Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

গ্রহণ করেছে। তারা মাকড়ষার মতো । সে একটা ঘর বানায় । এটা সুনিশ্চিত যে, মাকড়ষার ঘরের মতো দুর্বল ঘর আর সেই, যদি তারা তা জানতো ।” যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে সে আল্লাহরই আশ্রয়ে থাকে । তাহলে অমান্য অভিভাবক ও সহায়কের প্রশ্ন কেন উঠবে? নেই সব সহায়ক ও অভিভাবক যদি তাকে নির্যাতন করার ক্ষমতাও অর্জন করে, তাহলেও বা তারা তার অনুভূতিতে কতোটুকু ভয়ভীতি সৃষ্টি করতে পারে! তারা শুধুমাত্র তার অভিভাবক ও প্রতিপালক আল্লাহর অনুমতি নিয়েই নির্যাতন করতে সক্ষম । তাকে রক্ষা করতে আল্লাহর অক্ষমতার সুযোগে নয়, কিংবা আল্লাহ তায়ালা কর্তৃক তার বন্ধুদের সাহায্য করতে অনীহার কারণেও নয়। এটা কেবল আল্লাহ তায়ালা কর্তৃক তীর সৎ বান্দাদেরকে পরীক্ষা, বাছাই ও প্রশিক্ষণ দেয়ার জন্যে এবং সুন্্ম কৌশলের মাধ্যমে অবকাশ দিয়ে দিয়ে ক্রমান্বয়ে ধ্বংসের পথে টেনে নেয়ার জন্যেই সংঘটি হয়ে থাকে । হযরত আবু বকর (রা.) কলেমা উচ্চারণ করার সাথে সাথে মোশরেকরা তাকে তার মুখমন্ডলে কাঠের জুতো দিয়ে এতো প্রহার করে যে, তাকে চেনাই কষ্টকর হয়ে দীড়িয়েছিলো। যিনি আল্লাহর রসূলের (সা.) পর পৃথিবীর শ্রেষ্ঠ. মানুষ ছিলেন, তার ওপর এমন অমানুষিক নির্যাতন চলার সময় তিনি নিরন্তর কেবল একথাই বলে যাচ্ছিলেন যে, হে আমার প্রতিপালক, তুমি কতোই না সহনশীল, তুমি কতোই না ধৈর্যশীল, তুমি কতোই না সহিষ্ণু ।' অর্থাৎ তিনি অন্তরের অন্তস্তল দিয়ে অনুভব করছিলেন যে, এই নির্যাতনের অন্তরালে আল্লাহর যে ধৈর্যশীলতা রয়েছে, তাও স্মরণ রাখা প্রয়োজন । তিনি বিশ্বাস করতেন যে, তীর প্রতিপালক তার শক্রদের ধ্বংস করে দিতে সক্ষম এবং তিনি তীর প্রিয় ব্যক্তিদেরকে অসহায় অবস্থায় ফেলে রাখেন না। পড়ে শোনানোর সাহস করেছিলেন । ফলে তারা তীকে প্রহার করে আধমরা করে ফেলে। এই দুর্বল মনে হচ্ছিলো 1 কেননা তিনি জানতেন যে, তারা খোদাদ্রোহী এবং আন্মাহদ্রোহীরা আল্লাহর কাছে দুর্বল ও পরাজিত । সুতরাং আল্লাহর প্রিয়জনদের কাছেও তাদের দুর্বল মনে হওয়া উচিত ।' মোশরেক নেতা ওত্বা বিন রবীয়া আব্দুল্লাহ ইবনে মাযউনকে মোশরেকদের নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্যে তার কাছে আশ্রয় নিতে আহবান জানিয়েছিলো এবং সে তাকে রক্ষা করবে বলে প্রতিশ্রতিও দিয়েছিলো । সে সময় তার অন্যান্য দ্বীনী ভাইরাও আল্লাহর পথে নির্যাতন ভোগ করছিলেন। তাই তিনি উতবার আশ্রয় না নিয়ে বেরিয়ে এলেন । মোশরেকরা তখন তাকে ঘিরে ফেললো এবং এমনভাবে মারলো যে, তার একটা চোখই অন্ধ হয়ে গেলো । উত্বা এই অবস্থা দেখে তাকে পুনরায় তার কাছে আশ্রয় নেয়ার জন্যে ডাকলে তিনি ওতবাকে বললেন, “আমি তোমার চেয়েও শক্তিশালী একজনের আশ্রয়ে আছি।” ওতবা যখন তাকে বললো, "ওহে আমার ভাতিজা, তোমার চোখটা হারানোর কোনো প্রয়োজন ছিলো না', তখন তিনি জবাব দিলেন “না', বরং অন্য চোখটিও আল্লাহর পথে তার যথোপযুক্ত দায়িত্ব পালন করতে থাকবে ।' তিনি জানতেন যে, তার মনিবের আশ্রয় বান্দার আশ্রয়ের চেয়ে বেশী শক্তিশালী । তার দৃঢ় বিশ্বাস ছিলো বে. | আল্লাহ তায়ালা তাকে পরিত্যাগ করবেন না, যদিও তিনি তাকে নির্যাতন ভোগ করতে ছেড়ে ? রেখেছিলেন । এটা করেছিলেন তার মনোবলকে এতো উচু করার জন্যে, যার জন্যে তিনি বলতে পারলেন, 'না, বরং অন্য চোখটিও আল্লাহর পথে তার যথোপযুক্ত দায়িত্ব পালন করতে থাকবে ।” রসূল (স.)-এর জীবদ্দশায় তার পাশে বসে যে মহান প্রজন্ম কোরআনের প্রশিক্ষণ পেয়েছিলো, এ হচ্ছে তাদেরই কিছু নমুনা । আল্লাহর এই আদেশ পালনকারী তারা এতো উচ্চ স্তরে উন্নীত হতে পেরেছিলেন যে, ///.1091190781-0017

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।