Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

করি। কখনো বুদ্ধিমান মানুষের বিবেককে মূর্তিগুলোর আড়ালে বিরাজিত প্রতীকী সন্ত্াসমূহ সম্পর্কে কথা বলা হয়েছে। আবার কখনো সরাসরি মূর্তিগুলোর দিকে ইংগিত করা হয়েছে। বলা হয়েছে যে, ওগুলোর না আছে জীবন, না আছে নড়াচড়ার ক্ষমতা । এই সমস্ত মূর্তি ও তাদের প্রতীকী সত্ত্বা সবই সাধারণ মানবীয় বিবেক বুদ্ধির বিবারে স্পষ্টতই বাতিল ও অসার । কোরআন মানুষের এই বিবেক ও বিচার বিবেচনাকেই জাগ্তত করে এবং তাকে এই নিন্দনীয় উদাসীনতা থেকে উদ্ধার করে। এই যুক্তি তর্কের শেষ পর্যায়ে আল্লাহ রসূল সে.)-কে নির্দেশ দিচ্ছেন যেন তিনি মোশরেকদেরকে ও তাদের অক্ষম দেব-দেবীকে চ্যালেঞ্জ দেন এবং তিনি নিজে যে একমাত্র আল্লাহকেই অভিভাবক হিসাবে গ্রহণ করেছেন তা জানিয়ে দেন। * (আয়াত ১৯৬ - ১৯৯) দাওয়াতদানকারী কিভাবে জাহিলিয়াতের অনুসারীদের সাথে কথা বলবে, এখানে সেটাই শেখানো হয়েছে। আল্লাহর উক্ত নির্দেশ অনুসারে রসূল (স.) এ কথা যথাথই বলেছিলেন এবং তত্কালীন মোশরেক সমাজ ও তাদের তথাকথিত প্রভুদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন । “বলো, তোমরা তোমাদের শরীকদেরকে ডাকো এবং আমাকে কোনো সময় না দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো ।” মোশরেকদেরকে ও তাদের ভুয়া খোদাদেরকে তার দেয়া এই চ্যালেঞ্জের মর্ম ছিলো এই যে, তোমরা যতো পারো আমার বিরুদ্ধে চত্রান্ত করতে থাকো । এর মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণের জন্যে আমাকে সময় দেয়ারও প্রয়োজন নেই। একথাটা তিনি বলেছিলেন অত্যন্ত শান্ত ও নির্ভীক কণ্ঠে। তীর নির্ভর ছিলো আল্লাহর অভিভাবকত্বের ওপর, যার কাছে তিনি আশ্রয় নেন এবং যা দ্বারা তিনি তাদের চক্রান্ত থেকে নিরাপদে থাকতে পারেন। “আমার অভিভাবক তো আল্লাহ তায়ালা, যিনি কেতাব নাধিল করেছেন এবং তিনিই সৎ 'লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে থাকেন ।' রসূল (স.) এভাবে সেই আল্লাহর কথাই ঘোষণা দিলেন যার কাছে রয়েছে তার নিরাপদ আশ্রয় । “যিনি কেতাব নাধিল করেছেন' এ কথাটার মর্মার্থ এই যে, তিনি তার কেতাব নাষিল করা দ্বারা নিজের এই ইচ্ছা ব্যক্ত করেছেন যে, রসূল যেন তার কাছে বিদ্যমান সত্য ও কেতাবের ব্যাপারে মানুষের মোকাবেলা করেন। সেই সাথে তিনি এই সত্যকে বাতিলের ওপরে জয়যুক্ত করা এবং তার সেই বান্দাদেরকে রক্ষা করার সিদ্ধান্তও নিয়েছেন, যারা এই সত্য বিধানকে প্রচার ও বাস্তবায়ন করে এবং তার ওপর অবিচল বিশ্বাস রাখে । বস্তুত রসূল (স.)-এর পরব্তীকালের সকল দেশের ও সকল যুগের ইসলাম প্রচারকদেরও চিরন্তন বক্তব্য এটাই হওয়া উচিত যে, আমার ইসলামের দাওয়াতদানকারীকে পার্থিব সহায়তার ওপর নির্ভরশীলতা কাটিয়ে ওঠা ও তাকে এড়িয়ে চলা অত্যন্ত জরুরী । কেননা তা বাহ্যত যতোই শক্তিশালী মনে হোক না কেন, আসলে "চা দুর্বল ও অসার। যেমন আল্লাহ তায়ালা অন্যত্র বলেছেন, ডাকো, তারা সবাই মিলিত হয়ে চেষ্টা করলেও একটা মাছিও সৃষ্টি করতে পারে না, আর মাছি তাদের কাছ থেকে কিছু কেড়ে নিলে তা তার কাছ থেকে ফিরিয়ে নিতেও পারে না। যে ডাকে সেও দুর্বল, যাকে ডাকে সেও দুর্বল । //4.09119021-0017

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।