ক্ষমার পথ অবলম্বন করো ।” অর্থাৎ নিজের মাঝে ক্ষমা ও সহনশীলতার অভ্যাস গড়ে তোলো । সংগী সাথীদের চলন বলনের ত্রুটি বিচ্যুতি ও দুর্বলতাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তাদের কাছে সকল কর্মের পরিপূর্ণতা আশা করো না, তাদেরকে কষ্টসাধ্য চরিত্র অবলম্বনেও বাধ্য করো না। আর তাদের ভুল ভ্রান্তি ও দুর্বলতাগুলো সহজভাবে গ্রহণ করো, তাদের কাছে সুউচ্চ মান দাবী করো না। তবে ব্যবহারে এই কোমলতা প্রদর্শন এবং ক্রুটি বিচ্যুতির প্রতি ক্ষমাসুন্দর দৃষ্টি নিবদ্ধ করা একমাত্র ব্যক্তিগত লেন দেন ও চলন-বলনের ক্ষেত্রেই প্রযোজ্য- ধর্মীয় আকীদা-বিশ্বাস ও শরীয়তের বিধি বিধানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ এতে ক্ষমা ও উদারতার কোনো অবকাশই নেই। ইসলাম লেন-দেন, সাহচর্য ও প্রতিবেশীত্বের ক্ষেত্রে উদারতা, কোমলতা ও ক্ষমার সুযোগ রেখেছে, যাতে মানুষের জীবন যাপন সহজ হয়। মানবিক দুর্বলতাকে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখা এবং তার প্রতি দয়া পরবশ হওয়া এবং তার সাথে উদারতা প্রদাশ করা অসহায় ও ছোটদের প্রতি প্রভাবশালী ও বড়দের কর্তব্য | নবী মোহাম্মাদ (স.) হচ্ছেন পথ প্রদর্শক, শিক্ষক এবং প্রশিক্ষণদাতা । তিনি উদারতা, কোমলতা এবং ক্ষমা প্রদর্শনের সর্বোৎকৃষ্ট উদাহরণ ৷ রসূলুল্লাহ (স.) নিজের ব্যক্তিগত কাজে কারো প্রতি কখনো ক্রোধ প্রকাশ করেননি, চরম উত্তেজনাকর অবস্থায় তিনি নিজের আচরণে ভারসাম্য বজায় রাখতেন । বিরোধীদের কড়া ভাষা ও ভ€সনা নীরবে সহ্য করে নিতেন। নবী কারীম সে.) এরশাদ করেন, আমার রব আমাকে হুকুম দিয়েছেন, আমি যেন ক্রোধ ও স্তুষ্টি উভয় অবস্থায়ই ইনসাফের কথা বলি, যে আমার সাথে সম্পর্কচ্ছেদ করে তার সাথে সম্পর্ক জুড়ি, যে আমায় অধিকার থেকে বঞ্চিত করে তাকে তার অধিকার দান করি, যে আমার প্রতি যুলুম করে আমি তাকে মাফ করে দেই ।" রসূল যে সকল বিষয়ে আদিষ্ট হয়েছেন, তাঁর উশ্বত থেকে যারা এ পথে মানুষদেরকে আহবান করবে, তারাও সেই বিষয়ে আদিষ্ট । কারণ আল্লাহর পথে আহবান করা এবং মানুষকে হেদায়াতের পথ দেখানো অত্যন্ত বন্ধুর ও কষ্টকর । সুতরাং এক্ষেত্রে আহ্বানকারীকে উদারতা, মহানুভবতা, কোমলতা, সহনশীলতা ও ক্ষমার গুণে গুণাবিত হতে হবে । পক্ষান্তরে কর্কশস্বভাব, সংকীর্ণতা, গৌড়ামি ও বাড়াবাড়ির পথ পরিহার করতে হবে । রসূল (স.) সাহাবীদের সম্বোধন করে আরো বলেন, 'যেখানে তোমরা যাবে, সেখানে তোমাদের পদার্পণ যেন লোকদের জন্যে সুসংবাদ বয়ে আনে, তা যেন লোকদের মধ্যে ঘৃণার সঞ্চার না করে। লোকদের জীবন যেন তোমাদের কারণে সহজ হয় কঠিন ও সংকীর্ণ হয়ে না পড়ে।' আল্লাহ তায়ালা নিজে নবীর এগুণের প্রশংসা করে বলেছেন, “আল্লাহর রহমতে তুমি তাদের জন্যে কোমল প্রমাণিত হয়েছো, যদি তোমার ব্যবহার কর্কশ হতো এবং তোমার মন হতো সংকীর্ণ ও অনুদার, তাহলে এসব লোক তোমার চারদিক থেকে সরে যেতো । “সৎ কাজের উপদেশ দিতে থাকো" এখানে “উরফ' দ্বারা যাবতীয় ভালো ও প্রশংসনীয় কাজকে বুঝানো হয়েছে, যা সবার কাছে সৎ কাজ হিসাবে পরিচিত এবং যেখানে বিতর্কের কোনো অবকাশ নেই। সৎ কাজ হবার ব্যাপারটি বুঝার জন্যে প্রত্যেক মানুষের সাধারণ জ্ঞানই যথেষ্ট হয়। আর যখন কোনো মানুষ কোনো কাজকে সত্য ও উত্তম হিসাবে মেনে নেয়, তখন সে কাজ করা তার জন্যে অধিকতর সহজ হয় এবং কোনো প্রকার কষ্ট ছাড়াই সে.তা সম্পাদন করতে পারে। পক্ষান্তরে মানুষ যদি কোনো কাজকে উত্তম হিসাবে গ্রহণ না করতে পারে তখন সে কাজ তার কাছে পাহাড় সম মনে হয় এবং তা সমাপন করা তার কাছে অত্যন্ত দুরূহ বলে বিবেচিত ///.1091019021-0017
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।