Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

করে থাকে, তবে সেটা করতো এই অর্থে যে, তাদের কাজ থেকে তারা সামষ্টিক জীবনের বিধি বিধান ও বিবাদ-বিসম্বাদের মীমাংসার জন্যে তাদের নির্দেশ বা সিদ্ধান্ত গ্রহণ করে। আর এ জিনিসটাকেই কোরআন শেরক বলে আখ্যায়িত করে এবং এই জীবন্ত শরীকদেরকে সে মূর্তি ও দেব-দেবীর সমান বিবেচনা করে। শেরকের এই প্রকার সম্পর্কে এটাই ইসলামের ব্যাখ্যা। আকীদা বিশ্বাস ও আনুষ্ঠানিক এবাদাত-উপাসনায় যে শেরক করা হয়, তার সাথে এই শেরকের কোনো পার্থক্য নেই। উভয়টি. অবিকল একই ধরনের শেরক। যারা সন্ন্যাসী ও দরবেশদের কাছ থেকে জীবন যাপনের জন্যেআইন ও বিধি গ্রহণ করে, তাদেরকে কোরআন যেমন মোশরেক আখ্যায়িত করে, এদেরকেও ঠিক তেমনিভাবেই মোশরেক আখ্যায়িত করে। সেই সব সন্যাসী ও দরবেশকে তারা খোদা বা দেব-দেবী বলে বিশ্বাস করতো না এবং তাদের সামনে তারা কোনো আনুষ্ঠানিক এবাদাত-উপাসনাও করতো না। উল্লেখিত উভয় প্রকারের শেরকই শেরক ও তাওহীদ-বহির্ভূত। আল্লাহর দ্বীন ইসলামের ভিত্তিই এই তাওহীদ এবং আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ নেই বলে সাক্ষ্য দেয়ার অর্থই এই তাওহীদেরই সাক্ষ্য দান। আমরা যাকে আধুনিক জাহেলিয়াতের শেরক আখ্যায়িত করেছি, সেটা পুরোপুরিভাবে এই শেষোক্ত শেরকেরই মতো । উল্লিখিত দম্পতির কাহিনীতে মানব মনের যে বিপথগামিতার উল্লেখ রয়েছে, সেটাই প্রত্যেক ধরনের শেরকের মূল কথা। এই কাহিনীর উদ্দেশ্য ছিলো কোরআনের প্রথম শ্রোতাদেরকে এই মর্মে সচেতন করা যে, তারা যে শেরকে লিপু, তা চরম নির্বৃদ্ধিতা ছাড়া কিছু নয়। যাদেরকে তারা খোদা, দেবতা বা প্রভু হিসাবে গ্রহণ করেছে, চাই তারা মানুষ হোক বা অন্য কিছু হোক, তারা কোনো জিনিস সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট হয়। তারা কাউকে সাহায্য করতে পারে না, এমনকি নিজের ভালো মন্দের ওপরও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কোরআনের এই কাহিনীর উদ্দেশ্য যখন এই, তখন উপরোক্ত কাহিনী থেকে পরবর্তী আয়াত কটিতে আরবের মোশরেকদেরকে সরাসরি সম্বোধন করার পর্যায়ে স্থানান্তরকে উক্ত ভুয়া উপাস্যদের সংক্রান্ত আলোচনারই ধারাবাহিকতা বলে ধরে নেয়া যায় । আয়াত কয়টি লক্ষ্যণীয়, “তোমরা তাদেরকে সঠিক পথের ডাকলেও, তবে তারা তোমাদের অনুসরণ করে না। তোমরা তাদেরকে ডাকো বা চুপ থাকো, তোমাদের জন্যে উভয়ই সমান.।' (আয়াত ১৯৪, ১৯৫ ও ১৯৬) আগেই বলেছি যে, আরবদের পৌত্তলিকতা ছিলো একেবারেই সরল ও সাদামাঠা ৷ মানবীয় বুদ্ধিবৃত্তির যে কোনো স্তরের মানদন্ডে তা নির্বোধসুলভ ব্যাপার । তাই কোরআন যখন তাদেরকে এমন নিজীবি মূর্তির পূজা করার মতো নির্বোধসুলভ কাজে লিপ্ত দেখতো, তখন তাদের বৃদ্ধিবৃত্তিকে সচেতন করতো । তাদের এই সব সাদামাঠা প্রতিমার না ছিলো হাটা চলার জন্যে পা, না ছিলো ধরার জন্যে হাত, না ছিলো দেখার জন্যে চোখ এবং না ছিলো শোনার জন্যে কান। অথচ এসব অংগ প্রত্যংগ মোশরেকদের রয়েছে। স্বয়ং মোশরেকদের চেয়েও নিকৃষ্ট এহেন নিশ্চল পাথরগুলোকে তারা কিভাবে পূজা করে, তা তেবে দেখার জন্যে কোরআন তাদেরকে উদ্ুদ্ধ করছে। এই সব প্রতিমাকে তারা কখনো ফেরেশতাদের এবং কখনো তাদের পূর্ব পুরুষদের প্রতীক রূপে নির্মাণ করতো। অথচ সেই সব ফেরেশতা ও পূর্বপুরুষও তাদেরই মতো আল্লাহর সৃষ্টি ও | আল্লাহর বান্দা। তারা কোনো কিছুই সৃষ্টি করে না বরং সৃষ্ট হয় এবং নিজেদেরকে ও অন্য কাউকে সাহায্য করতে পারে না। আরব মোশরেকদের বিশ্বাস অনুসারে দৃশ্যমান মূর্তিগুলোকে কিছু অদৃশ্য সত্ত্বার প্রতীক হিসাবে তৈরী করার মধ্য দিয়ে উভয়ের মধ্যে যে প্রতীকী সম্পর্ক স্থাপন করার রীতি চালু ছিলো, সেটাই মোশরেকদের সাথে তাদের উপাস্যদের সম্পর্কে এপ কথা বলার কারণ বলে আমি মনে //4.1091190781-0017

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।