজ্ঞতাপূর্ণ আচার আচরণ এবং চলন বলনকে সহজভাবে নেয়া, তাদের অসার ক্রিয়া কর্মকে জ্দ্রভাবে গ্রহণ করা এবং তাদের সাথে বিতর্কে জড়িয়ে না পড়া- যার পরিণাম অনর্থক সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। জাহেলদের ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকা এবং তাদের অজ্ঞতা থেকে নিজকে দূরে সরিয়ে রাখার অর্থ এটাও হতে পারে যে, তাদের সাথে অশ্লীল বাক্য | বিনিময় এবং প্রকাশ্যে তাদের সাথে বিরোধে লিপ্ত হওয়া ছাড়াই তাদেরকে অপদস্থ করা এবং সত্য-ন্যায়ের আনুগত্যের জন্যে বাধ্য করা । যদি এ অর্থ নেয়া সম্ভব না হয়, তবে ন্যুনপক্ষে তাদের এবং ভালো লোকদের মাঝে এর ফলে একটা পার্থক্য সূচিত হবে। আমরা যদি আল্লাহর পথে আহ্বানকারীদের প্রতি তাকাই, তাহলে আমরা তাদেরকে ধৈর্যশীল এবং অনর্থক কর্ম থেকে বিমুখ দেখতে পাই। পক্ষান্তরে আমরা যদি জাহেলদের দিকে তাকাই, তবে তাদেরকে নির্বোধ বোকা, নীচ এবং ভালো লোকদের থেকে পৃথক দেখতে পাই। প্রজ্ঞাময় আল্লাহর এই দিক নির্দেশনার |. - অনুসরণ করা প্রত্যেক আহ্বানকারীর উচিত। আল্লাহ তায়ালা নবী মোহাম্মদ (স.)-কে বিশ্ব মানবতার জন্যে করুণার মূর্ত ছবি হিসাবে প্রেরণ করেছেন, জাহেলদের অজ্ঞতা, নির্বোধদের মূর্খতা ও বেকুবদের বেকুবীর দরুন মানবীয় কারণে যদিও কখনও কখনও তিনি রেগে যেতেন, তথাপি তিনি নিজকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতেন। কিন্তু আল্লাহর পথে আহবানকারী অনুসারীরা এ ধরনের পরিবেশে তাদের ক্রোধ সংবরণ করতে সক্ষম নাও হতে পারে । ক্রোধের অবস্থায় শয়তান অন্তরে ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা দিতে পারে। তাই আল্লাহ তায়ালা তীর প্রিয় রসূলকে এধরনের অবস্থায় তার কাছে আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়েছেন যাতে তার ক্রোধ প্রশমিত হয় এবং সে শয়তানের পথকে পরিহার করতে সক্ষম হয়। ৃ “আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর শরণাপন্ন হও। তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী ।" প্রকৃতপক্ষে এ আয়াতটি পূর্ববর্তী আয়াতের উপসংহার । কারণ এতে হেদায়াত দেয়া হয়েছে যে, যারা অত্যাচার উৎপীড়ন করে এবং মুর্ধের মতো ব্যবহার করে আপনি তাদের ভুল কুটি ক্ষমা করে দেবেন। তাদের মন্দের উত্তর মন্দের দ্বারা দেবেন না। | নিশ্চয়ই তিনি শ্রবণকারী, মহাজ্ঞানী ।" এ বাক্যটি নির্দেশনা দিচ্ছে যে, আল্লাহ তায়ালা জাহেলদের অজ্ঞতা ও মূর্থতাপূর্ণ কাজকর্ম প্রত্যক্ষ করেন। তার অনুগত বান্দার কতোটুকু ব্যথিত হয়, তাও তিনি জানেন এ বাক্যের মাধ্যমে আল্লাহ তায়ালা তার রসূলকে সান্ত্বনা দিতে চাচ্ছেন। এর সাথে তাদের সন্তুষ্ট করতে চাচ্ছেন, যেখানে মহান রব্বুল আলামীন তাদের অজ্ঞতাপূর্ণ কর্মকান্ড প্রত্যক্ষ করছেন এবং রসূলের কষ্টও অনুভব করছেন, সেখানে প্রতিকার ও শায়েস্তার জন্যে তো তিনিই যথেষ্ট ৷ //4.09119021-0017
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।