“বলো, তোমরা তোমাদের শরীকদেরকে ডেকে আনো, অতপর আমার বিরুদ্ধে চক্রান্ত করো.............1 এরপর মোশরেকদের ষড়যন্ত্রের স্বীকার্ছয়ে তারা যে কষ্ট ভোগ করেছিলেন এবং আল্লাহর প্রতি ঈমানে যে দৃঢ়তার পরিচয় তারা দিয়েছিলেন, তার পর কী হয়েছিলো? যা হয়েছিলো তা ইতিহাসে সুবিদিত। আল্লাহর প্রিয়জনরাই বিজয়ী, সম্মানিত ও প্রতিষ্ঠিত হয়েছিলো । আর পরাজয়, ধ্বংস, অপমান ও বিপর্যয় জুটেছিলো সেই সব আল্লাহদ্রোহীর কপালে, যাদেরকে আল্লাহর বান্দারা হত্যা করেছিলেন। তাদের মধ্য থেকে যারা বেঁচেছিলো, তাদের অনেককেই আল্লাহ তায়ালা ইসলাম গ্রহণের সুযোগ দিয়েছিলেন এবং তারা প্রথম ইসলাম গ্রহণকারী এই নেতাদেরই অনুসারী হয়েছিলো, যারা আল্লাহর প্রতি অবিচল আস্থা ও অনমনীয় সংকল্প সহকারে নির্যাতন সহ্য করেছিলেন। ইসলামের দিকে আহবানকারীরা যে যুগের ও যে ভূখন্ডেরই লোক হোক না কেন, এরূপ আস্থা, বিশ্বাস ও সংকল্প ছাড়া কোনো সাফল্যই অর্জন করতে পারে না। আল্লাহ তায়ালা রসূল (স.)-কে আদেশ দিয়েছিলেন মোশরেকদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে । সে চ্যালেঞ্জ তিনি দিয়েছিলেন । তাদেরকে আরো নির্দেশ দিয়েছিলেন তাদের দেব-দেবীর অক্ষমতা ও তাদেরকে আল্লাহর সাথে শরীক করার নির্বুদ্ধিতা বুঝিয়ে দিতে ৷ সেটাও-তিনি বুঝিয়ে দিয়েছেন এভাবে, | “তোমরা আল্লাহ ছাড়া আর যাদেরকে ডাকো, তারা তোমাদেরও সাহায্য করতে পারে না এবং নিজেদেরও নয়। আর যদি তাদেরকে হেদায়াতের দিকে ডাকো, তবে তারা শোনে না। তুমি দেখবে তারা তোমার দিকে তাকাচ্ছে । অথচ আসলে তারা দেখতে পায় না।' আয়াত ১৯৭, ১৯৮) এসব বক্তব্য প্রাচীন আরব জাহেলিয়াতের সাদামাঠা পৌত্তলিকতার ক্ষেত্রে প্রযোজ্য ছিলো, তেমনি আধুনিক জাহেলিয়াতের অধীন সকল ভুয়া খোদার ক্ষেত্রেও তা প্রযোজ্য। আধুনিক যুগের মোশরেকরা দৃশ্যমান পার্থিব ক্ষমতার অধিকারীদেরকে আল্লাহর বিকল্প অভিভাবক ও সহায়ক মেনে থাকে । অথচ এই সব অভিভাবক তাদেরকে তো দূরের কথা, স্বয়ং নিজেদেরও সাহায্য করতে পারে না। তিনি যখন যে বান্দাদের ওপর যা কিছু সংঘটিত করতে চান, তা কেউ রদ করতে পারে না। আরব পৌত্তলিকদের উপাস্য দেব দেবী বা মূর্তিগুলো যেমন দেখতে পেতো না, তেমনি আধুনিক যুগের খোদা সেজে বসা জাতি, সরকার, উৎপাদন কর্তৃপক্ষ বা কলকারখানাও দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি থেকে বঞ্চিত। আইন রচনা ও শাসন করার ন্যায় প্রভুসূলভ বৈশিষ্ট্যের অধিকারী তথাকথিত প্রভু ও শাসকবর্গও দেখতে পায় না ও শুনতে পায় না। আল্লাহ তায়ালা যাদের সম্পর্কে বলেছেন, 'আমি কিছু সংখ্যক জ্বিন ও মানুষকে জাহান্নামের জন্যে সৃষ্টি করেছি, তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে হৃদয়ংগম করে না, চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না এবং কান আছে কিন্তু তা দিয়ে শোনে না, তারা পশুর মতো বরং পশুর চেয়েও অধম" এরা তাদেরই অন্তর্ভূক্ত । যে ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত দেয়, সে বহু রকমের জ্বাহিলিয়াতের মধ্য থেকে একটা না একটার সাক্ষাত অবশ্যই পাবে । তার একমাত্র কর্তব্য জাহেলিয়াতের অনুসারীদেরকে ওই চ্যালেঞ্জ দেয়া, যা দিতে আল্লাহ তায়ালা তার রসূলকে নির্দেশ দিয়েছেন। তাদের অবস্থান অব্যাহত থাকবে । (আয়াত ১৯৯-২০৬) বিলাপ পম ২০ ৫) ///.091019021-0017
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।